ঢাকা   ০৪:১৩:২৯ পিএম, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
নাঙ্গলকোটে পল্লী বিদ্যুতের সঞ্চালন লাইনে বাঁশ পড়ে আগুন লেগে ঘর পুড়ে ছাই মাগুরায় জাতীয় ভোক্তা অধিদপ্তরের অভিযানে ১ প্রতিষ্ঠানকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা মাগুরায় জেলা ট্রাক-ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির শপথ গ্রহন অনুষ্ঠিত তিন বাহিনীর প্রশিক্ষণ মহড়া পরিদর্শনে স্বর্ণদ্বীপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী সাপের বিষ গবেষণা ও দেশীয় অ্যান্টিভেনম তৈরিতে ৪৪ কোটি টাকার প্রকল্প সরকারের ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল নেপালে অভিনেতা সোহেল খান মারা গেছেন আনিস আলমগীরের ‘অপ-সাংবাদিকতা’ তুলে ধরলেন সাইফুর সাগর! আগুন-সন্ত্রাস নৈরাজ্যের প্রতিবাদে লাকসাম বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপি প্রতিনিধিদলের বৈঠক অনুষ্ঠিত

যাকাত ওয়েলফেয়ার ফাউন্ডেশনের স্মারক গ্রন্থের মোড়ক উন্মোচন

নিজস্ব প্রতিবেদক |
  • আপডেট টাইম : রবিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৩
  • ৬৪৪ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

যাকাত ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে আজ সকাল দশটায় আফতাব নগরে নবেল স্কুল এন্ড কলেজ মিলনায়তনে যাকাত কর্মসূচি বিতরণ ও স্মারকগ্রন্থ মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব মোঃ আলমগীর হোসেন ঢালী নবেল স্কুল এন্ড কলেজ ও জহুরুল ইসলাম সিটি সোসাইটির সভাপতি।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মোছাম্মৎ নাসিমা বেগম এনডিসি সাবেক জাতীয় মানবাধিকার কমিশন ও সাবেক সিনিয়র সচিব তিনি বলেন যাকাত একটি ইসলামের অন্যতম বিধান প্রত্যেকটি মুসলমান নামাজ রোজার মতই ফরজ এবাদত মনে করে যাকাত আদায় করা।

তিনি আরো বলেন, যাকাত আমাদেরকে অত্যন্ত গোপনে দিতে হবে আল্লাহর সন্তুষ্ট অর্জনের জন্য সেটা যাতে লোক দেখানো না হয়।

যাকাত ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান ডক্টর আশরাফ উদ্দিন আহমেদ বিশিষ্ট পরিবেশ বিজ্ঞানী প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশের যাকাত সম্পর্কে বহু লোকের ধারণা নাই আমরা যাকাতকে রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করছি।

আরো উপস্থিত ছিলেন প্রফেসর ডক্টর এ কে এম ফজলুল হক প্রো -ভাইস চ্যান্সেলর আমেরিকা বাংলাদেশ ইউনিভার্সিটি, প্রফেসর জাহাঙ্গীর আলম প্রাক্তন অধ্যক্ষ লালবাগ সরকারি মডেল স্কুল এন্ড কলেজ ও সভাপতি শিক্ষক অ্যাসোসিয়েশন বাংলাদেশ। প্রধান অতিথির উপস্থিতিতে পাঁচটি সেলাই মেশিন ও দুটি ছাগল ও পাঁচজনকে আর্থিক সহযোগিতা প্রদান করা হয়, যাকাত ওয়েলফেয়ার ফাউন্ডেশনের পক্ষ থেকে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি