1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
শ্যামা প্রসাদ হাইস্কুলের ক্রীড়া প্রতিযোগিতা,পুরুস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুস্ঠান অনুস্ঠিত - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ২৩ মে ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা ঈদগাঁওয়ে সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত নারীসহ গ্রেফতার-৬ স্বাধীন ঐক্যবদ্ধ সম্পাদকীয় প্লাটফর্ম গঠনের আহ্বান ঈদগাঁওয়ে কামানের গোলা নিয়ে সৃষ্টি হয়েছে চাঞ্চল্য আইনি প্রক্রিয়ার মাধ্যমে শেখ হাসিনাকে ফেরাতে চায় সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী সরকার ৯১৮ মেগাওয়াট বিদ্যুতের জন্য ১২টি আইপিপির সঙ্গে চুক্তি করেছে চট্টগ্রাম ওয়াসার নতুন এমডি প্রকৌশলী সেলিম মো. জানে আলম কৃষি কথা গ্রাহক সম্প্রসারণে কুমিল্লা অঞ্চলে নবীনগর দ্বিতীয় স্থান ঈদগাঁহ কলেজ জাতীয় করণের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন ৭ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমার নির্দেশ আইনমন্ত্রীর

শ্যামা প্রসাদ হাইস্কুলের ক্রীড়া প্রতিযোগিতা,পুরুস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুস্ঠান অনুস্ঠিত

মোহাম্মদ নুর আলম সিদ্দিকী মানুঃ
  • আপডেট টাইম : রবিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৩
  • ৩১৩ বার

ঢাকা জেলা সাভারের আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়নের শিমুলিয়া শ্যামা প্রসাদ হাইস্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৩, পুরুস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুস্ঠিত হয়েছে।

রবিবার (১২ফেব্রুয়ারী) সারাদিনব্যাপি শিমুলিয়া শ্যামা প্রসাদ হাইস্কুলের বার্ষিক ক্রীড়া- প্রতিযোগিতা ২০২৩, পুরস্কার বিতরণী সাংস্কৃতিক অনুস্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ঐতিহ্যবাহী শিমুলিয়া শ্যামা প্রসাদ হাইস্কুল প্রাঙ্গণে জাঁকজমকপূর্ণ পরিবেশে এ অনুষ্ঠান অনুস্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের সভাপতি, আশুলিয়া থানা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শিমুলিয়া বাজার কমিটির সভাপতি, ফজলুল হক (ফরহাদ)। শ্যামা প্রসাদ হাইস্কুলের প্রধান শিক্ষক মো. ইয়ার হোসেনের আমন্ত্রণে উক্ত অনুস্ঠান অনুস্ঠিত হয়।

শ্যামা প্রসাদ হাইস্কুলের সিনিয়র শিক্ষক নিখিল চন্দ্র চক্রবর্তী, সহকারী শিক্ষক মো. হুমায়ুন কবির ও মো. সাইদুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আলহাজ্ব ডা. মো. এনামুর রহমান এমপি, মাননীয় প্রতিমন্ত্রী দূর্যোগ ও ত্রান মন্ত্রণালয়।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আশুলিয়া থানা আওয়ামী লীগের সভাপতি, মো. ফারুক হাসান তুহিন। আশুলিয়া থানা আওয়ামী লীগের ১নং সাংগঠনিক সম্পাদক মো. ইউনুস পালোয়ান। কাছৈর ইসলামীয়া জামিয়া মাদ্রাসা ও এতিমখানার সভাপতি হাজী মো. গোলাম রসুল। ভাড়ারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মোসলেম উদ্দিন মাসুম। শিমুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক, মো. আলমগীর হোসেন মধু।
শিমুলিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. আমির হোসেন খান জয়, ও সাধারণ সম্পাদক হারুন অর রশিদ প্রামাণিক ।

ঐতিহ্যবাহী শিমুলিয়া শ্যামা প্রসাদ হাইস্কুলটি তৎকালীন স্বর্গীয় বাবু সারদা প্রসাদ রায় চৌধুরী ১৯১৪ সালে ৬০৫ শতাংশ জমির উপরে প্রতিষ্ঠিত করেন তার বাবা স্বর্গীয় বাবু শ্যামা প্রসাদ রায় চৌধুরীর নামে। এ স্কুল থেকে ২০২২ সালের এসএসসি পরীক্ষায় মোট ৭৬জন অংশ গ্রহণ করে ৭৫জন শিক্ষার্থী কৃতকার্য হয়। এদের ছাত্র ২৪জন ছাত্রী ৫১জন ও ১ ছাত্রী পৌর নীতি বিষয়ে অকৃতকার্য হয়। ৭৫জন ছাত্র ছাত্রীদের মধ্যে এ গ্রেডে ৩০জন,এ প্লাস ২জন, এ মাইনাস ২৩জন, বি গ্রেডে ১২জন, সি গ্রেড ৫জন। ১৫জন শিক্ষক-শিক্ষিকা ও মাস্টার রোলে ২জন,খন্ডকালীন শিক্ষক ২জন, তৃতীয় শ্রেনীর কর্মচারী ১জন,চতুর্থ শ্রেণির কর্মচারী ২জন এবং ঝাড়ুদার ১জন মোট ২১ জন। স্কুলটির ছাত্র ৩০২জন, ছাত্রী ৩০৩জন মোট ছাত্র ছাত্রী ৬০৫জন।

অনুষ্ঠান শেষে ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান প্রথম থেকে তৃতীয় স্থান অধিকারীদের পুরস্কার এবং অতিথিদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net