1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঠাকুরগাঁওয়ে ট্রেন ও ট্রাকের সংর্ঘষে আহত-২ - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরার শ্রীপুরে ওয়ালটন প্লাজার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত  নতুন প্রাণ পাচ্ছে ‘সততা স্টোর’ কক্সবাজারে ১৮টি শিক্ষাপ্রতিষ্ঠানে দুদকের অর্থ বরাদ্দ চট্টগ্রামের বেসরকারি হাসপাতালে প্রতিদিন চিকিৎসাসেবা নেয় ২০ হাজার রোগী স্কুল পর্যায়ে দূর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হাটহাজারীতে এশিয়ার পরবর্তী অর্থনৈতিক বিস্ময়ে চীনা বিনিয়োগকারীদের যৌথ রূপকার হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর  দিল্লি বিমানবন্দরের ঘটনা নিয়ে ভারতের ব্যাখ্যা ‘সন্তোষজনক নয়’ : ঢাকা রামগড়ে মাটিরাঙ্গা সীমান্তে সেনাবাহিনী-ইউপিডিএফ (প্রসিত) গোলাগুলি: নিহত ১, আহত ১ সংবাদ সংগ্রহে সাংবাদিককে হেনস্তার অভিযোগ, অভিযুক্ত রামগড় থানার এসআই আনসার আলী নবীনগর পৌরসভায় উন্নয়ন ও বাজেট নিয়ে আলোচনাও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন চন্দনাইশ দোহাজারী সরকার পাড়া সড়কের বেহাল দশা

ঠাকুরগাঁওয়ে ট্রেন ও ট্রাকের সংর্ঘষে আহত-২

মোঃ মজিবর রহমান শেখ |
  • আপডেট টাইম : রবিবার, ২২ জানুয়ারি, ২০২৩
  • ২৭৯ বার

ঠাকুরহগাঁও জেলায় রাস্তা পারাপারের সময় ট্রাক ও পঞ্চগড় থেকে ছেড়ে আসা ঢাকা গামী পঞ্চগড় এক্সপ্রেসের সংঘর্ষে ট্রাক চালক সোহেল রানা ও ১৩ মাস বয়সী শিশু আশা আহত হয়। ২২ জানুয়ারী রোববার ঠাকুরগাঁও সদর উপজেলার রামপুর আমতলী এলাকায় এ দূর্ঘটনা ঘটে। সোহেল ঠাকুরগাঁও সদর উপজেলার আরাজী কেশুরবাড়ী গ্রামের সোলেমান আলীর ছেলে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রেল লাইনের উপরে ট্রাক উঠে থাকায় ঢাকার সাথে পঞ্চগড়ের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। আহত ট্রাক চালক সোহেল রানাকে প্রথমে ঠাকুরগাঁও ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করলে কতর্ব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার্ড করেন। ফায়ার সার্ভিস ও পুলিশ ট্রাকটিকে রেল লাইন থেকে সরানোর চেষ্টা চলাচ্ছেন। র্দঘটনায় কবলিত ট্রাকটি ঠাকুরগাঁও রোড এলাকার ব্যবসায়ি সাজ্জাদুর রহমানের। ট্রাকটি ধান আনার জন্য রেল ক্রসিংয়ের পাশে ধান পরিবহনের জন্য যাচ্ছিল। জনবহুল সত্যেও রেল ক্রসিংটিতে কোন গেট ম্যান নেই। স্থানীয়রা জানায়, রেল ক্রসিং এর সামনে বাগান থাকায় ট্রেন দেখতে পায়নি ট্রাক ড্রাইভার এ কারণে র্দুঘটনা ঘটেছে। এ সময় আশ পাশের হাজারও মানুষ ট্রেন দূর্ঘটনা দেখতে আসেন। চলমান ট্রেনটি প্রায় হাফ কিলোমিটার ট্রাকটিকে দুমরে মুচরে নিয়ে যায়। ঠাকুরগাঁও রোড রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার আখতারুল ইসলাম বলেন, দুর্ঘটনার কারণে ট্রেন চলাচলে বিঘ্ন ঘটেছে ৷ রেললাইনে থাকা ট্রাকটি সরানোর কাজ চলছে৷সরানো শেষ হলে আবার রেল চলাচল স্বাভাবিক হবে ৷ ঠাকুরগাঁও অতিরিক্ত পুলিশ সুপার মিথুন সরকার বলেন, আহত ব্যক্তিকে আমরা উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে প্রেরণ করি। রেল লাইন উপরে ট্রাক থাকায় পঞ্চগড়ের সাথে ঢাকার রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। আশা করি দ্রুত সময়ে রেল যোগাযোগ স্বাভাবিক হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net