ঢাকা   ১২:৫৩:৩৭ এএম, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
চট্টগ্রামে মসজিদের মোতাওয়াল্লি নিয়োগ নিয়ে ভাই-বোনের বিরোধ, ভাই ইব্রাহিমের বিরুদ্ধে একাধিক অভিযোগ কোম্পানীগঞ্জে হোমল্যান্ড আবাসন লিঃ এর আয়োজনে উৎসবমুখর ফ্যামেলী ডে অনুষ্ঠান অনুষ্ঠিত  ধর্মীয় সম্প্রীতি ও নিরাপত্তা নিশ্চিত করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ’ লাকসামে কঠিন চীবর দানোৎসবে এমপি আবুল কালাম নোয়াখালীতে বেগমগঞ্জে ড. ইউনুসের গ্রামীণ ব্যাংকে হামলা ও অগ্নিসংযোগ  মাগুরায় মানবতার সেবায় সব্দালপুর ক্লিনিকের উদ্যোগে পাড়ায় পাড়ায় মেডিকেল ক্যাম্প, চিকিৎসা পাচ্ছেন হাজারো শত মানুষ নোয়াখালীর চাটখিলে ‘ওপরের নির্দেশ’ বলে ৮টি ইউপিতে তালা দিলো যুবদল-ছাত্রদল দুপুরে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় ‌‌‘আকভান’, যেসব জেলায় ঝড়বৃষ্টির আভাস আগুন-সহিংসতা চলছেই গাড়ি বিক্রির পর মালিকানা হস্তান্তর না করে প্রতারণার অভিযোগ, সিদ্ধিরগঞ্জ থানায় ইলিয়াছ ভূঁইয়ার লিখিত অভিযোগ হাতিয়ায় কৃষি অফিসে জামায়াতের নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের এক শিক্ষিকার ভয়ে আতঙ্কে রয়েছে ঠাকুরগাঁও জেলা প্রশাসক ।

মোঃ মজিবর রহমান শেখ,,
  • আপডেট টাইম : শুক্রবার, ৬ জানুয়ারি, ২০২৩
  • ৩২৮ বার
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের এক শিক্ষিকার ভয়ে পাহারা বসিয়েছেন জেলা প্রশাসক মো. মাহাবুবুর রহমান। ঐ শিক্ষিকার সাথে ঠাকুরগাঁও জেলা প্রশাসকের কার্যালয়ের নিম্নপদস্থ ৪ নারী কর্মীর সাথে বাকবিন্ডার এক পর্যায়ে ধস্তাধস্তির ঘটনা ঘটেছে।

সোমবার (৩ জানুয়ারী) বিকালে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকার সাথে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই ধস্তাধস্তির ঘটনা ঘটে।
ঠাকুরগাঁও জেলা প্রশাসকের কার্যালয় ও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় সূত্রে জানা যায়, মারজানা মিমি ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক (চারুকলা)। তার গ্রামের বাড়ি দিনাজপুরে। তিনি ২০২২ সালের ৭ ফেব্রুয়ারী সহকারি শিক্ষক পদে যোগদান করেন। যোগদানের কিছুদিন পর থেকে তিনি নিয়মিত ঠাকুরগাঁও জেলা প্রশাসকের কার্যালয়ে যাতায়াত করেন। কখনও রাত পর্যন্ত অপেক্ষা করেন স্বাক্ষাৎ করার জন্য। আবার কখনও ফুল নিয়ে যান জেলা প্রশাসককে উপহার দিতে। ঠাকুরগাঁও জেলা প্রশাসকের কার্যালয়ের নিম্নপদস্থ ৩ নারী কর্মী জানায় সম্প্রতি ঐ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকাকে পুলিশ দিয়ে আটকিয়ে রাখা হয়েছিল। ঐ নারীর কারণে আমরা ভয়ে আতঙ্কে আছি। স্যার আমাদের বলেছে ঐ নারী কোন ভাবেই যেন প্রবেশ করতে না পারে। আজকে তিনি প্রবেশের চেষ্টা করলে আমরা বাধা দেই।

এমন সময় তিনি চাকু উচিয়ে আমাদের ভয় দেখায়। ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের একাধিক শিক্ষকের সাথে কথা বলে জানা যায়, তিনি বিদ্যালয়ে এসে ঠিকমতো বাচ্চাদের ক্লাসও নেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগে লেখাপড়া শেষ করেন। আমরা তো ভালোই দেখি। কিন্তু মাঝে মধ্যে যে কি হয় ? সেটা আমরা কেউ বলতে পারি না। সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা মারজানা মিমি এব্যাপারে কোন কথা বলতে রাজি হননি তিনি। ঠাকুরগাঁও জেলা প্রশাসক মো. মাহাবুবুর রহমান বলেন, ওনি এখানে এসে অস্বাভাবিক (এ্যাবনরমাল) আচরণ করে। কেন আসেন সেটা আমি নিজেও জানি না। এব্যাপারে আমাদের একজন ডিউটি অফিসারকে দায়িত্ব দিয়েছি। তাকে বলা হয়েছে ওনি কি বলতে চাই সেটা শুনবেন। ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাহানা খান বলেন মারজানা মিমি’র মাথায় সমস্যা আছে হয়তো। আমি বিষয়টি শুনেছি। তার বদলীর ব্যাপারে আমরা কথা বলেছি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি