1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
গুইমারা সেনা রিজিয়নের ২৫০০ জনকে সহায়তা ও ১২০০ জনকে চিকিৎসা সেবা প্রদান - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২৫ মে ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় অসচ্ছল প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা বৃদ্ধির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত  নবীনগরে কোরবানির পশুর হাটে ক্রেতা-বিক্রেতার উপচে পড়া ভিড় বাংলাদেশ আত্মনির্ভরশীল শক্তি ব্যবস্থার পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠায় রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন ঘটাতে হবে : প্রধানমন্ত্রী মাগুরায় আগামী স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের নিয়ে জামায়াতে ইসলামীর উদ্যোগে ওয়ারিয়েন্টেশন প্রোগাম অনুষ্ঠিত মাগুরায় মহিলা জামায়াতে ইসলামীর উদ্যোগে শিশু রামিসা ধর্ষণ ও হত্যার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত  ঈদগাঁওয়ে জুলাই শহীদ পরিবারকে অর্থ সহায়তা দিয়েছেন জামায়াত নারায়ণগঞ্জে ৬ বছরের এক শিশুকে ধর্ষণ, এক অভিযুক্তকে গণপিটুনি কুমিল্লার হৃদয়ে আজও জীবন্ত কবি নজরুল

গুইমারা সেনা রিজিয়নের ২৫০০ জনকে সহায়তা ও ১২০০ জনকে চিকিৎসা সেবা প্রদান

আবদুল আলী।
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৬ মার্চ, ২০২৩
  • ২৩১ বার

স্বাধীনতার মাসে গুইমারা সেনা রিজিয়ন কর্তৃক বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা, শিক্ষা বিস্তার, মানবিক সহায়তা এবং বিনামূল্যে চিকিৎসা সেবা আয়োজন

১৯৭১ সালের মার্চ মাসে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান এর বলিষ্ঠ নেতৃত্বে বীর মুক্তিযোদ্ধারা যুদ্ধে ঝাপিয়ে পড়েন। তাদের অবদানকে স্মরণ করে সেনাবাহিনীর গুইমারা রিজিয়ন গুইমারা কলেজিয়েট স্কুল মাঠে অত্র অঞ্চলের ৩৭ জন বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা এবং আর্থিক সহায়তা প্রদান করেছে। এছাড়াও খাগড়াছড়ির গুইমারায় স্থিতিশীলতা এবং শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারা বজায় রাখার লক্ষ্যে সেনাবাহিনীর গুইমারা রিজিয়ন নিয়মিতভাবে বিভিন্ন ধরনের জনকল্যানমূলক কর্মসূচি পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় আজ ১৫ মার্চ (বুধবার) মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নের লক্ষে ২০০০ পরিবারের মাঝে বিনামূল্যে বীজ ও ফলজ গাছের চারা, ০৮টি কলেজের ১৬৫ জন পাহাড়ী-বাঙ্গালী ছাত্র-ছাত্রীদের মাঝে বই বিতরণ, বিশুদ্ধ পানির সংকট নিরসনের লক্ষে ১৫০ পরিবারে মাঝে পানির ফিল্টার, বিদ্যুৎ বিহীন ২০ পরিবারের মাঝে সোলার প্যানেল, বেকারত্ব দূরীকরণে স্বনির্ভরতার সুযোগ ও সুবিধা বঞ্চিত ২০ পরিবারের মাঝে সেলাই মেশিন, আসন্ন বর্ষা মৌসুমে দুঃস্থ ও অসহায় পরিবার যাতে বৃষ্টিতে না ভেজে এ লক্ষ্যে ২০ পরিবারের মাঝে ২০ বান ঢেউটিন, একজন পঙ্গু ব্যক্তিকে হুইল চেয়ার এবং ১৯ ব্যক্তিকে উন্নত চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান করেন প্রধান অতিথি কমান্ডার ২৪ আর্টিলারি ব্রিগেড এবং গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোঃ কামাল মামুন, বিএএমএস, এনডিসি, পিএসসি, জি। এছাড়াও ১২০০ অসুস্থ ব্যক্তিকে গাইনী, ডেন্টাল ও মেডিসিন সংক্রান্ত চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।

এ সময় তিনি বলেন, পাহাড়ে স্থিতিশীলতা ও শান্তি শৃংঙ্খলা বজায় রাখার লক্ষ্যেও আমরা গুইমারা রিজিয়ন নিয়মিতভাবে বিভিন্ন ধরনের জনকল্যাণমূলক কর্মসূচি পরিচালনা করে আসছি। এ ধারা অব্যাহত থাকবে। এ ব্যাপারে আপনাদের সকলের সহযোগিতা একান্তভাবে কাম্য।

এ সময় গুইমারা রিজিয়নের অন্যান্য সামরিক পদস্থ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net