1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
আম বয়ানের মধ্য দিয়ে শুরু, ৩ দিনব্যাপী জেলা ইজতেমা - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নতুন প্রাণ পাচ্ছে ‘সততা স্টোর’ কক্সবাজারে ১৮টি শিক্ষাপ্রতিষ্ঠানে দুদকের অর্থ বরাদ্দ চট্টগ্রামের বেসরকারি হাসপাতালে প্রতিদিন চিকিৎসাসেবা নেয় ২০ হাজার রোগী স্কুল পর্যায়ে দূর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হাটহাজারীতে এশিয়ার পরবর্তী অর্থনৈতিক বিস্ময়ে চীনা বিনিয়োগকারীদের যৌথ রূপকার হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর  দিল্লি বিমানবন্দরের ঘটনা নিয়ে ভারতের ব্যাখ্যা ‘সন্তোষজনক নয়’ : ঢাকা রামগড়ে মাটিরাঙ্গা সীমান্তে সেনাবাহিনী-ইউপিডিএফ (প্রসিত) গোলাগুলি: নিহত ১, আহত ১ সংবাদ সংগ্রহে সাংবাদিককে হেনস্তার অভিযোগ, অভিযুক্ত রামগড় থানার এসআই আনসার আলী নবীনগর পৌরসভায় উন্নয়ন ও বাজেট নিয়ে আলোচনাও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন চন্দনাইশ দোহাজারী সরকার পাড়া সড়কের বেহাল দশা বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা

আম বয়ানের মধ্য দিয়ে শুরু, ৩ দিনব্যাপী জেলা ইজতেমা

আনোয়ার হোসেন শামীম, গাইবান্ধা প্রতিনিধি,
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৩
  • ২৯০ বার

ফজরের নামাজের পর আম বয়ানের মধ্য দিয়ে বৃহস্পতিবার থেকে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় ৩ দিনব্যাপাী জেলা ইজতেমা শুরু হয়েছে। গাইবান্ধা জেলা ইজতেমা বাস্তবায়ন কমিটির আয়োজনে উপজেলার সাপমারা ইউনিয়নের সাহেবগঞ্জ বাণিজ্যিক খামারের কাটা নামক স্থানে এই ইজতেমা অনুষ্ঠিত হচ্ছে। ইতিমধ্যে গাইবান্ধা জেলাসহ দেশ-বিদেশের ধর্মপ্রাণ মুসল্লিরা দলে দলে ইজতেমা ময়দানে হাজির হয়েছেন। এছাড়াও শ্রীলংকা, ভারত, সিঙ্গাপুর, মালেশিয়া থেকেও ইজতেমাস্থলে এসেছেন বহু মুসল্লি। আগামী শনিবার আখেরী মোনাজাতের মধ্যদিয়ে শেষ হবে এই ইজতেমা।

এদিকে ইজতেমা আয়োজক কমিটি সুত্রে জানা গেছে, গত বুধবার গভীর রাতে অসুস্থ জনিত কারণে কাকরাইল মসজিদের মুরুব্বি আশরাফ আলী মারা গেছেন।
গাইবান্ধা পুলিশ সুপার কামাল হোসেন জানান, জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন ছাড়াও অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থা ইজতেমার সার্বিক দেখ ভাল করছে। সেই সাথে ইজতেমা স্থল ও আশে পাশে এলাকায় নেয়া হয়েছে তিনস্তরের কঠোর নিরাপত্তা ব্যবস্থা। পাশাপাশি গোয়েন্দা সংস্থাও সার্বক্ষণিক কাজ করছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net