1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
শেরপুর জেলায় ২ লাখ ২২ হাজার শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৬:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
সাতকানিয়া প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন বাস-ট্রেন সংঘর্ষে নিহত মা-দুই সন্তানসহ ১২ জনের পরিচয় শনাক্ত কুমিল্লায় ট্রেন-বাস সংঘর্ষ ও অন্যান্য দুর্ঘটনায় হতাহতের প্রতি প্রধানমন্ত্রীর শোক প্রকাশ পরিবারের সাথে ঈদ উদযাপন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবের মধ্যদিয়ে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত ঈদুল ফিতর উপলক্ষে শুভেচ্ছা জানালেন এমপি মান্নান সৌদি আরবের সাথে মিল রেখে সাতকানিয়ায় অর্ধশতাধিক গ্রামে ঈদুল ফিতর উদযাপন গন্ডামারা ইউনিয়ন উন্নয়ন পরিষদের দোয়া ও ইফতার মাহফিল দৈনিক বাংলার সংবাদ ঈদগাঁও উপজেলা প্রতিনিধি হলেন হাফেজ বজলুর রহমান  আজ বাংলাদেশের আকাশে কোথাও চাঁদ দেখা যায়নি, শনিবার পবিত্র ঈদুল ফিতর

শেরপুর জেলায় ২ লাখ ২২ হাজার শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।

হারুনুর রশিদ শেরপুর প্রতিনিধি
  • আপডেট টাইম : রবিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৩
  • ৫৯৭ বার

জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন-২০২৩ উদযাপন উপলক্ষে শেরপুরে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে জেলা সিভিল সার্জন কার্যালয় মিলনায়তনে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সিভিল সার্জন ডা. অনুপম ভট্টাচার্য্য।

সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী ২০ ফেব্রæয়ারি সোমবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সারা জেলায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন চলবে। এ ক্যাম্পেইনে ৬-১১ মাস বয়সী ২৬ হাজার ৫৩৯ শিশুকে একটি করে নীল রঙের ভিটামিন এ ক্যাপসুল এবং ১২-৫৯ মাস বয়সী ১ লাখ ৯৫ হাজার ২৪২ শিশুকে একটি করে লাল রঙের ভিটামিন এ ক্যাপসুলসহ মোট ২ লাখ ২১ হাজার ৭৮১ শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। এছাড়া শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় মায়েদের বিভিন্ন পরামর্শ প্রদান করা হবে। জেলায় ১ হাজার ৩৫১টি কেন্দ্রে শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। ক্যাম্পেইন সফল করতে এসব কেন্দ্রে স্বাস্থ্য বিভাগের কর্মীদের পাশাপাশি ২ হাজার ৭০২ জন স্বেচ্ছাসেবক কাজ করবেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net