1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সুবিধা বঞ্চিত শিশুদের অনুশীলনের জন্য জয়পুরহাট ফুটবল একাডেমী নাম সংগঠনের উদ্বোধন। - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১৭ মে ২০২৬, ০৭:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁওযে ইউনিয়নজামায়াতের কর্মী সমাবেশ অনুষ্ঠিত সরকারের নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়নে বাধাসৃষ্টির ষড়যন্ত্র রুখে দেবে জনগণ : প্রধানমন্ত্রী  হাটহাজারীতে জাগৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনালে চট্টগ্রাম কিংস রামগড়ে সেনাবাহিনীর অভিযানে ইউপিডিএফ’র ৩ সন্ত্রাসী আটক, একে ২২ অস্ত্র উদ্ধার গণমানুষের অধিকার ও ন্যায়ভিত্তিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার আহ্বান : মিজানুর রহমান চৌধুরী  নতুন প্রজন্মকে বিশ্বমানের দক্ষ নাগরিক হিসেবে গড়ে তুলতে আধুনিক শিক্ষার বিকল্প নেই : পার্বত্যমন্ত্রী দীপেন দেওয়ান মাগুরায় জামায়াতে ইসলামীর ইউনিয়ন আমীর ও সেক্রেটারীদের দিনব্যাপী শিক্ষা শিবির অনুষ্ঠিত  সন্ত্রাস এবং দুর্নীতির বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থানে – মাগুরায় সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী ঈদগাঁওয়ে গাজা ব্যবসায়ীসহ গ্রেফতার-৫ ঈদগাঁওর প্রবাসী আলম  সৌদি আরবে সড়ক দুর্ঘটনায়  নিহত

সুবিধা বঞ্চিত শিশুদের অনুশীলনের জন্য জয়পুরহাট ফুটবল একাডেমী নাম সংগঠনের উদ্বোধন।

শাকিল আহমেদ জয়পুরহাট,
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৩
  • ৪৫৯ বার

জয়পুরহাটে সমাজের ৪০ জন সুবিধা বঞ্চিত শিশু কিশোরদের খেলাধুলার মান উন্নয়নের লক্ষে জয়পুরহাট ফুটবল একাডেমী নামে একটি সংগঠনের যাত্রা শুরু হলো।
সোমবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে জয়পুরহাট কালেক্টরেট মাঠে এ সংগঠন আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আনোয়ার পারভেজ।

নব গঠিত সংগঠনের সভাপতি এসএম মোস্তাফিজুর রহমান মিলনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জয়পুরহাট ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি এনায়েতুর রহমান আকন্দ স্বপন, জয়পুরহাট ফুটবল একাডেমীর সাধারণ সম্পাদক ফয়সাল মন্ডল, জেলা ডেকোরেটর মালিক সমিতির সভাপতি এনামুল সরকার, জয়পুরহাট পৌরসভার সাবেক কাউন্সিলর বিপুল খান, কোচ ওবায়দুর রহমান প্রমূখ।

একাডেমির সভাপতি মিলন জানান, সমাজের সুবিধা বঞ্চিত শিশুদের ফুটবলে মান উন্নয়নের লক্ষে এই একাডেমি চালু করা হলো। সম্পূর্ণ বিনা পয়সায় শিশু কিশোরদের প্রতি রোববার, সোমবার, মঙ্গলবার ও বৃহস্পতিবার বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত অনুশীলন করার পাশাপাশি নাস্তা পরিবেশন করা হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net