1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরার শ্রীপুরে আদালতের আদেশ অমান্য করে পাঁকা ঘর নির্মাণের অভিযোগ! - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
এশিয়ার পরবর্তী অর্থনৈতিক বিস্ময়ে চীনা বিনিয়োগকারীদের যৌথ রূপকার হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর  দিল্লি বিমানবন্দরের ঘটনা নিয়ে ভারতের ব্যাখ্যা ‘সন্তোষজনক নয়’ : ঢাকা রামগড়ে মাটিরাঙ্গা সীমান্তে সেনাবাহিনী-ইউপিডিএফ (প্রসিত) গোলাগুলি: নিহত ১, আহত ১ সংবাদ সংগ্রহে সাংবাদিককে হেনস্তার অভিযোগ, অভিযুক্ত রামগড় থানার এসআই আনসার আলী নবীনগর পৌরসভায় উন্নয়ন ও বাজেট নিয়ে আলোচনাও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন চন্দনাইশ দোহাজারী সরকার পাড়া সড়কের বেহাল দশা বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা মাগুরায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী প্রতিরোধে মোটরসাইকেল শোডাউন  মাগুরায় লক্ষাধিক শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে নোয়াখালীর কবিরহাটে বালুবাহী পিক-আপভ্যান ও মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২ 

মাগুরার শ্রীপুরে আদালতের আদেশ অমান্য করে পাঁকা ঘর নির্মাণের অভিযোগ!

মোঃ সাইফুল্লাহ ;
  • আপডেট টাইম : সোমবার, ৭ আগস্ট, ২০২৩
  • ৪৭২ বার

মাগুরার শ্রীপুরে আদালতের আদেশ অমান্য করে মামলার আর্জিতে বর্নিত জমিতে পাঁকা ঘর নির্মাণ চেষ্টার অভিযোগ উঠেছে। উপজেলার সব্দালপুর ইউনিয়নের নোহাটা গ্রামের জিল্লু মোল্লা ও চন্টু মাল্লার বিরুদ্ধে।

গত ৪ আগষ্ট শুক্রবার নোহাটা গ্রামে সরজমিনে গিয়ে ও মামলার বিবরণে জানা যায়, নোহাটা গ্রামের আব্দুল ওহাব বাদি হয়ে তার প্রতিবেশী জিল্লু মোল্লা ও চন্টু মোল্লার বিরুদ্ধে মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ৬৯ নং নোহাটা মৌজার আর এস ১৩৭ নং খতিয়ানের ৪১০১ নং দাগের ১২৩ শতক জমির মধ্যে ২০ শতক ও ৪১০২ নং দাগের ৩৪ শতকের মধ্যে ০৪ শতক জমি, মোট ২৪ শতক জমি নিয়ে মাগুরা বিজ্ঞ জজ আদালতে ১৬২/২০ নং এবং মাগুরা অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আদালতে শ্রীপুর-পি:-৪১১/২০২৩ নং পৃথকভাবে মামলা দায়ের করেন। মাগুরা জজ আদালতের নিষেধাজ্ঞা আদেশ থাকার সত্বেও পুনরায় ঘর নির্মাণ করায় মাগুরার জেলা ম্যাজিষ্ট্রেট আদালতে ১৪৪/১৪৫ ধারা মামলার উদ্ভব হয়। উক্ত মামলায় বিজ্ঞ আদালত শ্রীপুর থানার অফিসার ইনচার্জকে তফসিল ভুক্ত সম্পত্তির উপর শান্তি শৃঙ্খলা বজায় রাখার নির্দেশ দেন। কিন্তু এরই মধ্যে বিবাদীরা আদালতের আদেশ অমান্য করে বিভিন্ন সময়ে পাঁকা ঘর নির্মাণ করার অপচেষ্টা চালিয়ে আসছে।

এ বিষয়ে আব্দুল ওহাবের মেয়ে রাবেয়া খাতুন বলেন, এই জমি নিয়ে আদালতে দীর্ঘদিন ধরে মামলা চালিয়ে আসছি। আদালত উক্ত জমিতে স্থিতিবস্থা বজায় রাখার নির্দেশ দিয়েছেন। জিল্লু মোল্লা ও চন্টু মোল্লা আদালতের আদেশ অমান্য করে বেশ কয়েকবার উক্ত জমিতে পাঁকা ঘর নির্মাণের চেষ্টা চালিয়ে আসছে।

এ বিষয়ে চন্টু মোল্লার স্ত্রী কামরুন নাহার বলেন, কোর্টের আদেশ পাওয়ার পর থেকেই কাজ বন্ধ রয়েছে। বাড়িতে যাতায়াতের সমস্যা হওয়ায় রাস্তার মাটি সরানো হয়েছে মাত্র।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net