1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
খাগড়াছড়িতে বাংলাদেশ ঐক্য পার্টির মতবিনিময় সভা অনুষ্ঠিত।। - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মুছাপুর রেগুলেটর নির্মাণে ৭৫১কোটি টাকার প্রকল্প অনুমোদন, প্রধানমন্ত্রী, মন্ত্রী, এমপিকে অভিনন্দন: এলাকায় মিষ্টি বিতরণ  আনোয়ারায় মাদক সেবনের দায়ে তিনজন কারাদণ্ড মাগুরায় ভূতুরে বিল! পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত! বিদ্যুৎমন্ত্রীর দুঃখ প্রকাশ মাগুরায় প্রতিবন্ধী ও স্বামীহারা সাহিদা বেগম ক্যান্সারে আক্রান্ত! অর্থাভাবে ধুঁকে ধুঁকে মৃত্যুর প্রহর গুনছে জলজ জীববৈচিত্র্য রক্ষায় সরকারি উদ্যোগের পাশাপাশি জনগণের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন – জেলা প্রশাসক চট্টগ্রাম  নবীগঞ্জে কৃতি শিক্ষার্থীদের মাঝে মেধা বৃত্তি প্রদান  মাগুরায় জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের আয়োজন বিষয়ে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত  দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতি রাশিয়ার বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৬ মুছাপুর রেগুলেটর নির্মাণে ৭৫১ কোটি টাকার প্রকল্প অনুমোদন: কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন 

খাগড়াছড়িতে বাংলাদেশ ঐক্য পার্টির মতবিনিময় সভা অনুষ্ঠিত।।

আলমগীর হোসেন,(খাগড়াছড়ি)ঃ
  • আপডেট টাইম : রবিবার, ৫ মার্চ, ২০২৩
  • ৩৩২ বার

নতুন ধারার রাজনৈতিক দল ‘বাংলাদেশ ঐক্য পার্টি’ দেশে সুস্থ রাজনীতি চর্চা ও মানুষের পুর্নাঙ্গ সাংবিধানিক অধিকার প্রতিষ্ঠা এবং দেশের সংকটময় পরিস্থিতি থেকে উত্তরণের লক্ষ্য নিয়ে তৃণমূল গণজোয়ার সৃষ্টিতে সাংগঠনিক শক্তিবৃদ্ধির লক্ষে দলের আত্মপ্রকাশ জানিয়ে খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় সাংবাদিক ও স্থানীয়দের নিয়ে মতবিনিময় সভা করেছে।

শনিবার সকাল সাড়ে ১০টায় উপজেলার দক্ষিণ কালাপানি ইস্পাহানি দাখিল মাদরাসার কক্ষে দলের ভাইস চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা মো. আবদুল করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় মতবিনিময় সভা। এতে স্বাগত বক্তব্য রাখেন, পার্টির সাধারণ সম্পাদক রাজীব চক্রবর্তী। প্রধান অতিথি ছিলেন দলের চেয়ারম্যান মুহাম্মদ আবদুর রহীম চৌধুরী। বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা মো. আবুল বশর, বীর মুক্তিযোদ্ধা আবদুল হালিম ও গ্রাম সর্দার শের খান বাহাদুর।

সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মুহাম্মদ আবদুর রহীম চৌধুরী বলেন, দেশে সুস্থ রাজনীতির চর্চাই বাংলাদেশ ঐক্য পার্টির মূল থিম। স্বাধীনতার ৫১ বছরেও দেশে শিক্ষাব্যবস্থা থেকে শুরু সকল ক্ষেত্রে অবনতি ঘটছে, রাজনীতিবিমূখ ৮৫% মানুষ আজ সাংবিধানিক অধিকার হারা, উন্নয়নের ধামাঢোল দিয়ে আ’লীগ আর বিদেশীদের তোষামোদ করে বিএনপি ক্ষমতার যাওয়ার চেষ্টা করছেন। তিনি আরও বলেন, একদল দীর্ঘদিন ক্ষমতায় থাকার কারণে দেশে দুর্নীতি বাড়ছে, পার্বত্য চট্টগ্রামে শকুনের চোখ পড়েছে। এসব দেশি-বিদেশি ষড়যন্ত্র ও সাংবিধানিক অধিকার হারা মানুষের শান্তি প্রতিষ্ঠায় ‘বাংলাদেশ ঐক্য পার্টি’র বিকল্প নেই। আমাদের দেশে সুস্থ রাজনীতি না থাকায় বিদেশিরা বাংলাদেশের ভূখন্ড নিয়ে দুঃস্বপ্ন দেখেছে। তাই মূলধারার বাইরে ৩য় পক্ষের রাজনৈতিক দলের আত্মপ্রকাশের তাগিদে ২০২১ সালের ৫ফেব্রুয়ারী বাংলাদেশ ঐক্য পার্টির জন্ম। ইতোমধ্যে ১৭ জেলা থেকে সুস্থ চিন্তা চেতনার লোক নিয়ে দলের কেন্দ্রীয় কমিটি গঠিত হয়েছে। আ’লীগ- বিএনপি দেশের মানুষের মাঝে বিভেদ সৃষ্টি না করে,দেশের কল্যাণে রাজনীতি করলে ঐক্য পার্টি সৃষ্টির প্রয়োজন হতো না।

দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে বক্তারা বলেন, বাংলাদেশ ঐক্য পার্টি মনে করে, রাজনীতিতে সক্রিয় থাকা জনসংখ্যার সাতভাগ মানুষ বাংলাদেশকে সর্বনাশের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা চালাচ্ছেন। এই মানুষগুলো দেশকে বিকিয়ে দিয়ে হলেও নিজেদের স্বার্থ আদায়ে তৎপর। তাদের দ্বারা দেশের ক্ষতি হলে ৯৩ ভাগকে ক্ষতির মাসুল দিতে হবে। তাই দেশের ক্ষতি এড়াতে জনগণের একই প্ল্যাটফর্মে একত্রিত হওয়া সময়ের দাবি।

বক্তারা আরও বলেন, বাংলাদেশ ঐক্য পার্টির সার্বজনীন থিম দিয়ে দেশের সিংহভাগ মানুষকে একটি প্ল্যাটফর্মে একত্রিত করা সম্ভব। এতে বিবদমান আওয়ামী লীগ ও বিএনপি জোটের দেশের মোট জনসংখ্যার যে ৭% কট্টর নেতাকর্মী রয়েছেন-তারা মুখোমুখি অবস্থান ত্যাগ করে সংঘাত থামাতে বাধ্য হবেন। নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ সৃষ্টি হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net