1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
খুটাখালীতে লবণ মাঠের পলিথিন কেটে দিয়েছে দুর্বত্তরা - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১৭ মে ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নাঙ্গলকোটে প্রত্যয় সংগঠনের আর্থিক সহায়তা প্রদান সরকারের উন্নয়ন কার্যক্রম তুলে ধরতে কুমিল্লায় নারী সমাবেশ কুমিল্লা প্রতিনিধি।। গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের বলেছেন, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের আওতায় আগামী বছর আরও বিপুল সংখ্যক পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনা হবে। একই সঙ্গে কৃষক কার্ড প্রদান, কৃষি ঋণ মওকুফ, খাল খনন, বৃক্ষরোপণ এবং নারীদের জন্য পরিবহন সুবিধা নিশ্চিত করাসহ বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়নে সরকার কাজ করছে। রোববার (১৭ মে) কুমিল্লার বরুড়া উপজেলা পরিষদ মিলনায়তন আয়োজিত নারী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, সরকার কৃষকদের সহায়তায় বাস্তবমুখী বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে। কৃষিকে আরও লাভজনক ও টেকসই করতে কৃষি সহায়তা কার্যক্রম সম্প্রসারণের পাশাপাশি গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করার লক্ষ্যে কাজ চলছে। বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে ঘোষিত মাদক, গুজব ও বাল্যবিবাহ প্রতিরোধ, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, কৃষি ঋণ মওকুফ, বৃক্ষরোপণ, নারীদের জন্য গাড়ি এবং খাল খননসহ বিভিন্ন কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ সমাবেশের আয়োজন করা হয়। বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান রনির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হাসান, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান শাহীনা মমতাজ এবং শিক্ষক কহিনুর কবিতা। স্বাগত বক্তব্য দেন কুমিল্লা জেলা তথ্য অফিসের সিনিয়র তথ্য কর্মকর্তা মোহাম্মদ নূরুল হক। জেলা তথ্য অফিস, কুমিল্লা, গণযোগাযোগ অধিদপ্তর, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে এবং উপজেলা প্রশাসন, বরুড়ার সহযোগিতায় এ নারী সমাবেশ অনুষ্ঠিত হয় আফজলের নেছা ও লিটনের মৃত্যু বার্ষিকীতে দোয়া মাহফিল ঈদগাঁওর পোকখালীতে ২ দিন ধরে মাদ্রাসা ছাত্রী নিখোঁজ প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন সম্পাদক পরিষদের নেতারা সভাপতি আরিফ, সম্পাদক বিজন ঈদগাঁওয়ে বাজুসের নির্বাচন সম্পন্ন চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি’র নির্বাচনে পক্ষপাদুষ্ট নির্বাচন কমিশনার পদত্যাগের দাবি: ঐক্যবদ্ধ আইনজীবী পরিষদ  সুপ্রিম কোর্ট হেল্পলাইনে সেবা পাচ্ছেন বিচারপ্রার্থী জনগণ হাটহাজারীতে সংগঠক সালাহ উদ্দিনের ব্যবস্থাপনায় ফ্রী চিকিৎসা সেবা ক্যাম্প ঈদগাঁওয়ে বন মামলার পলাতক আসামি গ্রেফতার

খুটাখালীতে লবণ মাঠের পলিথিন কেটে দিয়েছে দুর্বত্তরা

সেলিম উদ্দীন, ঈদগাঁও।
  • আপডেট টাইম : শনিবার, ২৮ জানুয়ারি, ২০২৩
  • ২৫৩ বার

লবণ মাঠের পলিথিনের সাথে এ কেমন শত্রূতা! যে সময়ে দাদন ব্যবসায়িদের টাকা শোধ করার জন্য লবণ উৎপাদনে যুদ্ধ নেমেছে প্রান্তিক চাষীরা, এমনতর সময়ে স্থানীয় অসহায় এক চাষীর লবণ মাঠের পলিথিন কেটে দিয়েছে দুর্বৃত্তরা। লুট করে নিয়ে গেছে লবণ ও সেলু মেশিন। এতে ঐ চাষীর অনুমানিক সাড়ে ৩ লক্ষাধিক টাকা ক্ষতি হয়েছে বলে দাবি করেছে ভুক্তভোগী লবণ চাষী আনোয়ার হোসেন।

ঘটনাটি ঘটেছে কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের বড় নাইফর ঘোনায়। শনিবার মধ্যরাত আনুমানিক ৩টার দিকে দক্ষিণ ফুলছড়ি ৮নং ওয়ার্ড গ্রামের মৃত নুর হোসেনের পুত্র আনোয়ার হোসেনের ৪ কানি লবণ মাঠের পলিথিন কেটে দেয় দুর্বৃত্তরা।

পূর্ব শত্রূতার জের ধরে রাতের অন্ধকারে লবণ মাঠের পলিথিন কেটে লবণ উৎপাদন ব্যাহত করেছে বলে দাবী করেন ভুক্তভোগী লবণ চাষী।

