ঢাকা   ০১:৪৮:৩৯ এএম, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
চট্টগ্রামে মসজিদের মোতাওয়াল্লি নিয়োগ নিয়ে ভাই-বোনের বিরোধ, ভাই ইব্রাহিমের বিরুদ্ধে একাধিক অভিযোগ কোম্পানীগঞ্জে হোমল্যান্ড আবাসন লিঃ এর আয়োজনে উৎসবমুখর ফ্যামেলী ডে অনুষ্ঠান অনুষ্ঠিত  ধর্মীয় সম্প্রীতি ও নিরাপত্তা নিশ্চিত করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ’ লাকসামে কঠিন চীবর দানোৎসবে এমপি আবুল কালাম নোয়াখালীতে বেগমগঞ্জে ড. ইউনুসের গ্রামীণ ব্যাংকে হামলা ও অগ্নিসংযোগ  মাগুরায় মানবতার সেবায় সব্দালপুর ক্লিনিকের উদ্যোগে পাড়ায় পাড়ায় মেডিকেল ক্যাম্প, চিকিৎসা পাচ্ছেন হাজারো শত মানুষ নোয়াখালীর চাটখিলে ‘ওপরের নির্দেশ’ বলে ৮টি ইউপিতে তালা দিলো যুবদল-ছাত্রদল দুপুরে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় ‌‌‘আকভান’, যেসব জেলায় ঝড়বৃষ্টির আভাস আগুন-সহিংসতা চলছেই গাড়ি বিক্রির পর মালিকানা হস্তান্তর না করে প্রতারণার অভিযোগ, সিদ্ধিরগঞ্জ থানায় ইলিয়াছ ভূঁইয়ার লিখিত অভিযোগ হাতিয়ায় কৃষি অফিসে জামায়াতের নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

নির্বাচন কমিশনে নিবন্ধনের জন্য রিভিউ আবেদন করেছে এবি পার্টি

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৮ আগস্ট, ২০২৩
  • ৩৬৩ বার
  • ৫ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

নির্বাচন কমিশনের সিদ্ধান্ত পূণর্বিবেচনা করে এবি পার্টিকে নিবন্ধন প্রদানের দাবি’

আজ ৮ আগষ্ট মঙ্গলবার বেলা ১২ টায় নির্বাচন কমিশনে নিবন্ধনের জন্য রিভিউ আবেদন জমা দিয়েছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)। রিভিউ আবেদনে নির্বাচন কমিশন ইতোপুর্বে এবি পার্টিকে নিবন্ধন না দেয়ার সিদ্ধান্ত জানিয়ে যে চিঠি দিয়েছিল তা প্রত্যাখান করে সিদ্ধান্ত পূণর্বিবেচনা পূর্বক এবি পার্টিকে নিবন্ধন প্রদানের দাবি জানিয়েছে দলটি।
রিভিউ আবেদনে তারা জানান, নির্বাচন কমিশন এবি পার্টির দাখিলকৃত কাগজপত্র যাচাই বাছাই সাপেক্ষে সঠিক আছে মর্মে চিঠি প্রদান করেছিলো এবং কমিশনের উচ্চ ক্ষমতা সম্পন্ন সরেজমিন যাচাই বাছাই কমিটি সরেজমিনে পরিদর্শন সাপেক্ষে কেন্দ্রীয় কার্যালয়, জেলা কার্যালয় সঠিক পেয়েছেন বলে চিঠির মাধ্যমে জানিয়েছেন। সর্বশেষ যাচাই বাছাইয়ের পর এবি পার্টি সহ ৪ টি দলের সবকিছু ঠিক আছে ঘোষনা করে নির্বাচন কমিশন কয়েকটি জেলা ও উপজেলায় পুনঃতদন্তের সিদ্ধান্ত নেয়। এবি পার্টির সংশ্লিষ্ট জেলা ও উপজেলা নেতৃবৃন্দ সেই পূণঃ তদন্ত কমিটির কাজেও সর্বাত্মক সহয়তা করেন এবং কমিশনের চাহিদা মোতাবেক সকল ডকুমেন্টস কমিটির নিকট হস্তান্তর করেন। কিন্তু অত্যান্ত রহস্যজনক ও লজ্জাকর পন্থায় সবশেষে এসে নির্বাচন কমিশন এবি পার্টি সকল শর্ত পূরন করতে পারেনি মর্মে নিবন্ধন দানে অপারগতা প্রকাশ করে চিঠি দেন। নির্বাচন কমিশনের এই ভুল ও স্ববিরোধী চিঠি এবং কার্যক্রম তুলে ধরে এবি পার্টি দাখিলকৃত দলিল দস্তাবেজ, পার্টির রাজনৈতিক কার্যক্রম বিবেচনায় আগামীতে একটি কার্যকর জাতীয় নির্বাচন অনুষ্ঠানের স্বার্থে নির্বাচন কমিশনের নিকট দল নিবন্ধনের জন্য এই রিভিউ আবেদন দাখিল করা হয়।

এবি পার্টি’র কেন্দ্রীয় যুগ্ম আহবায়ক ও সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট তাজুল ইসলামের নেতৃত্বে এবি পার্টির একটি প্রতিনিধিদল আজ নির্বাচন কমিশনে এসে হাতে হাতে রিভিউ পিটিশন দাখিল করেন। এসময় আরো উপস্থিত ছিলেন পার্টির যুগ্ম সদস্য সচিব ব্যারিস্টার যোবায়ের আহমেদ ভুইয়া, কেন্দ্রীয় দফতর সম্পাদক আব্দুল্লাহ আল মামুন রানা, সিনিয়র সহকারী সদস্য সচিব আনোয়ার সাদাত টুটুল, যুবপার্টির আহবায়ক এবিএম খালিদ হাসান, দক্ষিণের যুগ্ম আহবায়ক আব্দুল হালিম খোকন, সাংগঠনিক সম্পাদক আব্দুল হালিম নান্নু, ছাত্রপক্ষের আহবায়ক মোহাম্মদ প্রিন্স, যুবনেতা হাদিউজ্জামান, নারী নেত্রী ফেরদৌসী আক্তার অপি, সুলতানা রাজিয়া, শীলা আক্তার, মিডিয়া বিভাগের সদস্য সাইফুল মির্জা, পল্টন থানা আহবায়ক আব্দুল কাদের মুন্সি সহ কেন্দ্রীয় ও মহানগরীর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি