ঢাকা   ০৮:৪৮:১১ পিএম, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
চন্দনাইশ পৌরসভার খাঁনহাট-আবদুল বারীহাট সড়কের বেহাল দশা নোয়াখালীর কবিরহাট উপজেলায় দেশীয় প্রজাতির দুই শতাধিক পাখিসহ ২ শিকারী আটক  টানা ৪০ দিন জামায়াতে নামাজ আদায়: শিশু-কিশোরদের উৎসাহিত করতে ৩২টি বাইসাইকেল দিলেন পৌরসভার সম্ভাব্য মেয়র প্রার্থী হারুন অর রশিদ কালির বাজার ইউনিয়নে পথিকদের জন্য টিউবওয়েল স্থাপন করলেন জামায়াতের চেয়ারম্যান প্রার্থী ফয়েজ আহমেদ মুন্সি আনোয়ারায় ইয়াবা কারবারী টাউট ইব্রাহিম গ্রেপ্তার চন্দ্রগঞ্জে মাদ্রাসা ছাত্রকে বলা-ৎকা-রের অভিযোগ, শিক্ষক আটক স্বপ্নের গ্রাম নোয়াখালীর সোনাইমুড়ীতে বৃদ্ধকে দুর্বৃত্তের গুলি  এইচএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা রাতে চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

টঙ্গীর বিশ্ব ইজতেমার ময়দান প্রস্তুতি,১৩ জানুয়ারি শুরু প্রথম পর্ব

এস কে সানি টঙ্গী (গাজীপুর) :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১০ জানুয়ারি, ২০২৩
  • ৩৩৮ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

টঙ্গীর তুরাগ তীরে চলছে বিশ্ব ইজতেমার শেষ মুহূর্তের প্রস্তুতি। এরইমধ্যে বিভিন্ন স্থান থেকে মুসল্লিরা জড়ো হতে শুরু করেছেন।

১৩ জানুয়ারি শুরু হচ্ছে এবারের বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। করোনা মহামারির কারণে ২ বছর পর এ ইজতেমায় আরও বেশি সমাগমের আশা মুসল্লিদের।

প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা মুসল্লিরা স্বেচ্ছাশ্রমে প্রস্তুত করেছেন ইজতেমার ময়দান।

ইজতেমায় আসা মুসল্লিদের সেবা দিতে গাজীপুর সিটি করপোরেশন ও শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালের একাধিক টিম প্রস্তুত রাখা হয়েছে। নিরাপত্তায় ময়দান ঘিরে সাত হাজার পুলিশ সদস্য মোতায়েনের সিদ্ধান্ত এবং বিভিন্ন স্থানে সিসি ক্যামেরা বসানো হয়েছে।

প্রতি বছরের মতো এবারও ১৬০ একর জায়গা বিস্তৃত ময়দানে টাঙানো হয়েছে বিশাল শামিয়ানা। তুরাগ নদে সেনাবাহিনীর সদস্যরা তৈরি করেছেন পন্টুন সেতু। যা দিয়ে সাময়িকভাবে মুসল্লিরা এপার থেকে ওপারে যাতায়াত করতে পারবেন।

বিশাল ময়দানে খিত্তাভিত্তিক মাইক এবং বৈদ্যুতিক তার ও বাতি টাঙানোর কাজও শেষ হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি