1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সৈয়দপুরে হাজারীহাট স্কুল এন্ড কলেজে বসন্ত বরণ - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ১১:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
প্রধান উপদেষ্টার সঙ্গে বিকেলে তারেক রহমানের সাক্ষাৎ নবীনগর উপজেলায় শ্রেষ্ঠ স্কাউট শিক্ষক হলেন পার্থ চক্রবর্তী নবীনগরে টানা তৃতীয়বারের মতো শ্রেষ্ঠ স্কাউট শাহরিয়ার শুদ্ধ হাসিনা-কামালের সাজা বাড়াতে করা আপিল চেম্বার আদালতের কার্যতালিকায় ইরান ইস্যুতে বৃহস্পতিবার বৈঠকে বসছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ নবীনগরে সরিষা উৎপাদনে নতুন দিগন্ত: বারি সরিষা–২০ চন্দনাইশে দুই শত বছরের প্রাচীন শুক্লাম্বর দীঘির মেলায় পুণ্যার্থীদের ঢল নির্বাচনে ভুয়া তথ্য মোকাবিলায় জাতিসংঘের সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা “দুষ্টচক্র যাতে সহিষ্ণুতা ও সম্প্রীতি নষ্ট করতে না পারে এ জন্য আমাদের সজাগ হতে হবে ফাদার্স এইড জুনিয়র ইসলামিক স্কলারস ট্যালেন্ট সার্চ ২০২৫ চুড়ান্ত পর্বের ফল প্রকাশ

সৈয়দপুরে হাজারীহাট স্কুল এন্ড কলেজে বসন্ত বরণ

মোঃজাকির হোসেন , নীলফামারী প্রতিনিধিঃ
  • আপডেট টাইম : বুধবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৩
  • ২৫০ বার

নীলফামারীর সৈয়দপুরে মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) মঙ্গলবার কাশিরাম বেলপুকুর ইউনিয়নে অবস্থিত হাজারীহাট স্কুল এন্ড কলেজের সবুজ চত্বরে দিনব্যাপী বসন্ত বরণ ও পিঠা উৎসব অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

সকালে হাজারীহাট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. লুৎফর রহমান চৌধুরী ফিতা কেটে বসন্ত বরণ ও পিঠা উৎসব অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন। এসময় কলেজের সকল শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা নানান রকম রঙিন পোশাক পরিধান করে স্বতঃস্ফুর্তভাবে একে অপরকে ঋতুরাজ বসন্তের ফুলেল শুভেচ্ছা জানান।

পিঠা উৎসবকে সামনে রেখে প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নিজ হাতে হরেকরকম পিঠা-পুলি তৈরি করে কলেজ চত্বরে অস্থায়ী চারটি স্টলে প্রদর্শনের জন্য রাখেন। হরেক রকমের পিঠা-পুলির মধ্যে ছিল নারিকেল পিঠা, তৈল পিঠা, তারা পিঠা, পুলি পিঠা, মিনি নক্শ পিঠা, গোলাপ পিঠা, কলা পিঠা, নুনতা পিঠা, শামুক পিঠা, কপি পিঠাসহ অর্ধশতাধিক প্রকার পিঠা-পুলি। আর শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা স্টলগুলো থেকে তাদের পছন্দের পিঠা সংগ্রহ করে খেতে থাকলে স্বল্প সময়ের মধ্যে স্টলগুলো থেকে সব রকমের পিঠা শেষ হয়ে যায়।

হাজারীহাট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. লুৎফর রহমান জানান, এবারই প্রথমবারের মতো কলেজের পক্ষ থেকে স্বল্প পরিসরে বসন্ত বরণ ও পিঠা উৎসবের আয়োজন করা হয়েছে।

এতে শিক্ষাথীদের ব্যাপক সাড়া মিলেছে। এছাড়াও বসন্ত বরণ ও পিঠা উৎসব অনুষ্ঠানের আয়োজনের বিষয়টি জানতে পেরে আশেপাশের মানুষজনও কলেজ চত্বরে ছুঁটে আসেন। এ সময় কলেজ চত্বরে এক অন্য রকম পরিবেশের অবতারণা হওয়ায় আগামীতে আরো বড় পরিসরে বসন্ত বরণ ও পিঠা উৎসব আয়োজনের আশাবাদ ব্যক্ত করেন তিনি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net