1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঠাকুরগাঁওয়ে নতুন বই বিতরণ উৎসব পালিত - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
দাউদকান্দিতে রিকশা চালকের মেয়েকে নির্বাচনী পরীক্ষায় অংশ নিতে দেননি অধ্যক্ষ ভাঙা হাতে অস্ত্রোপচার করাতে ভুল চিকিৎসায় শিশুর মৃত্যু  খাগড়াছড়ি জেলা পরিষদ সদস্য হিসেবে লক্ষীছড়ির মোবারক হোসেন’ক  দেখতে চায় লক্ষীছড়ি বাসী কোম্পানীগঞ্জে “শাহজাদপুর প্রিমিয়ার লিগ-২০২৬” এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত নোয়াখালীর কোম্পানীগঞ্জে ট্রান্সফরমার চুরি চেষ্টা: ভাঙারি ব্যবসায়ী আটক  জাতীয় সংসদে আরও ১০টি বিল পাস ডাচ্‌-বাংলা ব্যাংকের জনসংযোগ ও ব্র্যান্ড স্পেশালিস্ট বিভাগের প্রধান ও এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান হলেন নজরুল ইসলাম   বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন করলেন চন্দিয়া মহিলা কলেজ  সাউদার্ন ইউনিভার্সিটিতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বিষয়ক সেমিনার অনুষ্ঠিত রাঙ্গাবালীতে বেশি দামেও মিলছে না জ্বালানি তেল

ঠাকুরগাঁওয়ে নতুন বই বিতরণ উৎসব পালিত

মোঃ মজিবর রহমান শেখ,
  • আপডেট টাইম : রবিবার, ১ জানুয়ারি, ২০২৩
  • ২২২ বার

ঠাকুরগাঁও জেলায় উৎসব মুখর পরিবেশে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে বই বিতরণ উৎসব পালিত হয়। এ উপলক্ষে ১ জানুয়ারি রোববার ঠাকুরগাঁও সদর উপজেলার বি-আখড়া সৈয়দপুর মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ উৎসব পালন করেন প্রধান অতিথি ঠাকুরগাঁও সদর উপজেলা চেয়ারম্যান এ্যাড. অরুনাংশু দত্ত টিটো। অপরদিকে সালন্দর ইসলামিয়া কামিল মাদ্রাসায় বই বিতরন উৎসবের উদ্বোধন করেন ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু তাহের মো: সামসুজ্জামান। “শিক্ষা নিয়ে গড়বো দেশ, শেখ হাসিনার বাংলাদেশ” এই শ্লোগানে বি-আখড়া সৈয়দপুর মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে বিতরণ অনুষ্ঠানে আলহাজ¦ মাওলানা মো: আজিজুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য দেন, প্রধান অতিথি ঠাকুরগাঁও সদর উপজেলা চেয়ারম্যান ও সদর উপজেলা আ’লীগের সভাপতি এ্যাড. অরুনাংশু দত্ত টিটো, বিশেষ অতিথি ঠাকুরগাঁও সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রুনা লায়লা, ইউআরসি ইন্সট্রাক্টর মো: ইকবাল হোসেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক কমল কুমার রায় প্রমুখ। পাশাপাশি ঠাকুরগাঁও জেলার সরকারি বালক উচ্চ বিদ্যালয়, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় সহ সকল বিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশে ইংরেজী নতুন বছরের প্রথম দিনেই বই বিতরন উৎসব পালিত হয়। ঠাকুরগাঁও জেলায় এ বছর মাধ্যমিক ও প্রাথমিক মিলে মোট বইয়ের চাহিদা ছিল ৩৭ লাখ ৯০ হাজার ১৫৮ টি। এর মধ্যে এখন পর্যন্ত প্রাপ্তি ১৬ লাখ ২ হাজার ৯৮৪ টি। প্রাথমিক ও মাধ্যমিক মিলে এ পর্যন্ত ৯ লাখ ৩৭ হাজার ৫০৪ টি বই বিতরণ করা হয়েছে। এ বছর মাধ্যমিক পর্যায়ে ২৬ লাখ ৬৩ হাজার ৭২৫টি বইয়ের চাহিদার বিপরীতে পাওয়া যায় ১১ লাখ ৯৮ হাজার ৫৯৫টি বই। এর মধ্যে ৫ লাখ ৩৩ হাজার ১১৫ টি বই বিতরণ করা হয়। প্রাথমিক পর্যায়ে ১১ লাখ ২৬ হাজার ৪৩৩টি বইয়ের চাহিদার বিপরীতে মোট ৪ লাখ ৪ হাজার ৩৮৯ টি বই প্রাপ্ত হয়ে শতভাগ বিতরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net