1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঠাকুরগাঁওয়ে কোচের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৬:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ভাঙা হাতে অস্ত্রোপচার করাতে ভুল চিকিৎসায় শিশুর মৃত্যু  খাগড়াছড়ি জেলা পরিষদ সদস্য হিসেবে লক্ষীছড়ির মোবারক হোসেন’ক  দেখতে চায় লক্ষীছড়ি বাসী কোম্পানীগঞ্জে “শাহজাদপুর প্রিমিয়ার লিগ-২০২৬” এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত নোয়াখালীর কোম্পানীগঞ্জে ট্রান্সফরমার চুরি চেষ্টা: ভাঙারি ব্যবসায়ী আটক  জাতীয় সংসদে আরও ১০টি বিল পাস ডাচ্‌-বাংলা ব্যাংকের জনসংযোগ ও ব্র্যান্ড স্পেশালিস্ট বিভাগের প্রধান ও এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান হলেন নজরুল ইসলাম   বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন করলেন চন্দিয়া মহিলা কলেজ  সাউদার্ন ইউনিভার্সিটিতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বিষয়ক সেমিনার অনুষ্ঠিত রাঙ্গাবালীতে বেশি দামেও মিলছে না জ্বালানি তেল ‘বৈসাবি’ নয়, প্রতিটি সম্প্রদায়ের নিজস্ব স্বকীয়তায় উৎসব পালনের আহ্বান পার্বত্য মন্ত্রীর

ঠাকুরগাঁওয়ে কোচের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

মোঃ মজিবর রহমান শেখ |
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১২ জানুয়ারি, ২০২৩
  • ২৩৭ বার

ঠাকুরগাঁও জেলায় কোচের ধাক্কায় মাহবুবুর রহমান (১৮) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এতে আহত হয় আরও এক আরোহী। ১১ জানুয়ারি বুধবার রাত ৮টার দিকে ঠাকুরগাঁও-দিনাজপুর মহাসড়কের ছোট খোচাবাড়ী বাজারের কেবি ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত মাহবুবুর রহমান দিনাজপুর জেলার সেতাবগঞ্জ থানার রামপুর এলাকার রহিম উদ্দীনের ছেলে। আহত তাছলিফুর রহমান একই এলাকার সফির উদ্দীনের ছেলে। বিষয়টি নিশ্চিত করে ঠাকুরগাঁও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ভারপ্রাপ্ত উপ-সহাকরী পরিচালক সরোয়ার হোসেন বলেন, নিহত মাহবুবুর রহমান প্রতিবেশী চাচাতো ভাই তাছলিফুর রহমানকে গাড়িতে করে বাড়ি ফেরার পথে ঠাকুরগাঁও থেকে ছেড়ে আসা ঢাকাগামী নৈশ কোচের ধাক্কায় তাঁর মৃত্যু হয়। এ সময় গুরুতর আহত হয় তাঁর চাচাতো ভাই তাছলিফুর। পরে তাঁকে উদ্ধার করে ঠাকুরগাঁও ২৫০ শর্য্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
ঠাকুরগাঁও সদন থানার অফিসার ইনচার্জ মো: কামাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বাসটিকে আটক করা সম্ভব হয়নি। ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। এ বিষয়ে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

মোঃ মজিবর রহমান শেখ
০১৭১৭৫৯০৪৪৪

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net