1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরায় কৃষক লীগ নেতাকে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
নোয়াখালী-১ আসনে এমপি, ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন বিজয়েসুশীল ফোরামের শুভেচ্ছা ও অভিনন্দন রাজউক কর্মকর্তা গ্রেফতার: নারী সাংবাদিক হেনস্তা ও শ্লীলতাহানির অভিযোগে মামলা নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিজ্ঞান মেলার উদ্বোধন করেন এমপি ফখরুল ইসলাম  কুমিল্লায় এনসিপি’র মেয়র প্রার্থীর সংবাদ সম্মেলন সব জাতিসত্তার ঐক্যে গড়ে উঠবে নতুন বাংলাদেশ: মন্ত্রী দীপেন দেওয়ান নবীনগরে দূষণে বিপর্যস্ত আলীয়াবাদ খাল: অবশেষে পরিষ্কার অভিযানের শুরু সাতকানিয়ায় যৌতুক মামলার পরোয়ানাভুক্ত আসামী গ্রেফতার চৌদ্দগ্রামে চাঁদা না পেয়ে খাবার হোটেলে হামলা-ভাংচুর, ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি নবীনগরে ইব্রাহিমপুর ফাজিল মাদ্রাসায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ঈদগাঁওয়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা দিয়েছেন ওসি

মাগুরায় কৃষক লীগ নেতাকে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা।

মোঃ সাইফুল্লাহ;
  • আপডেট টাইম : শনিবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৩
  • ৪৩৩ বার

মাগুরার শ্রীপুর উপজেলার সব্দালপুর ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান খেদমত (৪৫) কে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা।
১৭ ফেব্রুয়ারী শুক্রবার সকাল ৮ টার দিকে উপজেলার বরালিদহ খাঁ পাড়া এলাকায় এ হামলার ঘটনা ঘটে। বর্তমানে ওই কৃষক লীগ নেতা শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

এ বিষয়ে আহত মিজানুর রহমান খেদমত বলেন, শুক্রবার সকালে চা বিক্রেতা নয়নের চায়ের দোকানে আমার সাথে তার বাগবিতণ্ডা হয়। কিছু বুঝে ওঠার আগেই নয়নের নেতৃত্বে ৭-৮ জন আমার উপর অতর্কিত হামলা করে। আমাকে চাকু দিয়ে মাথায় আঘাত করা হয়। হামলাকারীরা আমার কাছে থাকা মেয়ের বিয়ের আটআনা ওজনের স্বর্ণের চেইন ও ৭০ হাজার টাকা নিয়ে নেয়। আমাকে সহায়তা করতে কেউ এগিয়ে আসেনি। বাড়ি আসার পথে আমি জ্ঞান হারিয়ে পড়ে যায়। পরে কাদিরপাড়া ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য হারুন আমাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।

এ বিষয়ে অভিযুক্ত নয়নের কোন বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

এ বিষয়ে শ্রীপুর থানা ওসি তদন্ত সাইফুল ইসলাম বলেন, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net