1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঈদগাঁওতে ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
পুরস্কার হিসেবে বৃক্ষ পেয়ে মহাখুশি জিনিয়াস আইডিয়াল স্কুলের আড়াইশো শিক্ষার্থী  ঈদগাঁওয়ে বিপুল পরিমাণ ইয়াবা,ব্যবহৃত মিনি টমটমসহ গ্রেপ্তার-৩ বিশ্বকাপ ফুটবল উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন প্রধানমন্ত্রীর বাংলাদেশকে এগিয়ে নিতে শিক্ষাই হবে প্রধান চালিকাশক্তি: শিক্ষামন্ত্রী হরমুজে ২ জাহাজ ও কুয়েত-বাহরাইনের মার্কিন বিমানঘাঁটিতে ইরানের হামলা জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় বিভাগীয় পর্যায়ে প্রথম মাগুরা শ্রীপুরের সন্তান সাকিন মাগুরায় আমজাদের সাড়ে সাত কিলোমিটার জার্মানীর পতাকা প্রদর্শন ঈদগাঁওয়ে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার  কৃষি গবেষণার এমদাদের হাতে লাঞ্চিত ডিএই’র ডিজি:  বিব্রত কৃষি মন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমান আগমনে ঈদগাঁওয়ে প্রস্তুতি সভা ও স্বাগত মিছিল অনুষ্ঠিত 

ঈদগাঁওতে ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ

সেলিম উদ্দীন, ঈদগাঁও।
  • আপডেট টাইম : বুধবার, ১৯ এপ্রিল, ২০২৩
  • ২৮৫ বার

কক্সবাজারের ঈদগাঁও এবং সদরের চৌফলদন্ডী ইউনিয়নের মধ্যবর্তী এলাকা থেকে জাফর আলম (৩০) নামের ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

জাফর আলম ঈদগাঁও ইউনিয়নের ৭নং ওয়ার্ডের বাসিন্দা অটোরিকশা চালক নুরুর ছেলে বলে জানা গেছে।

১৯ এপ্রিল বুধবার রাত সাড়ে বারোটার দিকে উপজেলার ঈদগাঁও ইউনিয়নের ঘোনা পাড়া অংশে মরদেহটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। ঈদগাঁও থানার একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরী করে লাশ মর্গে প্রেরন করেছেন।

স্থানীয় একটি সুত্রের বরাত দিয়ে জানা গেছে, রাত সাড়ে বারোটার দিকে ২ টি মোটরসাইকেল যোগে ৪/৫ জন যুবককে সেইদিকে যেতে দেখেছে। এর কিছুক্ষণ পর চিংড়ি ঘেরের শ্রমিকরা কাঁদা মাটিতে চাপিয়ে রাখা এক যুবকের মরদেহ দেখতে পেয়ে চিৎকার করে। তাদের শোর চিৎকারে প্রতিবেশীরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।

স্থানীয়রা আরো জানান, ঘটনার আগে মোটরসাইকেল আরোহী ৪/৫ জন যুবক পার্শ্ববর্তী একটি দোকান থেকে কলা কিনে খেয়েছেন। দোকানের বিল পরিশোধ করে ঘটনাস্থলের দিকে যেতে দেখেছে তাদের। তবে তারা অপরিচিত ছিলো বলে জানায় দোকানি।

ঈদগাঁও থানার অফিসার ইনচার্য গোলাম কবির জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিচয় শনাক্ত এবং সুরতহাল প্রতিবেদন তৈরী করে মর্গে পাটানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net