ঢাকা   ০৫:৫০:০৫ পিএম, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
নকলায় আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মাগুরায় ২ মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে  নিহত- ১, আহত -১ খাগড়াছড়িতে সিএইচটি সম্প্রীতি জোটের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন  মাগুরায় বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন কুমিল্লায় বিদেশি পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার মাগুরার আলোচিত যুবদল নেতা শাকের হত্যা মামলায় গ্রেপ্তারকৃত দুই আসামীকে ৫ দিনের রিমান্ড দিয়েছে আদালত চন্দনাইশে এলডিপি’র ২০তম প্রতিষ্ঠা বার্ষিকীতে অধ্যাপক ওমর ফারুক গরু চুরি করতে গিয়ে গণপিটুনিতে যুবকের মৃত্যু ঢাকা বোর্ডের সচিবকে কুমিল্লায় বদলি যোগদানে ছাত্রদলের হুঁশিয়ারি মাগুরায় জেলা প্রশাসক কতৃক উপজেলা পরিষদের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত 

নবীনগরে সরকারি খাল ভরাটে এসিল্যান্ডের মোবাইলকোর্ট অভিযান

আই কে ইব্রাহীম:
  • আপডেট টাইম : বুধবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৩
  • ৬২২ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ইব্রাহিমপুর ইউনিয়নের ইব্রাহিমপুর পালবাজার মাল্লার বাড়ির ব্রিজ সংলগ্নে অবৈধভাবে সরকারি খাল ভরাটের অভিযোগের ভিত্তিতে মোবাইলকোর্ট অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম‍্যাজিস্ট্রেট মাহমুদা জাহান।

বুধবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে ঘটনাস্থলে অভিযুক্তদের ডেকে এনে আগামী ৫ দিনের মধ্যে খাল উদ্ধার করে দিবেন এ মর্মে তাদের থেকে মুছলেখা নেওয়া হয়।

তাছাড়া ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘনের দায়ে জিনদপুর বাজারে একজন অসাধু ব্যবসায়িকে মোবাইলকোর্ট পরিচালনা করে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। কিছু দোকানে পন্যের অতিরিক্ত মূল্য নেওয়াসহ মূল্যতালিকা প্রকাশ না করায় তাদেরকে সর্তক করে দেওয়া হয়। এসময় জিনদপুর বাজার কমিটির নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা জাহান বলেন, জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি