1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
'নিরাপদ জ্বালানি, ভোক্তাবান্ধব পৃথিবী' এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ীতে বিশ্ব ভোক্তা অধিকার দিবস উপলক্ষ্যে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৮:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
নবীনগরে সরিষা উৎপাদনে নতুন দিগন্ত: বারি সরিষা–২০ চন্দনাইশে দুই শত বছরের প্রাচীন শুক্লাম্বর দীঘির মেলায় পুণ্যার্থীদের ঢল নির্বাচনে ভুয়া তথ্য মোকাবিলায় জাতিসংঘের সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা “দুষ্টচক্র যাতে সহিষ্ণুতা ও সম্প্রীতি নষ্ট করতে না পারে এ জন্য আমাদের সজাগ হতে হবে ফাদার্স এইড জুনিয়র ইসলামিক স্কলারস ট্যালেন্ট সার্চ ২০২৫ চুড়ান্ত পর্বের ফল প্রকাশ চৌদ্দগ্রামে বাস-ট্রাক সংঘর্ষে বাসের সুপারভাইজর নিহত, আহত ৫ ব্রাহ্মণবাড়িয়া জেলার শ্রেষ্ঠ শিক্ষক ইব্রাহীম খলিল নবীনগরে আধুনিক কৃষিতে জিরো টিলেজ পদ্ধতির সফল প্রয়োগ আইসিটি মামলা থেকে খালাস পেলেন ঈদগাঁওর ছাত্রনেতা  আনিছ ঈদগাঁওয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ১৪ হাজার ৭ শ টাকা জরিমানা আদায় 

‘নিরাপদ জ্বালানি, ভোক্তাবান্ধব পৃথিবী’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ীতে বিশ্ব ভোক্তা অধিকার দিবস উপলক্ষ্যে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

নেহাল আহমেদ।রাজবাড়ী।
  • আপডেট টাইম : বুধবার, ১৫ মার্চ, ২০২৩
  • ৩৩৩ বার

ভোক্তা অধিকার অবশ্যই মানবাধিকার। কারণ ভোক্তা অধিকারের সঙ্গে মানুষের জীবন-জীবিকা ও বেঁচে থাকার সম্পর্ক নিবিড়। একথা বলার অপেক্ষা রাখে না যে, মুনাফাখোর, মজুতদারি, সিন্ডিকেট ও অসাধু ব্যবসায়ীদের কারসাজিতে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, নকল ভেজাল ও মানহীন পণ্যের দৌরাত্ম্যের কারণে আজ নাগরিক জীবন অতিষ্ঠ। সাধারণ মানুষের মৌলিক অধিকার এখানে ভূলুণ্ঠিত।রাজবাড়ীতে বিশ্ব ভোক্তা অধিকার দিবস উপলক্ষ্যে র্যালী ও আলোচনা সভা হয়।

আজ সকালে জেলা প্রশাসন আয়োজনে ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রাজবাড়ী জেলা কার্যালয়ে সহযোগিতায় দিবসটি উপলক্ষে প্রথমে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে র্যালী বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। এরপর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোছাঃ মোরশেদা খাতুনের সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন জেলা প্রশাসক আবু কায়সার খান, বিশেষ অতিথি হিসেবে সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ ইব্রাহিম টিটন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মোঃ রেজাউল করিম। অন্যান্যের মধ্যে ক্যাব সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার, জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা রফিকুল ইসলাম,
চেম্বার অব কমার্স সহ-সভাপতি জাকির হোসেন, ব্যবসায়ী মোঃ সেলিম উদ্দিন প্রমুখ বক্তব্য রাখেন। স্বাগত বক্তব্য ও পাওয়ার পয়েন্ট উপস্থাপন করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net