1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বিলাইছড়িতে ১০ ফেরুয়ারি আওয়ামী যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন। - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ১২ জুন ২০২৬, ১২:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরার শ্রীপুরে পুলিশ সুপার কাপ সম্প্রীতির ফুটবল ম্যাচ অনুষ্ঠিত  পুরস্কার হিসেবে বৃক্ষ পেয়ে মহাখুশি জিনিয়াস আইডিয়াল স্কুলের আড়াইশো শিক্ষার্থী  ঈদগাঁওয়ে বিপুল পরিমাণ ইয়াবা,ব্যবহৃত মিনি টমটমসহ গ্রেপ্তার-৩ বিশ্বকাপ ফুটবল উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন প্রধানমন্ত্রীর বাংলাদেশকে এগিয়ে নিতে শিক্ষাই হবে প্রধান চালিকাশক্তি: শিক্ষামন্ত্রী হরমুজে ২ জাহাজ ও কুয়েত-বাহরাইনের মার্কিন বিমানঘাঁটিতে ইরানের হামলা জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় বিভাগীয় পর্যায়ে প্রথম মাগুরা শ্রীপুরের সন্তান সাকিন মাগুরায় আমজাদের সাড়ে সাত কিলোমিটার জার্মানীর পতাকা প্রদর্শন ঈদগাঁওয়ে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার  কৃষি গবেষণার এমদাদের হাতে লাঞ্চিত ডিএই’র ডিজি:  বিব্রত কৃষি মন্ত্রী

বিলাইছড়িতে ১০ ফেরুয়ারি আওয়ামী যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন।

রাঙ্গামাটি জেলা : প্রতিনিধি।
  • আপডেট টাইম : বুধবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৩
  • ২৫৬ বার

চাইথোয়াইমং মারমা, রাঙ্গামাটি জেলা প্রতিনিধিঃ- রাঙ্গামাটি জেলা বিলাইছড়িতে আওয়ামী-যুবলীগের উপজেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে, আগামী ১০ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে । সভাপতি পদে ২ জন প্রার্থী প্রতিদন্দ্বী করবে বলে জানা গেছে। এর মধ্যে একজন থুইপ্রু মার্মা ( আকাশ), ও আনন্দ তঞ্চঙ্গ্যা দুজনে প্রার্থী লড়াই হবে। অন্যদিকে সাধারন সম্পাদক পদে প্রার্থী ২ জন,এদের মধ্যে মোঃ নজরুল ইসলাম, ও মানিক কান্তি দে।

বুধবার (৮ ফ্রেব্রুয়ারি) সকাল ১০ঃ০০ টায় এইসব বিষয়ে সভাপতি পদে প্রার্থী আকাশ মার্মার সঙ্গে কথা হলে তিনি বলেন,আমি তৃনমূল নেতাকর্মীদের ভালবাসায় সভাপতি পদ প্রার্থী হয়েছি। তা-ই মানবিক যুবলীগ ও সংগঠনকে শক্তিশালী করার জন্য রাজপথে থেকে বিভিন্ন কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছি। তিনি আরও বলেন, সাবেক ছাত্রলীগ নেতা হয়ে আমি ২০০১ সাল থেকে ২০০৭ সাল পর্যন্ত ইউনিয়ন ছাত্রলীগের দপ্তর সম্পাদক ছিলাম, ২০০৭ সাল থেকে ২০১০ সাল পর্যন্ত উপজেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক ছিলাম-২০১১ থেকে ২০২৩ অদ্যবধি পর্যন্ত উপজেলা আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক পদে দায়িত্ব পালন করেছি।

এবং এছাড়াও আমি মনেপ্রাণে বিশ্বাস করি যা কিছু করবো সংগঠনের স্বার্থে করবো। মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্র নায়ক জননেত্রী শেখ হাসিনার ভ্যানগার্ড হয়ে এবং ২৯৯ নং রাঙ্গামাটি আসনে বার বার জননন্দিত পাহাড়ি- বাঙালীর ঐক্যের প্রতীক অসাম্প্রদায়িক চেতনার বিশ্বাসী জননেতা দীপংকর তালুকদার এমপির হাতকে শক্তিশালী করে আগামী জাতীয় সংসদ নির্বাচনে সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে কাজ করে যাবো। তাই উপজেলা আওয়ামী যুবলীগের কাউন্সিলর ও ডেলিগেইডরা ভোট দিয়ে সভাপতি পদে নির্বাচিত করবেন বলে এ প্রত্যাশা ব্যক্ত করেন।

৩ বছর মেয়াদে নতুন এই কমিটি সাংগঠনিক সম্পাদক পদ সহ বিভিন্ন পদে মোট ৭১ জন সদস্য বিশিষ্ট হবে। কমিটি গঠনে জেলা ও উপজেলার অন্যান্য কমিটির নেতা ও নেতৃবৃন্দের উপস্থিতিতে এই সম্মেলন অনুষ্ঠিত হবে। কারা পাচ্ছেন মূলপদগুলো জানা যাবে সময় হলে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net