ঢাকা   ১২:৩২:০৩ এএম, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
মোংলা বন্দরের আধুনিকায়নে ৪,০৬৮ কোটি টাকার প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী মনোহরগঞ্জে টিনের বেড়া দিয়ে রাস্তা বন্ধ,অবরুদ্ধ চার পরিবার! সরকারি জায়গা দখলের অভিযোগ মাগুরায় শাকের হত্যা ও স্বর্ণ ডাকাতি ঘটনায় ১১জন গ্রেপ্তার, প্রেস ব্রিফিং এ পুলিশ সুপার কুমিল্লায় নিখোঁজ ভারতীয় শিক্ষার্থীর মরদেহ মিলল পুকুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে বিশেষ স্মারক ডাক টিকেট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রীর মাগুরায় শাকের হত্যা এবং স্বর্ণ ডাকাতি মামলায় স্বেচ্ছাসেবক দলের আহবায়ক গোলাম জাহিদ গ্রেফতার যুব উন্নয়ন থেকে সফল আত্মকর্মী’র সম্মাননা পেলেন সুবর্ণা চৌধুরী মিরপুরে সংঘর্ষের পর যান চলাচল স্বাভাবিক আশুলিয়ায় শতাধিক পোশাক কারখানায় ছুটি ঘোষণা, আহত ৫০ পুলিশ সদস্য আব্দুল হাকিম মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন মোঃ জুলহাস

গাজীপুর টঙ্গীতে ট্রেনের ধাক্কায় সিএনজি অটোরিকশা চালকের মৃত্যু

এস কে সানি টঙ্গী (গাজীপুর) :
  • আপডেট টাইম : শুক্রবার, ৬ জানুয়ারি, ২০২৩
  • ৩৮৪ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

গাজীপুরের টঙ্গী থানাধীন টঙ্গী রেলস্টেশন এলাকায় ট্রেনের ধাক্কায় মো. রাসেল মিয়া (৪০) নামের এক সিএনজি অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৫ জানুয়ারি) দিনগত রাতে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসাধীন অবস্থায় রাত ২টার দিকে তাকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।

নিহতের ভাই জাকির মিয়া জানান, তার ভাই সিএনজি অটোরিকশা নিয়ে বাসা থেকে বের হওয়ার পর টঙ্গী রেলস্টেশন এলাকায় মধুমিতা রেলক্রসিং এলাকায় পৌঁছালে একটি চলন্ত ট্রেন সিএনজিটিকে ধাক্কা দেয়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে পথচারীরা প্রথমে টঙ্গীর একটি স্থানীয় হাসপাতালে এবং পরে অবস্থার অবনতি হলে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত রাসেল মিয়া নোয়াখালীর হাতিয়া উপজেলার সোনাদিয়া গ্রামের আব্দুল মোতালেবের ছেলে। বর্তমানে টঙ্গীর বিসিক এলাকায় পরিবার নিয়ে থাকতেন। তিনি দুই সন্তানের জনক।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢাকা মেডিকেলের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি রেলওয়ে থানায় জানানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি