1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নোয়াখালীর সোনাইমুড়ীতে অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার-৩ - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৬:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ক্যামব্রিজ ইসলামিক স্কুল এন্ড কলেজে বার্ষিক পুরস্কার বিতরণী ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত দেশের জনপ্রিয় টিভি চ্যানেল একুশে টিভি’র ২৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুশীল ফোরামের শুভেচ্ছা কর্ণফুলীতে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন কৃষকদের আত্মনির্ভরশীল ও স্বচ্ছল করতেই কৃষক কার্ড : প্রধানমন্ত্রী আজ পহেলা বৈশাখ : বাংলা ১৪৩৩ সালের প্রথম দিন নোয়াখালী-১ আসনে এমপি, ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন বিজয়েসুশীল ফোরামের শুভেচ্ছা ও অভিনন্দন রাজউক কর্মকর্তা গ্রেফতার: নারী সাংবাদিক হেনস্তা ও শ্লীলতাহানির অভিযোগে মামলা নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিজ্ঞান মেলার উদ্বোধন করেন এমপি ফখরুল ইসলাম  কুমিল্লায় এনসিপি’র মেয়র প্রার্থীর সংবাদ সম্মেলন সব জাতিসত্তার ঐক্যে গড়ে উঠবে নতুন বাংলাদেশ: মন্ত্রী দীপেন দেওয়ান

নোয়াখালীর সোনাইমুড়ীতে অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার-৩

নোয়াখালী প্রতিনিধিঃ
  • আপডেট টাইম : রবিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৩
  • ২৪৫ বার

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার বজরা ইউনিয়নের কুমিল্লা-নোয়াখালীর মহাসড়কে অভিযান চালিয়ে ৩ যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ছিনতাই কাজে ব্যবহৃত একটি সিএনজি অটোরিকশা, একটি পাইপগান, এক রাউন্ড বন্দুকের গুলি, একটি চাকু ও একটি মোবাইল জব্দ করা হয়।

শনিবার দিবাগত রাতে কুমিল্লা-নোয়াখালী মহাসড়কের রসুলপুর গ্রামের ভাবনা পুকুর মোড় এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হচ্ছেন, বেগমগঞ্জ উপজেলার বারইচতল গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে কামরুল হাসান রনি (২২), নরোত্তমপুর গ্রামের আলা উদ্দিনের ছেলে মেহেরাজ হোসেন সাগর (২১) ও নাজিরপুর এলাকার সাহিদুল ইসলামের ছেলে নাজমুল ইসলাম মিজু (১৮)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দিবাগত রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালায় পুলিশ। অভিযানকালে কুমিল্লা-নোয়াখালী মহাসড়কের রসুলপুর গ্রামের ভাবনা পুকুর মোড় এলাকায় অভিযান চালানো হয়। এসময় ১০ থেকে ১২জন অস্ত্রধারি একত্রিত হয়ে সন্ত্রাসী কার্যক্রম চালানোর জন্য প্রস্তুতি নেওয়ার সময় ৩জনকে গ্রেপ্তার করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে বাকিরা পালিয়ে যায়। পরে গ্রেপ্তারকৃতদের শরীরে তল্লাশি চালিয়ে অস্ত্র, গুলি ও সিএনজি জব্দ করা হয়।

একাধিক সূত্র জানায়, সোনাইমুড়ী ও বেগমগঞ্জ এলাকার কিছু যুবক ছিনতাইয়ের এসব ঘটনার সাথে জড়িত। প্রায়সময় দুই উপজেলার বিভিন্ন স্থানে তারা ছিনতাই করে।

সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক জানান, আসামিদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। রোববার দুপুরে তাদের বিচারিক আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net