1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঠাকুরগাঁওয়ে অবৈধ ধান চাল মজুদ রাখার অভি - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ১৩ মে ২০২৬, ০১:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ভবিষ্যৎ আপনাদের, দেশ গড়ার নেতৃত্বও আপনাদের নিতে হবে: প্রধানমন্ত্রী ঢাবি শিক্ষিকাকে নিয়ে কুরুচিপূর্ণ পোস্ট কথিত সাংবাদিক মাসুদের বিরুদ্ধে, সামাজিক যোগাযোগমাধ্যমে নিন্দার ঝড় নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিএনপি নেতা জিয়াউল হক জিয়া’র মৃত্যু: রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া  নোয়াখালী কোম্পানীগঞ্জে’র মেঘনা নদীতে  অভিযান চালিয়ে কারেন্ট জাল জব্দ  রামগড়ে অবৈধ বালু উত্তোলন মোবাইল কোর্টের অভিযানে গ্রামবাসীর হামলা ও প্রশাসনের গুলিতে ইউএনও ওসিসহ আহত ১৫ জাতি গঠনে স্থিতিশীলতা বজায় রাখতে শিক্ষার্থীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী চকরিয়ায় বিসিসিপি’র জেন্ডার ও জলবায়ু পরিবর্তন মেলা-২০২৬ অনুষ্ঠিত নবীগঞ্জ দৌলতপুরের ভাঙ্গা সরু ব্রীজটি যেন মরন ফাঁদে পরিণত ! নতুন ব্রীজ নির্মাণের দাবী  হাটহাজারীতে জাগৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে সেমিফাইনালে চিটাগাং কিংস ইসলামপুর নাপিতখালী ট্রান্সপোর্ট ড্রাইভার কল্যাণ সমবায় সমিতির নির্বাচনী তফসিল ঘোষনা

ঠাকুরগাঁওয়ে অবৈধ ধান চাল মজুদ রাখার অভি

মোঃ মজিবর রহমান শেখ ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি
  • আপডেট টাইম : বুধবার, ২৪ জানুয়ারি, ২০২৪
  • ৩৭৬ বার

অবৈধভাবে ধান চাল মজুদ রাখার অভিযোগে ঠাকুরগাঁও সদর উপজেলা মেসার্স মাছরাঙ্গা ও মেসাস জে এস সহ ২টি অটো রাইসমিল মালিককে ৫০ হাজার টাকা করে ১ লাখ টাকা জরিমানা আদায় করে।

ঠাকুরগাঁও জেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তাদের সাথে নিয়ে সম্প্রতি গত ২২ জানুয়ারি সোমবার দুপুরে ঠাকুরগাঁও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শামসুজ্জামান আসিফ এ অভিযান পরিচালনা করেন। এ সময় ঠাকুরগাঁও সদর উপজেলার আকচা ইউনিয়নে অবস্থিত মেসার্স মাছরাঙ্গা অটোরাইস মিল মালিক প্রবন প্রসাদ আগরওয়ালা ও রহিমানপুর ইউনিয়নে অবস্থিত মেসাস জেএস এর মিল মালিক আব্দুস সালামকে ৫০ হাজার টাকা করে ১ লাখ টাকা জরিমানা করা হয়। এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও খাদ্য অধিদপ্তরের কর্মকর্তারা জানান, ধান-চালের অবৈধ মজুদ বিরোধী অভিযান জোরদারের ঘোষণা দিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। মজুদ বিরোধী আইন এরই মধ্যে পাস হয়েছে, দ্রুত বিধি প্রণয়ন করে তা মাঠ পর্যায়ে বাস্তবায়ন করা হবে। এরই পরিপ্রেক্ষিতে ধান চালের অবৈধ মজুদ বিরোধী অভিযান পরিচালনা করা হয়, যা অব্যাহত থাকবে। এভাবে প্রতিনিয়ত ঠাকুরগাঁও জেলার ৫টি উপজেলায় অভিযান পরিচালনা করলে জনগণের অনেক উপকার হবে বলে সাধারণ মানুষ সরকারকে ধন্যবাদ জানান , অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট সহ এ সময় উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা খাদ্য নিয়ন্ত্রক মাহমুদুল হাসান, ঠাকুরগাঁও সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আবুল বাসার, কারিগরি খাদ্য পরিদর্শক হারুন অর রশিদ সহ অন্যান্য কর্মকর্তা।

মোঃ মজিবর রহমান শেখ
ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি
০১৭১৭৫৯০৪৪৪

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net