1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
হাটহাজারীতে কমার্শিয়াল ব্যাংক অব সিলনের সহায়তায় ঘাসফুল’র ব্যবস্থাপনায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৬:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কোম্পানীগঞ্জে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও পোনা মাছ অবমুক্ত  মৎস্য, কর্মসংস্থান ও রপ্তানি বাড়াতে জলাশয়ের সর্বোচ্চ ব্যবহারের আহ্বান প্রধানমন্ত্রীর দক্ষ মানবসম্পদ গঠনে গ্লোবাল বারিস্তা ট্রেনিং ইনস্টিটিউটের উদ্যোগ নবীগঞ্জে ই-পোস্ট কেন্দ্রের উদ্যোক্তা পুলিশ হেফাজতে, অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ  মাগুরায় জাতীয় মৎস্য পক্ষ – ২০২৬ এর উদ্বোধন   মাগুরায় হাসপাতালে বিশুদ্ধ পানি প্রকল্পের উদ্বোধন করলেন এমপি মনোয়ার হোসেন খান  বাবা-মা দুজনই নেই, অনিশ্চিত ভবিষ্যৎ ১০ বছরের সুরাইয়ার মরহুমা বেগম খালেদা জিয়ার জন্মদিনে হাটহাজারী বিএনপির দোয়া মাহফিল রোটারি ক্লাব অব কুমিল্লা মিড টাউনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি জশনে জুলুসে ঈদে-মিলাদুন্নবী চন্দনাইশে পবিত্র রবিউল আউয়ালকে স্বাগত জানিয়ে র‌্যালি

হাটহাজারীতে কমার্শিয়াল ব্যাংক অব সিলনের সহায়তায় ঘাসফুল’র ব্যবস্থাপনায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ

জেসমিন বাপ্পী, চট্টগ্রাম।
  • আপডেট টাইম : রবিবার, ৮ জানুয়ারি, ২০২৩
  • ২৮৭ বার

কোন শ্রেণী পেশার জনগোষ্ঠীকে বাদ দিয়ে বা অবহেলিত রেখে কোন দেশ বা জাতির অগ্রযাত্রা সম্ভব নয়। বিশেষ করে প্রবীণ জনগোষ্ঠীর যথাযথ সম্মান ও বার্ধক্যজনিত যত্ন নেয়াসহ সকল সচেতন ও সক্ষম ব্যক্তি, প্রতিষ্ঠান, সমাজ তথা রাষ্ট্রের নৈতিক দায়িত্ব। শীতার্ত দরিদ্র জনগোষ্ঠী ও প্রবীণ ব্যক্তিদের মাঝে কম্বল বিতরণকালে বক্তারা এসব কথা বলেন।
আজ ৭ জানুয়ারী চট্টগ্রাম জেলার হাটহাজারী উপজেলার গুমানমদ্দর্ন ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণ ও মেখল ইউনিয়নস্থ সমৃদ্ধি কর্মসূচি কার্যালয়ে উন্নয়ন সংস্থা ঘাসফুল’র ব্যবস্থাপনায় কমার্শিয়াল ব্যাংক অব সিলন এর সহায়তায় উভয় ইউনিয়নে ১৫০জন করে মোট ৩০০জন প্রবীণ ও দরিদ্র জনগোষ্ঠীর মাঝে কম্বল বিতরণ করা হয়। ঘাসফুলের প্রধান নির্বাহী কর্মকর্তা আফতাবুর রহমান জাফরীর সভাপত্বিতে অনুষ্ঠিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংস্থার পরিচালক মোঃ ফরিদুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমার্শিয়াল ব্যাংক অব সিলন এর চীফ ম্যানেজার ও হেড অব চিটাগাং অপারেশন মোঃ মোয়াজ্জেম হোসেন।
এসময় আরো উপস্থিত ছিলেন ঘাসফুল’র অর্থ ও হিসাব বিভাগের উপ-পরিচালক মারুফুল করিম চৌধুরী, কমার্শিয়াল ব্যাংক অব সিলন’র ডেপুটি চীফ ম্যানেজার আসেম চৌধুরী, জুবলী রোড শাখার ব্যবস্থাপক মোঃ ইমরান হোসেন ও ব্যাংক অব সিলনের কর্মকর্তা সৌমিত্র চৌধুরী, তাজুল ইসলাম, ক্ষুদ্র অর্থায়ন ও আর্থিক অন্তর্ভূক্তিকরণ বিভাগের ভারপ্রাপ্ত সহকারী পরিচালক মোঃ নাছির উদ্দিন, এরিয়া ম্যানেজার মোঃ নাজিম উদ্দিন, গুমানমর্দ্দন প্রবীণ কমিটির সভাপতি সরওয়ার্দী, সাধারণ সম্পাদক মোঃ শফিউল আলম, গুমান মর্দ্দন সমৃদ্ধি কর্মসূচীর সমন্বয়কারী মোঃ আরিফসহ সমৃদ্ধি কর্মসূচির কর্মকর্তাবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net