1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঠাকুরগাঁওয়ে পীরগঞ্জে বইছে উপজেলা পরিষদের নির্বাচনী হাওয়ায় সম্ভাব্য প্রার্থীদের নাম শোনা যাচ্ছে! - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১০:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
রায়ের পরও জটিলতায় কোম্পানীগঞ্জ সরকারি কলেজের জমি, ইউএনও-এসিল্যান্ড-পৌর প্রশাসকের বিরুদ্ধে অধ্যক্ষের অভিযোগ মাগুরায় ব্র্যাকের উদ্যোগে বিনামূল্যে ৫০০ জন নারী পুরুষকে চক্ষু চিকিৎসা প্রদান মাগুরায় মাদকাসক্ত ব্যাক্তির ছুরিকাঘাতে পুলিশের এসআই আহত ছোটফরিংগা সীমান্তে ১৯ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ সচিবালয়ে ৬ নম্বর ভবনে আগুন নোয়াখালীর কোম্পানীগঞ্জে ফেনী নদীর ভাঙ্গন এলাকা পরিদর্শন করেন এমপি মোহাম্মদ ফখরুল ইসলাম পুনর্গঠন হচ্ছে এনসিপি, কে কোন পদ পাচ্ছেন? তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ কোম্পানীগঞ্জে ফজলুল হক প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা মানোন্নয়ন মতবিনিময় ও কার্যকরি কমিটির সভা  ফজর নামাজ শেষে হাঁটতে বের হন দম্পতি, চাপা দিয়ে মারল গাড়ি

ঠাকুরগাঁওয়ে পীরগঞ্জে বইছে উপজেলা পরিষদের নির্বাচনী হাওয়ায় সম্ভাব্য প্রার্থীদের নাম শোনা যাচ্ছে!

মোঃ মজিবর রহমান শেখ ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি,
  • আপডেট টাইম : সোমবার, ২২ জানুয়ারি, ২০২৪
  • ৩৪৭ বার

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন শেষ হতে না হতেই ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জে বইছে উপজেলা পরিষদের নির্বাচনী হাওয়া। সম্ভাব্য প্রার্থীরা গণসংযোগে মাঠে নেমে পড়েছেন। নির্বাচনী তফশিল ঘোষণা না হলেও সম্ভাব্য প্রার্থীরা আগাম মাঠে নেমেছে। ইতিমধ্যে সম্ভাব্য প্রার্থীরা মাঠ চষে বেড়াচ্ছেন। শুরু হয়েছে প্রার্থীদের নিয়ে নানা জল্পনা-কল্পনা। কার জেতার সম্ভাবনা আছে এ নিয়ে ভোটারদের মাঝেও চলছে চুলচেরা বিশ্লেষণ। এবারের পীরগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী হতে ইচ্ছুক যাদের নাম শোনা যাচ্ছে তারা হলেন- আ.লীগ সমর্থিত নৌকার মনোনয়ন প্রত্যাশী ঠাকুরগাঁও জেলা আ.লীগের সহ-সভাপতি বর্তমান চেয়ারম্যান আলহাজ আখতারুল ইসলাম, পীরগঞ্জ উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক রেজওয়ানুল হক বিপ্লব, ১ নং –ভোমরাদহ ইউনিয়ন আ.লীগের সভাপতি ৩ বারের ইউপি চেয়ারম্যান হিটলার হক, ৬ নং– পীরগঞ্জ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাহাবুব আলম।
এ ছাড়াও পীরগঞ্জ উপজেলা জাতীয় পার্টির ভারপ্রাপ্ত সভাপতি দবিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান আনিস, যুগ্ম সাংগঠনিক সম্পাদক মাহফুজুল হক হীরা, পীরগঞ্জ উপজেলা জাসদের সাধারণ সম্পাদক গীতি গমন চন্দ্র রায়। এসব প্রার্থীর কর্মী সমর্থকরাও বসে নেই। নিজ নিজ পছন্দের প্রার্থীর পক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক-সহ নানাভাবে প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net