1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে আইন-শৃঙ্খলা ও সন্ত্রাস নাশকতা প্রতিরোধ সভা। - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
গুজরাটের আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের এক প্রদীপ্ত নাম —অধ্যাপক এম এ বার্ণিক কুমিল্লায় বাড়ছে হামের প্রাদুর্ভাব, তিন শিশুর মৃত্য ঈদগাঁওয়ে  মাদক বিরোধী পোষ্ট দেয়াকে কেন্দ্র করে মা-বোনকে নির্যাতন ডিজিএফআইয়ের সাবেক পরিচালক আফজাল নাছের গ্রেপ্তার ক্রীড়াকার্ড ও ভাতা প্রদান কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর ঈদগাঁওয়ে ডাকাতের অভয়ারণ্য, পাহাড়ে পুলিশের সাঁড়াশি অভিযান উখিয়া সীমান্তে ফের স্থলমাইন বিস্ফোরণ: রোহিঙ্গা কিশোরের পা বিচ্ছিন্ন, আতঙ্কে স্থানীয়রা মাগুরার মহম্মদপুরে অবৈধ ইটভাটা বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত  সচিবালয়ে বিভিন্ন মন্ত্রণালয় পরিদর্শন প্রধানমন্ত্রীর ঈদগাঁওয়ে অযত্ন অবহেলায় ও চরম ঝুঁকিতে রাবার ড্যাম  ব্রীজ

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে আইন-শৃঙ্খলা ও সন্ত্রাস নাশকতা প্রতিরোধ সভা।

মোঃ মজিবর রহমান শেখ,
  • আপডেট টাইম : বুধবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৩
  • ২৭৪ বার

১৪ ফেব্রুয়ারি মঙ্গলবার দুপুরে ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলা পরিষদের সভাকক্ষে আইন-শৃঙ্খলা ও সন্ত্রাস নাশকতা প্রতিরোধ কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও -২ আসনের সংসদ সদস্য ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটি সভাপতি আলহাজ্ব মোঃ দবিরুল ইসলাম এমপি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বালিয়াডাঙ্গী উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আলী আসলাম জুয়েল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বালিয়াডাঙ্গী উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোহাম্মদ আলী, সহ-সভাপতি মোহাম্মদ জুলফিকার আলী, আইন-শৃঙ্খলা ও সন্ত্রাস নাশকতা প্রতিরোধ কমিটির সভাপতি বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপুল কুমার এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন বালিয়াডাঙ্গী উপজেলা কমিশনার (ভূমি) ফাতেহা তুজ জোহরা, বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ মোঃ খায়রুল আনাম, আমজানখোর ইউপি চেয়ারম্যান আকালু মোহাম্মদ , বড়পলাশবাড়ী ইউপি চেয়ারম্যান মোঃ শাহাবুদ্দিন মিয়া, দুওসুও ইউপি চেয়ারম্যান সোহেল রানা, ধনতলা ইউপি চেয়ারম্যান সমর কুমার চ্যাটার্জ, বড়বাড়ী ইউপির চেয়ারম্যান আলহাজ্ব আকরাম আলী, বালিয়াডাঙ্গী উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ রাজিউর রহমান জেহাদ রাজু, বালিয়াডাঙ্গী উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ মজিবর রহমান শেখ প্রমুখ ।এছাড়া বালিয়াডাঙ্গী উপজেলার বিভিন্ন অধিদপ্তরের কর্মকর্তা ,বিজিবি প্রতিনিধি , গণমাধ্যমের কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। প্রধান অতিথি বক্তব্য বলেন ৪ ফেব্রুয়ারি তারিখের প্রতিমা ভাঙচুর যারা করেছেন তাদেরকে তাড়াতাড়ি তাদের কুলু বের করে পুলিশ প্রশাসনকে গ্রেফতারের নির্দেশ দিয়েছেন। বালিয়াডাঙ্গী উপজেলা পৌরসভার করা হবে, একটি শিশু পার্ক করা হবে, লাহিড়ীবাজারে পুলিশ ফাঁড়ি করা হবে, লাহিড়ী বাজারটি সিসি ক্যামেরার আওতায় আনা হবে, বালিয়াডাঙ্গী চৌরাস্তামোড়ে পুলিশ বক্স করা হবে, সারের বিষয়ে বলেন আমার বালিয়াডাঙ্গী উপজেলার কৃষকরা যেন সারের সমস্যায় না পড়ে সে বিষয়ে কৃষি অফিসারদের দৃষ্টি দেয়ার জন্য নির্দেশ প্রদান করেন। পরে প্রধান অতিথি উপজেলা সমাজসেবা অধিদপ্তরের আওতায় উপজেলার বিভিন্ন এলাকার অটিস্টিক প্রতিবন্ধীদের মাঝে ১৪ টি হুইলচেয়ার বিতরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net