1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নিখোঁজ আব্দুর রাফঈ এর সন্ধান চান স্ত্রী - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
অতিরিক্ত মূল্যে সিলিন্ডার গ্যাস বিক্রি : ভ্রাম্যমাণ আদালতের জরিমানা কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলা-ভাঙচুর মা‌টিরাঙ্গায় চতুর্থ শ্রেনির শিক্ষার্থীকে ধর্ষণ হাটহাজারী এনসিপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত ডিআইজি-অতিরিক্ত ডিআইজিসহ পুলিশের ২৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের কাতারে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর কুমিল্লায় নিত্যপণ্যের বাজারে ভোক্তা অধিকারের অভিযান: ৬ প্রতিষ্ঠানকে ২৪ হাজার টাকা জরিমানা এনসিটি এবং সিসিটি ১৫ বছর মেয়াদে বিদেশী অপারেটরকে পরিচালনার দায়িত্ব দেওয়ার প্রতিবাদে স্কপ চট্টগ্রামের মানববন্ধন হাজী আব্দুল মালেক ভূঁইয়ার মৃত্যুবার্ষিকীতে বিশেষ দোয়া অনুষ্ঠিত

নিখোঁজ আব্দুর রাফঈ এর সন্ধান চান স্ত্রী

নিজস্ব প্রতিবেদক |
  • আপডেট টাইম : শুক্রবার, ২৭ জানুয়ারি, ২০২৩
  • ৪১৪ বার

গত ২৫ জানুয়ারি বুধবার সন্ধ্যা আনুমানিক সাড়ে ৭ টায় বনানীর নো’মান এসোসিয়েটস প্রাঃ লিঃ, ৩৪, কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা-অফিস থেকে বাড়ি ফেরার জন্য অফিস থেকে লিফট দিয়ে নিচে নামার সাথে সাথেই ডিবি পুলিশ পরিচয়ে সাদা পোশাকে কতিপয় ব্যক্তি প্রতিষ্ঠানের কর্মকর্তা মাওলানা আব্দুর রাফঈকে একটি সাদা মাইক্রোবাসে করে তুলে নিয়ে যাওয়ার পর কোনো সন্ধান না পাওয়ায় পরিবারের পক্ষে গভীর উদ্বেগ ও উৎকন্ঠা প্রকাশ করে অবিলম্বে তার স্বামীর সন্ধান ও নিঃশর্ত মুক্তি দাবি করে বিবৃতি দিয়েছেন নিখোঁজ ব্যক্তির স্ত্রী মোছাঃ হাজেরা খাতুন।
এক বিবৃতিতে মোছাঃ হাজেরা খাতুন বলেন, তার স্বামী একজন পেশাজীবী। তিনি একটি ম্যানপাওয়ার অফিসে চাকরি করে জীবিকা নির্বাহ করেন এবং তিনি সংসারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। তার তিনটি শিশু সন্তান রয়েছে। তিনি রাষ্ট্রদ্রোহী বা বেআইনী কোনো কাজে অতীতে কখনো জড়িত ছিলেন না বা এখনো নেই। উপরন্তু তিনি বেশ কিছুদিন যাবৎ নানাবিধ শারীরিক জটিলতায় ভুগছেন। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে, গত ২৫ জানুয়ারি কোনো প্রকার কারণ ছাড়াই ডিবি পুলিশ পরিচয়ে কিছু লোক তাকে তুলে নিয়ে যাওয়ার পর তার কোনো সন্ধান মিলছে না। স্থানীয় থানা ও ডিবি অফিসসহ বিভিন্ন স্থানে খোঁজ নেয়া হলেও কেউই তাকে আটক করার কথা কথা স্বীকার করছেন না। তাই তিনি ৩ শিশু সন্তানসহ পরিবারের সদস্যদের নিয়ে চিন্তিত হয়ে পড়েছেন এবং তার নিজ ও সন্তানদের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ-উৎকন্ঠার মধ্যে রয়েছেন।
এমতাবস্থায় একান্ত মানবিক কারণে অনতিবিলম্বে নিখোঁজ আব্দুর রাফঈ সন্ধান এবং নিঃশর্ত মুক্তির আবেদন জানিয়েছেন তার স্ত্রী মোছাঃ হাজেরা খাতুন। এ ব্যাপারে তিনি মাননীয় প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও পুলিশের আইজিপিসহ প্রশাসনের সকল স্তরের আন্তরিকতা ও সহযোগিতা কামনা করেছেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net