1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
লালমনিরহাটে ২ জঙ্গি সংগঠনের সদস্যের ৪২বছরের সশ্রম কারাদণ্ড - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরার শ্রীপুরে কালবের উদ্যোগে মিউচ্যুয়াল এইড সার্ভিসেস ও লাইফ সেভিংসের বেনিফিট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত নোয়াখালীর কোম্পানীগঞ্জে নিখোঁজের একদিন পর বাড়ির সামনের পুকুর থেকে যুবকের লাশ উদ্ধার  মাগুরার শ্রীপুরে কালবের উদ্যোগে মিউচ্যুয়াল এইড সার্ভিসেস ও লাইফ সেভিংসের বেনিফিট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত নকলায় একাত্তরের মানবতাবিরোধী মিথ্যা মামলায় ৩ বিএনপি নেতার সাজা বাতিল ও মুক্তির দাবিতে সংবাদ সম্মেলন  আনোয়ারায় একই চেয়ারে তিন বছরের বেশি মৎস্য কর্মকর্তা, ৭,৭৪৪ মৎস্যজীবীর তালিকা যাচাই ও প্রকাশের দাবি কুমিল্লায় প্রাডো গাড়িতে ৩ লাখ পিস ইয়াবা, আটক ২ বাংলাদেশে ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য অর্জনে সহায়তার আশ্বাস এডিবির গণতান্ত্রিক মূল্যবোধ ও সুশাসন প্রতিষ্ঠায় অন্তহীন পথ চলছে সরকার : মাহদী আমিন নবীনগরে কিশোর গ্যাংয়ের হামলা-ভাঙচুরের প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান ভাঙ্গুড়ায় ৪ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে ১ যুবক আটক

লালমনিরহাটে ২ জঙ্গি সংগঠনের সদস্যের ৪২বছরের সশ্রম কারাদণ্ড

লাভলু শেখ লালমনিরহাট থেকে।।
  • আপডেট টাইম : রবিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৩
  • ২৭৪ বার

লালমনিরহাটে ২জন জঙ্গি সংগঠনের সদস্যের পৃথক পৃথক ৩টি রায়ে ৪২বছরের কারাদণ্ড দিয়েছে লালমনিরহাট জেলা ও দায়রা জজ আদালতে বিচারক মোঃ মিজানুর রহমান।
রোববার (১৯ ফেব্রুয়ারি) সকাল ১১টায় আসামি মোঃ রাকিবুল ইসলাম রাকিব, নাহিদ হোসেন এর উপস্থিতিতে এ রায় দেন আদালত।

মামলার বিবরণে জানা গেছে, ২০০৯ সন্ত্রাস বিরোধী আইনের ৬(১) ঈ ৬(২) ধারায় ১৪বছর ২ হাজার টাকা, ২০০৯, সন্ত্রাস বিরোধী আইনের ১০ ধারায় ১৪বছর ২ হাজার টাকা ও সন্ত্রাস বিরোধী আইনের ১৩ ধারায় ১৪বছর ২হাজার টাকা করে মোট ৩ মামলায় ২জনকে ৪২বছর করে সশ্রম কারাদণ্ড ও ৪জনকে বেকসুর খালাস দিয়েছেন বিজ্ঞ আদালত।

রায়ে উল্লেখ করেন যে, ২০১৭ সালের ২৯ আগষ্ট ডিবি পুলিশের এসআই মিজানুর রহমান তার সঙ্গীয়সহ হাতীবান্ধা উপজেলার টংভাঙ্গা রাকিবের পিতা কোরবান আলীর বাড়িতে নিষিদ্ধ জঙ্গী সংগঠনে গোপন বৈঠক চলাকালে রাকিবকে আটক করে। এসময় তার কাছ থেকে একটি মোবাইল, জিহাদী বইসহ রাষ্ট্র বিরোধী কর্মকান্ডের অসংখ্য তথ্য সম্বলিত বই এবং সন্ত্রাসী কর্মকান্ডে লিপ্ত থাকার প্রমানসহ তাকে আটক করে।

এদিকে রায়ে আরও উল্লেখ করেন যে, আসামী মোঃ মেহেদী হাসান মিশান, হাসানুল বান্না (পলাতক), জামাল উদ্দীন ও মোঃ মেহেদীর বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইন ২০০৯ এর ৬(১) ক এর ঈ, ৬(১) (খ), ১০, ১১, ১২ ও ১৩ ধারায় রাষ্ট্র পক্ষ প্রমান করতে না পারায় তাদের বেকসুর খালাস প্রদান করেন আদালত।

এ বিষয়ে লালমনিরহাট জেলা ও দায়রা জজ আদালতে সরকারি কৌশলী মোঃ আকমল হোসেন বলেন, রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অপরাধে লালমনিরহাট জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোঃ মিজানুর রহমান আসামিগনের উপস্থিতিতে ২০০৯ সন্ত্রাস বিরোধী আইনের ৩টি মামলায় পৃথক পৃথক ভাবে ১৪বছর করে সাজা দিয়েছেন। আর ৪জনকে খালাস দিয়েছেন আদালত। তবে সাজাপ্রাপ্তদের ৩টি মামলার সাজা একই সাথে শুরু হবে বলে তিনি জানান।
লাভলু শেখ লালমনিরহাট। ০১৭১০২৬৪৩৭২।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net