1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সৈয়দপুরে সাবেক এমপি আমজাদ হোসেন সরকারসহ ৩ বিএনপি নেতার স্মরণসভা অনুষ্ঠিত - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ফেরদৌস স্টিল ইয়ার্ড দুর্ঘটনায় দায়ীদের শাস্তি ও নিহত-আহত শ্রমিকদের ক্ষতিপূরণের দাবিতে চট্টগ্রাম জেলা প্রশাসক বরাবর স্কপের স্মারকলিপি প্রদান নোয়াখালীর চৌমুহনীতে দুই আবাসিক হোটেলে ডিবির অভিযান: গ্রেপ্তার ৮  চট্টগ্রামে অধিকারের মানববন্ধনে বক্তারা: গুমের সংস্কৃতি থেকে এখনো বের হতে পারিনি রাষ্ট্র ফটিকছড়ি উত্তর উপজেলা প্রেসক্লাব কমিটি গঠন নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত কুমিল্লার মায়ামী রেস্তোরাঁকে ৫০,  জাইতুন রেস্তোরাঁকে ২০ হাজর জরিমানা  মাগুরায় প্রকাশ্যে পুলিশ সদস্যকে মারধরের ঘটনায় অবশেষে গ্রেপ্তার সাবেক ছাত্রদল নেতা নয়ন আনোয়ারায় বিএনপি নেতার অর্থায়নে বরুমচড়া হাজারী সড়ক সংস্কার, এলাকাবাসীর স্বস্তি  মাগুরায় শ্রীপুর উপজেলা জাসাসের ৬৪ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা, তুহিন সভাপতি, সাইফুল  সাধারণ সম্পাদক  মাগুরায় খবরের কাগজ বিক্রি কমে যাওয়ায় হকারদের মানবেতর জীবনযাপন গুমের সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি

সৈয়দপুরে সাবেক এমপি আমজাদ হোসেন সরকারসহ ৩ বিএনপি নেতার স্মরণসভা অনুষ্ঠিত

মোঃজাকির হোসেন নীলফামারী প্রতিনিধি:
  • আপডেট টাইম : শনিবার, ১৪ জানুয়ারি, ২০২৩
  • ৪২৩ বার

নীলফামারীর সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপি’র উদ্যোগে দলের স্থানীয় প্রতিষ্ঠাতা সভাপতিসহ সাবেক সংসদ সদস্য ও প্রবীণ নেতার স্মরণে আলোচনা সভা, কুরআন খানি এবং দোয়া ও মিলাদ মাহফিল করা হয়েছে।

শনিবার (১৪ জানুয়ারী) দুপুর ৩ টায় সৈয়দপুর রাজনৈতিক জেলা কার্য়ালয়ে জেলা বিএনপি’র আহবায়ক অধ‍্যক্ষ আব্দুল গফুর সরকার’র সভাপতিত্বে ও সদস‍্য সচিব শাহিন আকতারের সঞ্চলনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস‍্য ও সদস‍্য নির্বাহী কমিটি জনাব বিলকিস ইসলাম।

জেলা বিএনপি’র সিঃ যুগ্ম আহবায়ক এ‍্যাড এস এম ওবায়দুর রহমান, যুগ্ম আহবায়ক সামসুল আলম, শফিকুল ইসলাম জনি, কিশোরগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক আব্দুল্লাহ আল মামুন, সদস‍্য সচিব দেলোয়ার হোসেন।

বক্তব্য রাখেন, সৈয়দপুর উপজেলা সভাপতি রেজাউল করিম লোকমান, সাধারণ সম্পাদক কামরুল হাসান কার্জন, পৌর সভাপতি আলহাজ্ব রশিদুল ইসলাম, সাধারণ শেখ বাবলু, জেলা যুবদলের সভাপতি আনোয়ার হোসেন প্রামাণিক, সাধারণ সম্পাদক তারিক আজিজ, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এরশাদ হোসেন পাপ্পু, সাধারণ সম্পাদক এম এ পারভেজ লিটন, কৃষক দলের সভাপতি মাজহারুল ইসলাম মিজু ও সাধারণ সম্পাদক দিনার সরকার সহ অন‍্যান‍্য নেতৃবৃন্দ।

আলোচকরা বলেন, সৈয়দপুর জেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক অধ্যক্ষ আমজাদ হোসেন সরকার ছিলেন একজন সফল রাজনীতিবিদ। তিনি ৩০ বছর সৈয়দপুরে জনপ্রতিনিধি হিসেবে অব্যাহতভাবে নিয়োজিত ছিলেন।

তিনি ১৯৯০ সালে সৈয়দপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হন। এরপর ১৯৯৩ থেকে ২০০৪ সাল পর্যন্ত টানা দুইবার পৌরসভা মেয়র হিসেবে দায়িত্ব পালন করেন। ২০০১ সালে আমজাদ হোসেন সরকার ধানের শীষ প্রতীক নিয়ে নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনের সংসদ সদস্য নির্বাচিত হন৷

এরপর আবার ২০১১ সাল হতে ২০২১ সাল মৃত্যুর আগ পর্যন্ত টানা দুই মেয়াদে পৌর মেয়রের দায়িত্ব পালন করেন। তিনি সৈয়দপুর পৌরসভাকে প্রথম শ্রেনীর পৌরসভায় রুপান্তর করেছেন। দলমত নির্বিশেষে সৈয়দপুরবাসীর কল্যাণে আমৃত্যু কাজ করেছেন।

তিনি খুব ভালো মানের একজন লেখক ছিলেন৷ অমর একুশে বই মেলায় তার লেখা বেশকিছু বই প্রকাশিত হয়। শিক্ষানুরাগী আমজাদ হোসেন সরকার ছিলেন শিক্ষানগরী সৈয়দপুরের স্বপ্নদ্রষ্টা। তিনি একাধিক শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন করেছেন।

মকবুল হোসেন বিজনেস এন্ড ম্যানেজমেন্ট কলেজের অধ্যক্ষ হিসেবেও দায়িত্ব পালন করেন। সৈয়দপুর থেকে প্রকাশিত সাপ্তাহিক দাগ পত্রিকার প্রকাশক ও সম্পাদক ছিলেন।

অধ্যক্ষ আমজাদ হোসেন সরকার ১৯৫৮ সালে সৈয়দপুরের পাটোয়ারী পাড়ায় জন্মগ্রহণ করেন৷ ১৯৭৩ সালে তিনি বাঙ্গালীপুর উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি ও ১৯৭৫ সালে রংপুর কারমাইকেল কলেজ থেকে এইচএসসি পাশ করেন৷ এরপর রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে অনার্স ও মাস্টার্স পাশ করেন।

সৈয়দপুরের কিংবদন্তি এই নেতা ২০২১ সালের ১৪ ই জানুয়ারী মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৬৩ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী ও একমাত্র পুত্র এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

অন্যদিকে ডা. হানিফ উদ্দীন ছিলেন সৈয়দপুরে বিএনপি’র প্রতিষ্ঠাতা। তার নেতৃত্বেই এখানে জাতীয়তাবাদি রাজনীতির বিকাশ ঘটে। এছাড়া সৈয়দপুর ডিগ্রি কলেজের সাবেক উপাধ্যক্ষ মনসুর আলী ছিলেন নিবেদিতপ্রান নেতা। তিনি গতবছর ১৪ জানুয়ারী মারা যান।

সকাল ১০ টায় কুরআনখানী, দুপুরে মিলাদ ও আলোচনা সভা শেষে তবারক বিতরণ করা হয়। এতে আমজাদ হোসেন সরকারের স্ত্রী হনুফা বেগম, ছেলে রানাসহ অন্যদের পরিবারবর্গ, দলীয় নেতাকর্মীসহ বিশিষ্টজন ও সূধীমহল অংশগ্রহণ করেন। (ছবি আছে)

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net