1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নোয়াখালীর চাটখিলে জনপ্রতিনিধিদের সাথে মতবিনিময় - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
অর্থমন্ত্রী, সিটি মেয়র, ৪ এমপি, ডিসি ছিল মঞ্চে, চন্দনাইশে ত্রাণে মঞ্চ ভেঙ্গে পড়ে আহত-৪ কৃষকদের কথা ভেবে সরকার প্রতিটি ইউনিয়নে সবজি সংরক্ষণে মিনি হিমাগার প্রতিষ্ঠার পরিকল্পনা করেছে- বললেন কৃষি ও প্রাণিসম্পদ মন্ত্রী প্রত্যয় সংগঠনের ২০২৬–২৭ সালের নবগঠিত কেন্দ্রীয় কমিটির প্রথম সভা অনুষ্ঠিত ধর্মীয় সম্প্রীতি রক্ষায় সরকার অঙ্গীকারবদ্ধ: কুমিল্লায় কৃষিমন্ত্রী নবীগঞ্জে ধর্মীয় ভাবধারায় রথযাত্রা উৎসব পালন মাগুরায় যথাযথ মর্যাদায় জুলাই শহীদ দিবস পালিত  নকলায় জুলাই শহিদ দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত  মাগুরায় জুলাই শহীদ দিবসে জামায়াতে ইসলামীর উদ্যোগের্্যালী আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত  মাগুরায় অনলাইন জুয়া চক্রের মাস্টার এজেন্টসহ  ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ কোম্পানীগঞ্জে ঐতিহাসিক জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত 

নোয়াখালীর চাটখিলে জনপ্রতিনিধিদের সাথে মতবিনিময়

নোয়াখালী প্রতিনিধিঃ
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১২ জানুয়ারি, ২০২৩
  • ৩৪৬ বার

নোয়াখালীর চাটখিল উপজেলা, পৌরসভা, ইউনিয়ন, ওয়ার্ড আওয়ামী লীগ ও অংগসংগঠনের নেতৃবৃন্দ এবং স্থানীয় জনপ্রতিনিধিদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। একইসাথে দলের নতুন সদস্যদের মাঝে ফরম বিতরণ ও ফরম পূরণ কর্মসূচীর উদ্বোধন করা হয়।

বৃহস্পতিবার দুপুরে চাটখিল উপজেলা পরিষদ অডিটরিয়ামে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

চাটখিল উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবিরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাজমুল হুদা সাকিলের সঞ্চালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নোয়াখালী-১ (চাটখিল ও সোনাইমুড়ী) আসনের সাংসদ এইচ এম ইব্রাহিম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারি মো. জাহাঙ্গীর আলম, চাটখিল পৌরসভার মেয়র নিজাম উদ্দিন ভিপি।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা পরিষদের সদস্য মাসুদুর রহমান শিপন, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক মোহাম্মদ উল্যাহ পাটোয়ারী সহ উপজেলা আওয়ামী লীগ ও অংগ সংগঠনের নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net