1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঠাকুরগাঁওয়ে শেখ কামাল আন্ত: স্কুল-মাদ্রাসা এ্যাথলেটিকস প্রতিযোগিতা উদ্বোধন। - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরার শ্রীপুরে কালবের উদ্যোগে মিউচ্যুয়াল এইড সার্ভিসেস ও লাইফ সেভিংসের বেনিফিট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত নোয়াখালীর কোম্পানীগঞ্জে নিখোঁজের একদিন পর বাড়ির সামনের পুকুর থেকে যুবকের লাশ উদ্ধার  মাগুরার শ্রীপুরে কালবের উদ্যোগে মিউচ্যুয়াল এইড সার্ভিসেস ও লাইফ সেভিংসের বেনিফিট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত নকলায় একাত্তরের মানবতাবিরোধী মিথ্যা মামলায় ৩ বিএনপি নেতার সাজা বাতিল ও মুক্তির দাবিতে সংবাদ সম্মেলন  আনোয়ারায় একই চেয়ারে তিন বছরের বেশি মৎস্য কর্মকর্তা, ৭,৭৪৪ মৎস্যজীবীর তালিকা যাচাই ও প্রকাশের দাবি কুমিল্লায় প্রাডো গাড়িতে ৩ লাখ পিস ইয়াবা, আটক ২ বাংলাদেশে ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য অর্জনে সহায়তার আশ্বাস এডিবির গণতান্ত্রিক মূল্যবোধ ও সুশাসন প্রতিষ্ঠায় অন্তহীন পথ চলছে সরকার : মাহদী আমিন নবীনগরে কিশোর গ্যাংয়ের হামলা-ভাঙচুরের প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান ভাঙ্গুড়ায় ৪ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে ১ যুবক আটক

ঠাকুরগাঁওয়ে শেখ কামাল আন্ত: স্কুল-মাদ্রাসা এ্যাথলেটিকস প্রতিযোগিতা উদ্বোধন।

মোঃ মজিবর রহমান শেখ,
  • আপডেট টাইম : বুধবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৩
  • ৩৫৪ বার

জমকালো আয়োজনের মধ্য দিয়ে শেখ কামাল আন্ত: স্কুল-মাদ্রাসা এ্যাথলেটিকস প্রতিযোগিতা (জেলা পর্যায়) উদ্বোধন করা হয়। ১৫ ফেব্রুয়ারি বুধবার শহীদ মোহাম্মদ আলী ষ্টেডিয়ামে বেলুন উড়িয়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন প্রধান অতিথি আ’লীগের উপদেষ্টা ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন এমপি । বাংলাদেশ এ্যাথলেটিকস ফেডারেশনের ব্যবস্থাপনায় ও জেলা প্রশাসন এবং ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও ঠাকুরগাঁও জেলা প্রশাসক মো: মাহবুবুর রহমানের সভাপতিত্বে বক্তব্য দেন, প্রধান অতিথি আ’লীগের উপদেষ্টা ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন এমপি , বিশেষ অতিথি ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার সহ -সভাপতি ও পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, ঠাকুরগাঁও জেলা আ’লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান মুহ: সাদেক কুরাইশী, ঠাকুরগাঁও সদর উপজেলা আ’লীগের সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান এ্যাড. অরুনাংশু দত্ত টিটো, ঠাকুরগাঁও জেলা শিক্ষা অফিসার খন্দকার আলাউদ্দিন আল আজাদ, ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাসুদুর রহমান বাবু প্রমুখ।

এ্যাথলেটিকস প্রতিযোগিতায় দিনব্যাপী ৩২টি ইভেন্টে ঠাকুরগাঁও জেলার ৫টি উপজেলার মোট ৪৯০ জন প্রতিযোগি অংশ নেন। অনুষ্ঠানে ঠাকুরগাঁও জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, ক্রীড়া সংস্থার বিভিন্ন কর্মকর্তা, ৫টি উপজেলার ক্রীড়া সংশ্লিষ্ট ব্যক্তি ও বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহনকারীগণ উপস্থিত ছিলেন। বিকেলে অংশগ্রহনকারী ও বিজয়ী প্রতিযোগিদের মাঝে সনদপত্র ও পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net