1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নবীনগর প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন শ্যামল সভাপতি- সাইদুল সম্পাদক - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় নানা আয়োজনে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৬৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত রাঙ্গামাটির ব্রীজের যানজট নিরসনে মানবিক উদ্যোগ—গর্ত ভরাট করলেন আব্দুল আলিম মেম্বার কলকাতায় অগ্নিকাণ্ডে ৫ বাংলাদে‌শির মৃত্যু : পররাষ্ট্র মন্ত্রণালয় গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয় নোয়াখালীর কোম্পানীগঞ্জে চরফকিরা ইউনিয়নে প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি: স্বর্ণালংকারসহ নগদ টাকা লুট সাতকানিয়ায় স্থানীয়দের উদ্যোগের পর পুলিশের মাদকবিরোধী র‌্যালি  হোপের বৃক্ষরোপণ কর্মসূচি: তিন শাখায় ফলজ গাছের চারা বিতরণ আনোয়ারায় তিন ফার্মেসিতে অভিযান ৬৫ হাজার টাকা অর্থদন্ড মাগুরার শ্রীপুরে আধিপত্যেকে কেন্দ্র করে বাড়িঘরে ব্যাপক ভাঙচুর, লুটপাট!  আহত -৫

নবীনগর প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন শ্যামল সভাপতি- সাইদুল সম্পাদক

আই কে ইব্রাহীম:
  • আপডেট টাইম : শুক্রবার, ১৩ জানুয়ারি, ২০২৩
  • ৩১৭ বার

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর প্রেসক্লাবের দ্বিবার্ষিক কার্যকরী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। মাইটিভি ও মানবজমিন পত্রিকার নবীনগর প্রতিনিধি শ্যামা প্রসাদ চক্রবর্তী শ্যামল সভাপতি এবং বিনা প্রতিদ্বন্দ্বিতায় আজকের পত্রিকার নবীনগর প্রতিনিধি সাইদুল আলম সোরাফ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

বৃহস্পতিবার (১২ জানুয়ারি) প্রেসক্লাব কক্ষে ভোট গ্রহণের মাধ্যমে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। প্রেসক্লাবের ৩০ জন ভোটার সকাল ১০ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে ১২ জন প্রার্থী ৫ টি পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করেন। উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ ও গণণা শেষে প্রিজাইডিং অফিসার উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. শামীম আহমেদ ফলাফল ঘোষণা করেন।

নিকতম সভাপতি প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন জালাল উদ্দিন মনির, সিনিয়র সহ-সভাপতি পদে বিজয়ী হয়েছেন আরিফুল ইসলাম ভূইঁয়া মিনহাজ, প্রতিদ্বন্দ্বী প্রার্থী আব্দুল হাদী। অর্থ সম্পাদক পদে বিজয়ী হয়েছেন মনিরুল ইসলাম বাবু, প্রতিদ্বন্দ্বী প্রার্থী শফিকুল ইসলাম বাদল। দপ্তর ও আপ্যায়ন সম্পাদক পদে বিজয়ী হয়েছেন মিঠু সুত্রধর পলাশ, নিকতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী সেলিম রেজা, কার্যকরী সদস্যদের ৩ প্রার্থীর মধ্যে বিজয়ী হয়েছেন মোঃ মনির হোসেন ও পিয়াল হাসান রিয়াজ, নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী আমজাদ হোসেন।

উল্লেখ্য, এবারের নির্বাচনে সাধারণ সম্পাদকসহ ৫ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। নির্বাচিতরা হলেন, সাধারণ সম্পাদক পদে সাইদুল আলম সোরাফ, সহ-সভাপতি জ ই বুলবুল, সহ-সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন, ক্রীড়া, সাহিত্য-সাংস্কৃতিক ও পাঠাগার সম্পাদক সাধন সাহা জয়, তথ্য ও প্রযুক্তি সম্পাদক এস এ রুবেল।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net