1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চৌদ্দগ্রামে ভুয়া চিকিৎসক ও টেকনোলজিস্টকে ১ লাখ টাকা জরিমানা, ২ ক্লিনিক বন্ধ - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
হাসপাতালের অষ্টম তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যা মাগুরার শ্রীপুরে বিজ্ঞান মেলা ও উদ্ভাবনী আইডিয়া প্রদর্শনী অনুষ্ঠিত নবীনগরে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম’ অনুষ্ঠিত বাবার স্মৃতি বিজড়িত পাতলী খাল পুনঃখনন কাজের উদ্বোধন প্রধানমন্ত্রীর এটি কোনো দল বা গোষ্ঠীর বাজেট নয়, দেশের সব মানুষের জন্য : অর্থমন্ত্রী মাগুরার শ্রীপুরে পুলিশ সুপার কাপ সম্প্রীতির ফুটবল ম্যাচ অনুষ্ঠিত  পুরস্কার হিসেবে বৃক্ষ পেয়ে মহাখুশি জিনিয়াস আইডিয়াল স্কুলের আড়াইশো শিক্ষার্থী  ঈদগাঁওয়ে বিপুল পরিমাণ ইয়াবা,ব্যবহৃত মিনি টমটমসহ গ্রেপ্তার-৩ বিশ্বকাপ ফুটবল উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন প্রধানমন্ত্রীর বাংলাদেশকে এগিয়ে নিতে শিক্ষাই হবে প্রধান চালিকাশক্তি: শিক্ষামন্ত্রী

চৌদ্দগ্রামে ভুয়া চিকিৎসক ও টেকনোলজিস্টকে ১ লাখ টাকা জরিমানা, ২ ক্লিনিক বন্ধ

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:
  • আপডেট টাইম : বুধবার, ২৪ জানুয়ারি, ২০২৪
  • ২৪৫ বার

চৌদ্দগ্রামে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জেপি দেওয়ান এর নেতৃত্বে পৃথক ভ্রাম্যমাণ আদালতের অভিযানে লাইসেন্স না থাকায় হেলথ কেয়ার মেডিকেল সেন্টার নামের একটি ক্লিনিক সিলগালা এবং সনদ না থাকায় ওই প্রতিষ্ঠানের এক চিকিৎসক ও এক টেকনোলজিস্টকে ৫০ হাজার টাকা করে মোট এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। পৃথক আরেকটি অভিযানে লাইসেন্স না থাকায় মুন্সীরহাট পপুলার ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। তথ্যটি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো: গোলাম কিবরিয়া টিপু।

তিনি জানান, স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা মোতাবেক চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে বিভিন্ন বেসরকারী স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে মোবাইল কোর্ট পরিচালনাকালে উপজেলার মিয়াবাজারস্থ হেলথ কেয়ার মেডিকেল সেন্টারে এমবিবিএস সনদ না থাকা সত্ত্বেও নামের আগে ডাক্তার পদবী লিখে প্রতারণার অভিযোগে সোহেল আরমান নামের একজনকে ৫০ হাজার টাকা এবং একজন ভুয়া মেডিকেল টেকনোলজিস্টকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও লাইসেন্স না থাকা, সরকার নির্ধারিত মূল্যের অতিরিক্ত মূল্য নেওয়ায় প্রতিষ্ঠানটি সীলগালা করা হয়।

একইদিন উপজেলার মুন্সীরহাট বাজারে পপুলার ডায়াগনস্টিক সেন্টার এর লাইসেন্স না থাকায় প্রতিষ্ঠানটি সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। এই অভিযানে প্রসিকিউশনে ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো: গোলাম কিবরিয়া টিপু, মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডা.আল রায়হান পাটোয়ারী ও স্যানিটারি ইন্সপেক্টর মাহতাব উদ্দিন সহ থানার উপ-পরিদর্শক মোহাম্মদ জসিম উদ্দীন এর নেতৃত্বে পুলিশের একটি টিম।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net