1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নবীগঞ্জের আদিত্যপুর লোকনাথ মন্দিরে চুরি সংঘঠিত,এলাকায় আতংক - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় শ্রীপুরের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান,মতবিনিময় সভাসহ বিভিন্ন কর্মসূচীর উদ্বোধন  ৫ই সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে নোয়াখালী শহর জামায়াতের উদ্যোগে স্বাগত মিছিল  টানা ৪০ দিন মসজিদে নামাজ আদায়: শিশুদের হাতে পুরস্কার হিসেবে সাইকেল তুলে দিল  চন্দনাইশে পুকুরের পানিতে ডুবে আদিবা রহমান মারা যায় মাগুরায় নানা আয়োজনে জন্মাষ্টমী পালন কোম্পানীগঞ্জে শহীদ আমান উল্যাহ ফারুকের ৫৫তম শাহাদাত বার্ষিকীতে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া  কানাডার বিনিয়োগকারীদের জ্বালানি খাতে বিনিয়োগের আহ্বান মেয়র ডা. শাহাদাত হোসেনের ৫ সেপ্টেম্বর লংমার্চ: সোনারগাঁয়ে চার স্পট পরিদর্শন প্রস্তুতি প্রায় সম্পন্ন ফেনীতে কাভার্ড ভ্যানের পেছনে বাসের ধাক্কা, নিহত ৩ ইরান যুদ্ধ দীর্ঘায়িত করছেন ট্রাম্প, চলছে ২০২৭ সালের প্রস্তুতি

নবীগঞ্জের আদিত্যপুর লোকনাথ মন্দিরে চুরি সংঘঠিত,এলাকায় আতংক

মোঃ হাবিবুর রহমান চৌধুরী শামীম নবীগঞ্জ(হবিগঞ্জ)থেকে
  • আপডেট টাইম : বুধবার, ২৪ জানুয়ারি, ২০২৪
  • ৪৬৯ বার

নবীগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের আদিত্যপুর গ্রামে লোকনাথ সেবা আশ্রমে ২৩ জানুয়ারী মঙ্গলবার দিবাগত গভীর রাতে এক দুঃসাহসিক চুরি সংঘঠিত হয়েছে। চুরের দল মন্দিরের দরজার তালা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে দানবাক্সের টাকা,সৌরবিদ্যুতের ব্যটারী, পিতলের ঘট,জান্স,করতাল,কাসার ঘন্টাসহ লক্ষাধিক টাকার পুজার অন্যান্য আসবাবপত্র চুরি করে নিয়ে যায়। বুধবার সকালে মন্দিরের তালা ভেঙ্গে চুরির ঘটনাটি মন্দির কর্তৃপক্ষ দেখতে পেয়ে হতবাক হয়ে যান। খরব পেয়ে নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ মাসুক আলী,সেকেন্ড অফিসার স্বপন সরকার,এস আই রাজীব,এ এস আই পরিমলসহ একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক বাজার ব্যবসায়ী সমিতির সাধারন সম্পাদক সাইফুল জাহান চৌধুরী,নবীগঞ্জ উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারন সম্পাদক ও প্রেসক্লাবের সাবেক সভাপতি উত্তম কুমার পাল হিমেল,অবসরপ্রাপ্ত শিক্ষক শিব শংকর ভট্টাচার্য্য,সদর ইউনিয়ন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি শ্যামল চক্রবর্ত্তী,লোকনাথ সেবাসংঘের সাধারন সম্পাদক করুনাময় দে বাচ্চু,মনফর মিয়া,পরিপদ পাল,অরবিন্দু রায়,সাবেক মেম্বার সুভাষ রায়,ফারুক মিয়া,সনজয় রায়,অনজিত দাশ,রাজন রায়,রাজীব দাশ,অসিত দাশসহ গ্র্মের অন্যান্য লোকজন উপস্থিত ছিলেন। এ ব্যাপারে মন্দির কর্তৃপক্ষ বাদী হয়ে নবীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।মন্দিরে চুরির ঘটনায় এলাকার হিন্দু জনসাধারনের মাঝে আতংক বিরাজ করছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net