ঢাকা   ০১:৪৮:২৬ পিএম, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
শীতকালীন সবজির সরবরাহ বেড়েছে, কমেছে দাম নোয়াখালীর কোম্পানীগঞ্জে আওয়ামীলীগ সাধারণ সম্পাদক কাদেরের মামাতো ভাই ও ভাতিজা গ্রেফতার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কিলোমিটার যানজট কুমিল্লা এফপিএবি’র জেলা কর্মকর্তা পংকজ চাকমার বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত ভাষা সৈনিক অজিত কুমার গুহের ৫৭তম প্রয়াণ দিবসে স্মরণসভা অনুষ্ঠিত  ৩৫ হাজার নাগরিকের জাতীয় পরিচয়পত্র লক জনগণ সচেতন, এখন আর সুষ্ঠু নির্বাচন না করে উপায় নেই: স্পিকার এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী মাদক আইনের জটিলতায় সংকটে হোমিওপ্যাথি চিকিৎসা আন্ডারচর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই ফখরুলের বিরুদ্ধে অনিয়ম, স্বজনপ্রীতি ও দায়িত্ব পালনে অবহেলার অভিযো

মাগুরার কৃতি সন্তান সাংবাদিক ও চলচিত্র গবেষক বিপ্লব পেলেন মাদার তেরেসা মেমোরিয়াল আ্যওয়ার্ড

মোঃ সাইফুল্লাহ, মাগুরা।
  • আপডেট টাইম : শনিবার, ১৪ জানুয়ারি, ২০২৩
  • ৩৬৩ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

L মাগুরার কৃতি সন্তান সাংবাদিক ও চলচ্চিত্র গবেষক খোন্দকার এরফান আলী বিপ্লব সাংবাদিকতায় মাদার তেরেসা মেমোরিয়াল আ্যওয়ার্ড- ২০২২ এ ভূষিত হয়েছেন।মাদার তেরেসা রিসার্চ সেন্টার এর উদ্যোগে ১৩ জানুয়ারি বিকেলে ঢাকার তোপখানাস্থ শিশু কল‍্যাণ পরিষদ মিলনায়তনে আয়োজিত জাকজমকপূর্ণ অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠানের প্রধান অতিথি সাবেক তথ্য সচিব ও বিটিআরসি’র সাবেক চেয়ারম্যান সৈয়দ মার্গুব মোর্শেদ তাঁকে এই সম্মাননা আ্যওয়ার্ড প্রদান করেন।মাদার তেরেসা রিসার্চ সেন্টারের চেয়ারম্যান গোলাম কাদেরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলা একাডেমির উপপরিচালক ড. সাহেদ মন্তাজ।এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণী পেশার বিশিষ্ট ব‍্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।সাংবাদিক বিপ্লব এর পূর্বে জাতীয় ও আন্তর্জাতিক অসংখ্য পুরস্কারে ভূষিত হয়েছেন। তিনি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীনস্থ বাংলাদেশ ফিল্ম আর্কাইভের একজন গবেষণা ফেলো। উল্লেখ্য , খন্দকার এরফান আলী বিপ্লব মাগুরা জেলার শ্রীপুর উপজেলার খামারপাড়া গ্ৰামের বীর মুক্তিযোদ্ধা খোন্দকার এ, কে, এম আকরাম আলী’র পুত্র।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি