1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সাতকানিয়ার আইনজীবী ও সাংবাদিক সমাজ মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করে - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০২:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
আইন পেশায় প্রবেশের বয়সসীমা নিয়ে কী হচ্ছে? সৌদি আরবের তেল স্থাপনায় হামলা, দুই বিদেশি নাগরিক নিহত মাগুরায় দুর্বৃত্তের গুলিতে পৌর যুবদল নেতা নিহত!  বিক্ষোভ, সড়ক অবরোধ মাগুরার শ্রীপুরে ১১দলীয় ঐক্য জোটের খুলনা বিভাগীয় লং মার্চ ও ২৮ অক্টোবর পালনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চৌদ্দগ্রামে ১০ লাখ টাকা চাঁদা দাবি ও বাড়ি নির্মাণে বাধার অভিযোগে সংবাদ সম্মেলন  ভাঙ্গুড়ায় বড়াল-গুমানি নদীতে প্রতিমা বিসর্জন, শেষ হলো শারদীয় দুর্গোৎসব লক্ষ্মীপুর বিসিকের উন্নয়নে পদক্ষেপ নেওয়ার আশ্বাস মাটিরাঙ্গায় পুজা মন্ডপ পরিদর্শনে পৌর বিএনপি রামগড়ে পুজা মন্ডপ পরিদর্শন করলেন ওয়াদুদ ভূঁইয়া মাগুরায় ‘আব্দুল মালেক বিশ্বাস মেমোরিয়াল ট্রাস্ট হাসপাতাল’-এর উদ্বোধন”গ্রামীণ স্বাস্থ্যসেবায় নতুন দিগন্ত

সাতকানিয়ার আইনজীবী ও সাংবাদিক সমাজ মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করে

চন্দনাইশ(চট্টগ্রাম)প্রতিনিধিঃ এস.এম.জাকির।
  • আপডেট টাইম : শুক্রবার, ২৭ জানুয়ারি, ২০২৩
  • ২৭৮ বার

দৈনিক সকালের সময় ও চট্টগ্রাম সংবাদের প্রকাশক ও সম্পাদক সৈয়দ আক্কাস
উদ্দীন, জেলা পরিষদ সদস্য আব্দুল আলীমসহ তিনজনের নামে আইসিটি
অ্যাক্টে মামলা করে আদালত অবমাননাকর বক্তব্য রাখায় সোনাকানিয়া
ইউনিয়নের চেয়ারম্যান জসিম উদ্দীনের বিরুদ্ধে মানববন্ধন করেছে
সাতকানিয়া আইনজীবী সমিতি ও সাতকানিয়ায় কর্মরত সাংবাদিকরা।
গত ২৬ জানুয়ারি সকালে মানববন্ধন থেকে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি
করে বক্তাগণ বলেন, ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে মামলা প্রত্যাহারের দাবী
জানান। সাতকানিয়া আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক
অ্যাডভোকেট মেছবাহ উদ্দীন চৌধুরী কচির বলেছেন, সোনাকানিয়ার
একটি ঘটনায় বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করায় সাংবাদিক সৈয়দ আককাস
উদ্দীনসহ ৩জনের বিরুদ্ধে দেয়া মিথ্যা মামলা, পরবর্তীতে একটি অনলাইনে
সোনাকানিয়ার চেয়াম্যান জসিম উদ্দীন সাতকানিয়া সিনিয়র সহকারি
জজ আদালত সম্পর্কে বিদ্রুপ মন্তব্য করায় সাতকানিয়া আইনজীবী
সমিতি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। আগামী ৪৮ ঘন্টার মধ্যে মামলা ও
বক্তব্য প্রত্যাহার না করলে সাতকানিয়া আইনজীবী ও সাংবাদিক সমাজ তার
বিরুদ্ধে আইনগত পদক্ষেপ গ্রহণ করার ঘোষণা দেন।
মানব বন্ধনে বক্তব্য রাখেন দৈনিক সকালের সময় ও চট্টগ্রাম সংবাদের সম্পাদক ও
প্রকাশক সৈয়দ আক্কাস উদ্দীন। সাংবাদিক যথাক্রমে সুকান্ত বিকাশ ধর, মো.
দিদার, বিজয় টিভির মো. নাছির, সি প্লাসের দেশপ্রিয় বড়ুয়া, এশিয়ান
টিভির মো. সাইফুল, বিজয় টিভির মোক্তার আহমদ, মো. রমজান, মো.
জাহেদুল ইসলাম, মো. রিদুয়ান, শহীদুল ইসলাম, সৈকত দাশ ইমন, নুরুল
আমিন, মিজানুর রহমান রুবেল, মো. হোসেন, মো. মামুন, মো. তারেক,
ইকবাল মুন্না, মো. আব্দুল বায়েছ, মো. মাসুদ, নুরুল আজম সিকদার,
মো. সাইফুল ইসলাম, মো. মামুন, আব্দুল আজিজ, ভোক্তা অধিকারের নারী
নেত্রী এরিন, মো. মিনহাজ বাঙ্গালী, মো. রফিক প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net