1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চৌদ্দগ্রামে সুষ্ঠু ভোট গ্রহণে আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক প্রস্তুতি - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ভাঙ্গুড়ায় ১৮০ পিস ইয়াবা ও ৬৯ হাজার টাকা নিয়ে মাদক ব্যবসায়ী আটক  মাগুরায় শহরের বেবি প্লাজা মাকেটের ৬টি দোকানে শাটার ভেঙ্গে  চুরি রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী নোয়াখালীকে সিটি কর্পোরেশন ঘোষণার দাবিতে প্রধানমন্ত্রীর বরাবরে নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের স্মারকলিপি জাতীয় পরিচয়পত্রে জন্ম তারিখ, নাম সংশোধন সহজ করলো ইসি মহম্মদপুরে সন্ত্রাস-চাঁদাবাজির বিরুদ্ধে বিএনপির প্রতিবাদ মিছিল ও সমাবেশ সাতকানিয়া-লোহাগাড়া টিভি সাংবাদিক ফোরাম গঠিত কৃত্রিম বুদ্ধিমত্তা ও রূপান্তরের যুগে তরুণরাই সভ্যতার মূল শক্তি: তথ্যমন্ত্রী লাকসামে সম্পত্তির জের ধরে  গ্রাম্য সালিশির সিদ্ধান্তে মাইকে চার পরিবারকে সমাজচ্যুত করার ঘোষণা  কুমিল্লাকে কোনভাবেই মাদকের নিরাপদ পথ ও আশ্রয় হতে দেয়া হবে না:  গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী

চৌদ্দগ্রামে সুষ্ঠু ভোট গ্রহণে আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক প্রস্তুতি

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:
  • আপডেট টাইম : শনিবার, ৬ জানুয়ারি, ২০২৪
  • ৩১৪ বার

৭ জানুয়ারী  রোববার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সুষ্ঠু ভোট গ্রহণের লক্ষ্যে আইনশৃঙ্খলা বাহিনী ব্যাপক প্রস্তুতি সম্পন্ন করেছে।

উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, কুমিল্লা-১১ চৌদ্দগ্রাম আসনে রোববার ১২৫টি কেন্দ্রে মোট ৭৪০টি বুথে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। সুষ্ঠু ভোট গ্রহণ ও নিরাপত্তার জন্য চৌদ্দগ্রাম পৌরসভাসহ উপজেলার ১৩টি ইউনিয়নের ভোট কেন্দ্রগুলোতে ৩০০ পুলিশ, ২ প্লাটুন বিজিবি, প্রতি কেন্দ্রে ১০-১২ জন করে আনসার সহ স্ট্রাইকিং ফোর্স হিসেবে টহলরত থাকবে সেনাবাহিনী। এছাড়া ৬ জন বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট আচরণবিধি প্রতিপালনের পাশাপাশি এলাকার সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ প্রতিরোধ এবং মোবাইল কোর্ট পরিচালনা ও স্ট্রাইকিং ফোর্সকে প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদানের লক্ষ্যে দায়িত্ব পালন করবেন।

সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার জেপি দেওয়ান শনিবার বলেন, ‘ভোটারদের নিরাপত্তা প্রদান ও সুষ্ঠু ভোট গ্রহণের জন্য ৬ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দায়িত্ব পালন করবেন’।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net