1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঠাকুরগাঁওয়ে আমরাই কিংবদন্তী’র পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১১:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ভাঙ্গুড়ায় ১৮০ পিস ইয়াবা ও ৬৯ হাজার টাকা নিয়ে মাদক ব্যবসায়ী আটক  মাগুরায় শহরের বেবি প্লাজা মাকেটের ৬টি দোকানে শাটার ভেঙ্গে  চুরি রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী নোয়াখালীকে সিটি কর্পোরেশন ঘোষণার দাবিতে প্রধানমন্ত্রীর বরাবরে নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের স্মারকলিপি জাতীয় পরিচয়পত্রে জন্ম তারিখ, নাম সংশোধন সহজ করলো ইসি মহম্মদপুরে সন্ত্রাস-চাঁদাবাজির বিরুদ্ধে বিএনপির প্রতিবাদ মিছিল ও সমাবেশ সাতকানিয়া-লোহাগাড়া টিভি সাংবাদিক ফোরাম গঠিত কৃত্রিম বুদ্ধিমত্তা ও রূপান্তরের যুগে তরুণরাই সভ্যতার মূল শক্তি: তথ্যমন্ত্রী লাকসামে সম্পত্তির জের ধরে  গ্রাম্য সালিশির সিদ্ধান্তে মাইকে চার পরিবারকে সমাজচ্যুত করার ঘোষণা  কুমিল্লাকে কোনভাবেই মাদকের নিরাপদ পথ ও আশ্রয় হতে দেয়া হবে না:  গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী

ঠাকুরগাঁওয়ে আমরাই কিংবদন্তী’র পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ

মোঃ মজিবর রহমান শেখ,,
  • আপডেট টাইম : শনিবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৩
  • ৬০০ বার

ঠাকুরগাঁওয়ে বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানায় শীতবস্ত্র বিতরণ করে এসএসসি-২০০০ (আমরাই কিংবদন্তী) ব্যাচের সদস্যরা। “বন্ধুরা সব পাশে আছি অসহায়ের মুখে ফুঁটাতে হাসি” এই শ্লোগানে ৪ ফেব্রুয়ারি শনিবার দিনব্যাপী সদর উপজেলার বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানায় এ বিতরণ অনুষ্ঠিত হয়। এসএসসি-২০০০ (আমরাই কিংবদন্তী) ব্যাচের ঠাকুরগাঁও জেলা শাখার আয়োজনে বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানায় উপস্থিত হয়ে শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন আমরাই কিংবদন্তীর সদস্য কলি শারমিন, রিয়াজুল ইসলাম রিয়াজ, আজিজার রহমান, আবু আব্দুল্লাহ মিজান, মো: আতিকুর রহমান, প্রেস ক্লাবের ক্রীড়া সম্পাদক মো: আসাদুজ্জামান শামিম। এছাড়াও শীতবস্ত্র বিতরণে সহযোগিতা করেন কিংবদন্তীর সদস্য জয়, মাহাবুব, রবিউল, সম্রাট, টকি, এনোনা, শামীমা, আসাদ, প্যারিস, মাহামুদুল বাবু, রুনা, সানা, আশরাফুল, লিপু, রাজিব, তানি, হান্নানসহ অন্যান্যরা। উল্লেখিত মাদ্রাসা ও এতিমখানায় প্রায় দেড় শতাধিক শীতবস্ত্র বিতরণ করা হয়। এর মধ্যে ঠাকুরগাঁও সদর উপজেলার ভুল্লি থানার বড়গ্রাম আলিয়া মাদ্রাসা ও এতিমখানায় বিতরণকালে কিংবদন্তির সদস্যদের পাশাপাশি উপস্থিত ছিলেন মাদ্রাসার শিক্ষক মো: সাহেবুল ইসলাম, বড় খোচাবাড়ী এলাকার সাঈদিয়া সোলতানিয়া ইসলামিয়া মাদ্রাসার শিক্ষক হাফেজ মো: ফিরোজুজ্জামান সাঈদ, বাংলা শিক্ষক মো: সুমন, রুহিয়া মহেশপুর গোড়বাড়ি এতিমখানার শিক্ষক মো: আব্দুল হালিম ও ভেলাজান দারুত তাকওয়া মহিলা মাদ্রাসার শিক্ষক মোছা: নাসিমা বেগম।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net