সরেজমিনে গিয়ে দেখা যায়, ‘এক সনা’ হিসেবে লবণ চাষী আনোয়ার তার অপারপর ভাইদের কাছ থেকে চুক্তিসাপেক্ষে ৪ কানি মাঠ লবণ চাষের জন্য নেয়। এভাবে আরো ৬/৭ কানি লবণ মাঠে চাষ করে আসছেন। ঘটনার দিন রাতে স্থানীয় ওয়ার্ড মেম্বার নুরুল আজিমের নেতৃত্বে একদল দুর্বৃত্ত লবণ মাঠের পলিথিন কেটে ‘অর্ধ ফুটন্ত’ লবণ নষ্ট করে ফেলে বলে অভিযোগ করেন আনোয়ার। সকালে লবণ মাঠে গিয়ে চাষী আনোয়ার এ অবস্থা দেখে হতবিহব্বল হয়ে পড়েন।

আনোয়ার হোসেন জানান, নুরুল আজিমের সাথে পারিবারিক সম্পত্তির বিরোধ রয়েছে। বিগত ক’বছর পূর্বে থেকে আমার প্রতি ঈর্ষান্বিত হয়ে আমার পিছু লেগেছে। ২০২২ সালে চকরিয়া থানায়
তার বিরুদ্ধে একটি মামলা করেছিলাম। যার নং ৩৪/৭৪। এর পর থেকে ক্ষুব্ধ হয়ে প্রতিনিয়ত আমার পরিবারের নানাভাবে ক্ষতি করে আসছে। একই সাথে ওই দায়ের করা মামলা প্রত্যাহার করে নিতে নানা ধরনের হুমকি অব্যাহত রেখেছে।

এসব কারনে যে কোনো মুহূর্তে অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে। ফলে আমি বাদি হয়ে চকরিয়া থানায় গত ১৩/৪/২২ ইং সাধারন ডায়েরি করেছি। এতে সে আরও বেপরোয়া হয়ে উঠেছে। আমি সামান্য লবণ মাঠ করে সংসার চালায়। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ প্রক্রিয়াধিন জানিয়ে তিনি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

তবে অভিযুক্ত নুরুল আজিম মেম্বার ঘটনা অস্বীকার করে বলেন, মুলত তারা আমার বন্ধকীয় ঐ ৪ কানি মাঠ দখল করছে। কিছুদিন পুর্বে আমার মাঠের চাষাকে মারধর করে পলিথিন ও মেশিন লুট করে নিয়ে গেছে। তারা সম্পুর্ন গায়ের জোরে একেরপর এক ঐ চিংড়ি ঘেরের লবণ মাঠে লুটপাট ও তান্ডব চালিয়ে আসছে। তাদের কাছে পুরো ফুলছড়িবাসী জিম্মি। তাদের বিরুদ্ধে থানা প্রশাসনে লিখিত অভিযোগ দেয়া আছে।

চকরিয়া থানার ওসি চন্দন কুমার চক্রবর্তী জানান, এ বিষয়ে কেউ অবগত করেনি। লিখিত অভিযোগ পেলে ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ

সরকারের উন্নয়ন কার্যক্রম তুলে ধরতে কুমিল্লায় নারী সমাবেশ কুমিল্লা প্রতিনিধি।। গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের বলেছেন, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের আওতায় আগামী বছর আরও বিপুল সংখ্যক পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনা হবে। একই সঙ্গে কৃষক কার্ড প্রদান, কৃষি ঋণ মওকুফ, খাল খনন, বৃক্ষরোপণ এবং নারীদের জন্য পরিবহন সুবিধা নিশ্চিত করাসহ বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়নে সরকার কাজ করছে। রোববার (১৭ মে) কুমিল্লার বরুড়া উপজেলা পরিষদ মিলনায়তন আয়োজিত নারী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, সরকার কৃষকদের সহায়তায় বাস্তবমুখী বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে। কৃষিকে আরও লাভজনক ও টেকসই করতে কৃষি সহায়তা কার্যক্রম সম্প্রসারণের পাশাপাশি গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করার লক্ষ্যে কাজ চলছে। বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে ঘোষিত মাদক, গুজব ও বাল্যবিবাহ প্রতিরোধ, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, কৃষি ঋণ মওকুফ, বৃক্ষরোপণ, নারীদের জন্য গাড়ি এবং খাল খননসহ বিভিন্ন কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ সমাবেশের আয়োজন করা হয়। বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান রনির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হাসান, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান শাহীনা মমতাজ এবং শিক্ষক কহিনুর কবিতা। স্বাগত বক্তব্য দেন কুমিল্লা জেলা তথ্য অফিসের সিনিয়র তথ্য কর্মকর্তা মোহাম্মদ নূরুল হক। জেলা তথ্য অফিস, কুমিল্লা, গণযোগাযোগ অধিদপ্তর, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে এবং উপজেলা প্রশাসন, বরুড়ার সহযোগিতায় এ নারী সমাবেশ অনুষ্ঠিত হয়

© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net