1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঠাকুরগাঁওয়ে রানীশংকৈলে ভ্যান চালিয়ে জিপিএ-৫ পেল রমজান! - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কুমিল্লা নাশিদ একাডেমির খুলুকিল আযীম কনফারেন্স অনুষ্ঠিত  সাংবাদিক লুৎফুজ্জামান ফকির হত্যার বিচারের দাবিতে চন্দনাইশ প্রেসক্লাবের মানববন্ধন  কুমিল্লায় যুবদল কর্মীকে কুপিয়ে হত্যা রাঙ্গাবালীতে গরু চুরির ঘটনায় থানায় অভিযোগ, এলাকাবাসীর বিক্ষোভ মিছিল মাগুরায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন শৃঙ্খলা বাহিনীর উদ্দেশ্যে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত খাগড়াছড়িডে পূজার নিরাপত্তায় বিজিবি মোতায়েন রামগড়ে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন ও বিজিবির আর্থিক অনুদান চৌদ্দগ্রামে এনসিপির আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন, আহ্বায়ক ওমর ফারুক, সদস্য সচিব সালাউদ্দিন খান রাজিব নকলায় জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি

ঠাকুরগাঁওয়ে রানীশংকৈলে ভ্যান চালিয়ে জিপিএ-৫ পেল রমজান!

মোঃ মজিবর রহমান শেখ,
  • আপডেট টাইম : শনিবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৩
  • ৩৬২ বার

অন্যের বাড়িতে কাজ করে যা আয় হত তা থেকে কিছু টাকা দিয়ে পড়াশোনার খরচ চালাতো রমজান। পরে শুরু করে ভ্যান চালানো। পড়াশোনায় ভালো ফলাফল করে ভাল চাকুরী করতে হবে এমনই ইচ্ছে ছিল তার। এবার প্রকাশিত এইচএসসি ও সমমান পরীক্ষায় সফলতা ছুঁয়েছে রমজানকে। জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছে সে। ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলার বাচোর ইউনিয়নের মীরডাঙ্গী গ্রামের মৃত আবু তাহেরের ছেলে রমজান আলী। ৪ ভাই বোনের মধ্যে সবার ছোট সে। বাড়ির পাশে মীরডাঙ্গী উচ্চ বিদ্যালয় থেকে এসএসসিতে জিপিএ-৪.১১ ও এইচএসসি ফলাফলে রাণীশংকৈল ডিগ্রি কলেজ থেকে মানবিক বিভাগে জিপিএ-৫ পেয়েছে সে।

স্থানীয় স্কুল শিক্ষক শরিফুল ইসলাম বলেন, তার জীবনটা একটা সংগ্রাম। অন্যের বাড়িতে কাজ করে, ভ্যান চালিয়ে ভাল ফলাফল করেছে। রমজান আলী বলেন, পরীক্ষা শেষ করার পর আমি ঢাকায় চলে আসি। এখানে এসে গার্মেন্টসে কাজ শুরু করি। বাবার আদর ছাড়া মা অনেক কষ্টে আমাকে লালন পালন করেছেন। স্বপ্ন ছিল ভাল বিশ্ববিদ্যালয়ে পড়বো। জিপিএ-৫ পেয়ে আমি অনেক খুশি। আমার মা অনেক খুশি হয়েছেন। রাণীশংকৈল উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল সুলতান জুলকারনাইন বলেন, রমজানের বিষয়টি কষ্টের তবে অনুপ্রেরণার। রানীশংকৈল উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে সহযোগিতা করা হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net