1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নোয়াখালীতে বীরশ্রেষ্ঠ রুহুল আমিন মাদ্রাসার উদ্যোগে তাফসির মাহফিল - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
একাডেমিক শিক্ষার পাশাপাশি, শিক্ষার্থীদের কারিগরি শিক্ষায় দক্ষতা অর্জন করতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল  চট্টগ্রাম উত্তর জেলা এনসিপির সাংগঠনিক সম্পাদক হলেন লায়ন মোহাম্মদ জাহেদুল করিম বাপ্পী মাসুমা সুলতানা  মৌ ২০২৬ সালের এস এস সি পরীক্ষায় গোল্ডেন জি পি এ-৫ পেয়েছে রায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান ১০ হাজার টাকা জরিমানা  আনোয়ারা চাতরী চৌমুহনীতে এসিল্যান্ডের অভিযান, ৩ মামলায় ১১ হাজার টাকা জরিমানা ঢাকা-সিলেট মহাসড়কে নবীগঞ্জে বাস-পিকআপ সংঘর্ষে ৩ জন নিহত প্রতিবন্ধী দীপঙ্করের জীবনে নতুন আশার আলো, পাশে দাঁড়াল চ্যারিটেবল ট্রাস্ট এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা এসএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার ৬২.২৫ শতাংশ প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

নোয়াখালীতে বীরশ্রেষ্ঠ রুহুল আমিন মাদ্রাসার উদ্যোগে তাফসির মাহফিল

নোয়াখালী প্রতিনিধি ঃ
  • আপডেট টাইম : রবিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৩
  • ২৬৮ বার

নোয়াখালী সোনাইমুড়ী উপজেলার দেওটি ইউনিয়নে বীরশ্রেষ্ঠ রুহুল আমিন হাফিজিয়া মাদ্রাসা ও জামে মসজিদের উদ্যোগে তাফসির মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

দিনব্যাপি মাহফিলের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী আলহাজ্ব জাহাঙ্গীর আলম। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, ভারতের দেওবন্দ দারুল উলূম মাদ্রাসার মুনির উদ্দিন কাসেমি নক্সাবন্দী।

বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, শানে সাহাবা খতিব কাউন্সিল এর চেয়ারম্যান মুফতি শামীম মজুমদার, খিলগাঁও জামে মসজিদের খতীব এইচ এম হাবিবুল্লা মেসবাহ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, আশরাফুল উলূম মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাও. আবুল কাশেম।

এ সময় প্রধানমন্ত্রী ব্যক্তিগত সহকারী আলহাজ্ব জাহাঙ্গীর আলম বলেন, মাননীয় প্রধানমন্ত্রী ও একজন মুসলিম তিনি নিয়মিত নামাজ পড়েন, তাহাজ্জুদ নামাজ পড়েন এবং ওলামাদের সম্মান করেন। জাতীর জনক বঙ্গবন্ধু যেমন ইসলামিক ফাউণ্ডেশন এর মাধ্যমে ইসলামের কাজ করেছেন ঠিক আমাদের প্রধানমন্ত্রী ও সব উপজেলায় বর্তমানে মডেল মসজিদের মাধ্যমে ইসলামের খেদমত করছেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net