ঢাকা   ০১:৪৮:৪৭ এএম, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
চট্টগ্রামে মসজিদের মোতাওয়াল্লি নিয়োগ নিয়ে ভাই-বোনের বিরোধ, ভাই ইব্রাহিমের বিরুদ্ধে একাধিক অভিযোগ কোম্পানীগঞ্জে হোমল্যান্ড আবাসন লিঃ এর আয়োজনে উৎসবমুখর ফ্যামেলী ডে অনুষ্ঠান অনুষ্ঠিত  ধর্মীয় সম্প্রীতি ও নিরাপত্তা নিশ্চিত করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ’ লাকসামে কঠিন চীবর দানোৎসবে এমপি আবুল কালাম নোয়াখালীতে বেগমগঞ্জে ড. ইউনুসের গ্রামীণ ব্যাংকে হামলা ও অগ্নিসংযোগ  মাগুরায় মানবতার সেবায় সব্দালপুর ক্লিনিকের উদ্যোগে পাড়ায় পাড়ায় মেডিকেল ক্যাম্প, চিকিৎসা পাচ্ছেন হাজারো শত মানুষ নোয়াখালীর চাটখিলে ‘ওপরের নির্দেশ’ বলে ৮টি ইউপিতে তালা দিলো যুবদল-ছাত্রদল দুপুরে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় ‌‌‘আকভান’, যেসব জেলায় ঝড়বৃষ্টির আভাস আগুন-সহিংসতা চলছেই গাড়ি বিক্রির পর মালিকানা হস্তান্তর না করে প্রতারণার অভিযোগ, সিদ্ধিরগঞ্জ থানায় ইলিয়াছ ভূঁইয়ার লিখিত অভিযোগ হাতিয়ায় কৃষি অফিসে জামায়াতের নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

বিজয় দিবস উপলক্ষে কল্যাণ পার্টির আলোচনা সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : রবিবার, ১৭ ডিসেম্বর, ২০২৩
  • ৩২৬ বার
  • ৫ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

 মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ কল্যাণ পার্টি ঢাকা মহানগরী উত্তর ও দক্ষিন এর যৌথ উদ্যোগে মহান বিজয় দিবসের প্রাপ্তি ও প্রত্যাশা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ কল্যাণ পার্টি যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগরী দক্ষিন এর আহবায়ক আবু ইউসুফ সুমন এর সভাপতিত্বে ও মহানগরী উত্তর এর আহবায়ক লায়ন উমার রাযী আল ফারূক এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কল্যাণ পার্টির সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান শামসুদ্দিন পারভেজ। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কল্যাণ পার্টির ভারপ্রাপ্ত মহাসচিব মুহাম্মদ আবু হানিফ।

প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান বলেন, বাংলাদেশে স্বাধীনতা যুদ্ধ শুরু হয়েছিল অন্যায় জুলুম ও অপশাসনের বিরুদ্ধে এবং বাঙালীর ন্যায্য অধিকার আদায়ের জন্য। কিন্তু আজও স্বাধীন বাংলায় মানুষের অধিকার প্রতিষ্ঠা হয়নি। আজ সর্বত্র অন্যায় জুলুম ও অপশাসনে মানুষ অতিষ্ঠ।

তিনি আরো বলেন, স্বাধীনতা ও মহান বিজয়কে অর্থবহ করতে হলে দল-মত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ হয়ে সবার আগে জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করতে হবে। বিভক্তির রাজনীতি ও দোষারোপ করার সংস্কৃতি বন্ধ করতে হবে। বাংলাদেশকে এগিয়ে নিতে সকলকে ঐক্যবদ্ধভাবে ভূমিকা রাখতে হবে।

এসময় তিনি বীর মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধাভরে স্মরণ, যুদ্ধাহত ও শহীদ পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন এবং দেশবাসীকে বিজয়ের শুভেচ্ছা জানান।

প্রধান আলোচকের বক্তব্যে বাংলাদেশ কল্যাণ পার্টির  মহাসচিব বলেন, ১৯৭১ সালে একটি মহৎ লক্ষ্যকে সামনে রেখে বাংলাদেশের জনগণ মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীনতা অর্জন করেছিল। অথচ বিজয়ের ৫৩ বছর পরেও বাংলাদেশের জনগণের সেই বহুল প্রত্যাশিত স্বপ্ন মুক্তিযুদ্ধের মূল চেতনা ‘গণতন্ত্র’ আজও দেশে প্রতিষ্ঠিত হয়নি।

তিনি বলেন,  আমার দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আজ হুমকির মুখে। মানুষের ভোটের অধিকার নাই কথা বলার অধিকার নাই চারিদিকে শুধু নাই আর নাই। এমতাবস্থায় বাংলাদেশ কল্যাণ পার্টির নেতাকর্মীরা প্রয়োজনে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে হলেও প্রিয় স্বাধীনতাকে রক্ষা করার জন্য প্রচেষ্টা চালাবে।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ফয়েজ বিন আকরাম, জসিম উদ্দিন, ঢাকা মহানগরী দক্ষিনের সদস্য সচিব শফিকুল ইসলাম, বিল্লাল হোসেন রাজু আবু সাঈদ,যোবায়ের আল মাহমুদ, ইমরান হোসেন প্রমুখ নেতৃবৃন্দ।

পরিশেষে  মুক্তিযুদ্ধে শাহাদাতবরণকারী বীর মুক্তিযোদ্ধাদের রূহের মাগফিরাত, দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের হেফাজত এবং দেশের মানুষের সুখ, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি