1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঠাকুরগাঁওয়ে উদীচীর গণসংগীত প্রতিযোগিতা অনুষ্ঠিত । - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নতুন প্রাণ পাচ্ছে ‘সততা স্টোর’ কক্সবাজারে ১৮টি শিক্ষাপ্রতিষ্ঠানে দুদকের অর্থ বরাদ্দ চট্টগ্রামের বেসরকারি হাসপাতালে প্রতিদিন চিকিৎসাসেবা নেয় ২০ হাজার রোগী স্কুল পর্যায়ে দূর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হাটহাজারীতে এশিয়ার পরবর্তী অর্থনৈতিক বিস্ময়ে চীনা বিনিয়োগকারীদের যৌথ রূপকার হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর  দিল্লি বিমানবন্দরের ঘটনা নিয়ে ভারতের ব্যাখ্যা ‘সন্তোষজনক নয়’ : ঢাকা রামগড়ে মাটিরাঙ্গা সীমান্তে সেনাবাহিনী-ইউপিডিএফ (প্রসিত) গোলাগুলি: নিহত ১, আহত ১ সংবাদ সংগ্রহে সাংবাদিককে হেনস্তার অভিযোগ, অভিযুক্ত রামগড় থানার এসআই আনসার আলী নবীনগর পৌরসভায় উন্নয়ন ও বাজেট নিয়ে আলোচনাও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন চন্দনাইশ দোহাজারী সরকার পাড়া সড়কের বেহাল দশা বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা

ঠাকুরগাঁওয়ে উদীচীর গণসংগীত প্রতিযোগিতা অনুষ্ঠিত ।

মোঃ মজিবর রহমান শেখ,
  • আপডেট টাইম : শনিবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৩
  • ২৮৬ বার

“প্রলয় বাজাও গানে, সাহস জাগাও প্রাণে” শ্লোগানকে ধারণ করে ঠাকুরগাঁওয়ে অনুষ্ঠিত হয়েছে একাদশ সত্যেন সেন গণসংগীত উৎসব ও প্রতিযোগিতা।

আজ শুক্রবার সকালে জেলা পর্যায়ে এ প্রতিযোগিতার আয়োজন করে উদীচী শিল্পীগোষ্ঠী ঠাকুরগাঁও জেলা সংসদ। প্রতিযোগিতা মোট ৪টি বিভাগে অনুষ্ঠিত হয়। অনুর্দ্ধ-১২ বিভাগে প্রথম হয় জাসিয়া ফারুক দিহা, দ্বিতীয় অদ্রি দাস ও তৃতীয় উম্মি আইমান অথৈ। অনুর্দ্ধ-১৮ বিভাগে প্রথম রাকিব শাহ, দ্বিতীয় চিত্রা রায় ও তৃতীয় মারিয়া ক্যাথরিন। উন্মুক্ত বিভাগে অরুন চন্দ্র বর্মন প্রথম স্থান অধিকার করেন। দলীয় গণসংগীত প্রতিযোগিতায় উদীচী মৃত্তিকা রায় সংগীত নিকেতন প্রথম ও হিন্দোল সংগীত বিদ্যালয় দ্বিতীয় স্থান অধিকার করে। সকল বিজয়ীগণ আগামী ২৪ ফেব্রুয়ারি রংপুর বিভাগীয় প্রতিযোগিতায় অংশগ্রহন করার কথা জানান নেতৃবৃন্দ। বিচারক হিসেবে উপস্থিত ছিলেন সংগীত শিক্ষক সৈয়দ নুর হোসেন বাবলু, জ্যোষ্ঠ সংগীত শিল্পী মাশরেকুল আরেফিন ও সংগীত শিল্পী নিশাত শারমিন টুম্পা। এ সময় উপস্থিত ছিলেন উদীচীর ঠাকুরগাঁও জেলা সংসদের সভাপতি সেতারা বেগম , সাধারণ সম্পাদক রেজওয়ানুল হক রিজু,হিন্দোল সংগীত বিদ্যালয়ের পরিচালক সহিদুল ইসলামসহ অন্যান্যরা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net