1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বাবার পর এমপি হয়েই প্রতিমন্ত্রী হলেন মেয়ে টুসি - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৭:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নবীনগরে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত দেশের অর্থনৈতিক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনার দৃঢ় অঙ্গীকার প্রধানমন্ত্রীর ঈদগাঁওয়ে স্কুল মাদরাসায় প্রধানমন্ত্রী ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচি পালন ঈদগাঁও উপজেলা সিসি ক্যামেরার আওতায় আসছে এমপি কাজলের প্রচেষ্টায় বাস্তবায়িত হচ্ছে গ্রাহকদের জন্যে স্মার্টফোন সাশ্রয়ী করতে বাংলালিংকের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান  ড. শহীদুল্লাহ একাডেমীতে প্রধানমন্ত্রী ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচি পালন ডেমরায় অন্ত:সত্ত্বা নারীর লাশ উদ্ধার: স্বামী গ্রেফতার সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী কর্ণফুলীতে মিথ্যা অপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন ইসলামাবাদ রেলওয়ে স্টেশনে ট্রেন যাত্রাবিরতির দাবি জানিয়েছেন এমপি কাজল

বাবার পর এমপি হয়েই প্রতিমন্ত্রী হলেন মেয়ে টুসি

ফজলে মমিন ,শ্রীপুর গাজীপুর।
  • আপডেট টাইম : শুক্রবার, ১২ জানুয়ারি, ২০২৪
  • ৩৮২ বার

বাবার পর এমপি হয়েই প্রতিমন্ত্রী হলেন মেয়ে

রুমানা আলী টুসি
দ্বাদশ জাতীয় সংসদে প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন গাজীপুরের পাঁচটি আসনের মধ্যে সর্বোচ্চ ভোট পেয়ে নির্বাচিত সংসদ সদস্য রুমানা আলী টুসি। এবারই প্রথম সরাসরি ভোটে নির্বাচিত হয়েই প্রতিমন্ত্রীর দায়িত্ব পেলেন তিনি। এমপি হয়েই প্রতিমন্ত্রী। এর আগে সংরক্ষিত আসনে সংসদ সদস্য হয়ে দায়িত্ব পালন করলেও দেশের মানুষের কাছে তেমন পরিচিত মুখ ছিলেন না তিনি। প্রতিমন্ত্রীর তালিকায় টুসির নাম দেখে অনেকে তার পরিচয় খুঁজছেন।

দেশের সাধারণ মানুষের কাছে অনেকটাই অপরিচিত মুখ রুমানা আলী টুসি আওয়ামী লীগের প্রবীণ রাজনীতিবিদ, সভাপতি মণ্ডলীর সদস্য, টানা পাঁচবারের এমপি ও সাবেক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট রহমত আলীর মেয়ে। রহমত আলী জাতীয় সংসদে গাজীপুরের শ্রীপুরের জনগণের প্রতিনিধিত্ব করেছেন পাঁচবার, ছিলেন প্রতিমন্ত্রীও। এবার গাজীপুর-৩ আসনে প্রথমবারের মতো নৌকা প্রতীক নিয়ে জয় পেয়েছেন প্রয়াত রহমত আলীর মেয়ে রুমানা আলী টুসি। এমপি হওয়ার পর শেখ হাসিনার মন্ত্রিসভায় প্রতিমন্ত্রী হিসেবে শপথ গ্রহণও করেছেন তিনি। বাবার পর মেয়ে মন্ত্রী হওয়ার খবরে উচ্ছ্বাস করছেন শ্রীপুরবাসী। প্রতিমন্ত্রীর তালিকায় রুমানা আলী টুসির নাম আসার সাথে সাথেই গাজীপুর-৩ সংসদীয় আসনে বিভিন্ন জায়গায় মিছিল করে উচ্ছ্বাস প্রকাশ করেন নেতাকর্মী ও ভোটাররা।

গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়ে বাবার পর প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন তার মেয়ে রুমানা আলী টুসি। তিনি একাদশ জাতীয় সংসদে সংরক্ষিত সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। দায়িত্বে আছেন কেন্দ্রীয় কৃষক লীগের মহিলা বিষয়ক সম্পাদক হিসেবে। একই আসন থেকে নির্বাচিত হয়ে তার বাবা ১৯৯৯-২০০১ পর্যন্ত স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, আওয়ামী লীগ অধ্যুষিত গাজীপুরের শ্রীপুরে উন্নয়নের হাতে খড়ি হয়েছে অ্যাডভোকেট রহমত আলীর হাত ধরেই। প্রয়াত অ্যাডভোকেট রহমত আলী টানা পাঁচবার শ্রীপুর ও গাজীপুর সদর আসন থেকে সংসদ সদস্য হয়েছিলেন। ১৯৯৬ সালে আওয়ামীলীগ ক্ষমতায় আসার পর সরকারের শেষ সময়ে রহমত আলীকে পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রীর দায়িত্ব দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
টানা পাঁচ বারের সংসদ সদস্য রহমত আলী এ অঞ্চলের গ্রামীণ সড়কের বেহাল অবস্থা, শিক্ষা ব্যবস্থা ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছিলেন, বিভিন্ন শিল্প মালিকদের নিরাপদ ব্যবসার জায়গা হিসেবে শ্রীপুর বেছে নিতে সহযোগিতা করেছেন। প্রতিমন্ত্রী থাকাকালীনও ব্যাপক উন্নয়ন করেন রহমত আলী। ফলে এলাকায় তার ব্যাপক সুনাম রয়েছে। ছিলেন স্বচ্ছ রাজনীতিবিদও। আর বাবার সুনাম ও বাবার কাছ থেকে ছোট থেকে দেখে আসা অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে বাবার সুনাম কিছুটা মেয়ে রুমানা আলী টুসির সফলতায় পাথেয় হয়েছে।
প্রয়াত রহমত আলীর মেয়ে রুমানা আলী টুসি প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়ায় এলাকার উন্নয়নে গতি আসবে, স্থানীয়দের ভাগ্যেরও উন্নয়ন হবে এমনটাই আশা করছেন স্থানীয় ভোটাররা। বিশেষ করে রহমত আলীর পর শ্রীপুরবাসী প্রতিমন্ত্রী হওয়ায় এলাকার মানুষের উচ্ছ্বাস বেড়েছে। মন্ত্রিসভার তালিকা ঘোষণার পর বুধবার রাতেই শ্রীপুর ও সদর উপজেলার বিভিন্ন এলাকায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে আনন্দ মিছিল করেছেন টুসির সমর্থকরা।

রুমানা আলী টুসি জাতীয় সংসদের ১৪ নম্বর সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য ছিলেন। তবে সরাসরি ভোটে নির্বাচিত হয়ে এবারই প্রথম সংসদে যাচ্ছেন কলেজ শিক্ষক রুমানা আলী টুসি। কর্মজীবনে রুমানা আলী টুসি রাজধানীর নিউ মডেল বিশ্ববিদ্যালয় কলেজের ইংরেজি সাহিত্যের শিক্ষিকা

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ

সরকারের উন্নয়ন কার্যক্রম তুলে ধরতে কুমিল্লায় নারী সমাবেশ কুমিল্লা প্রতিনিধি।। গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের বলেছেন, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের আওতায় আগামী বছর আরও বিপুল সংখ্যক পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনা হবে। একই সঙ্গে কৃষক কার্ড প্রদান, কৃষি ঋণ মওকুফ, খাল খনন, বৃক্ষরোপণ এবং নারীদের জন্য পরিবহন সুবিধা নিশ্চিত করাসহ বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়নে সরকার কাজ করছে। রোববার (১৭ মে) কুমিল্লার বরুড়া উপজেলা পরিষদ মিলনায়তন আয়োজিত নারী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, সরকার কৃষকদের সহায়তায় বাস্তবমুখী বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে। কৃষিকে আরও লাভজনক ও টেকসই করতে কৃষি সহায়তা কার্যক্রম সম্প্রসারণের পাশাপাশি গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করার লক্ষ্যে কাজ চলছে। বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে ঘোষিত মাদক, গুজব ও বাল্যবিবাহ প্রতিরোধ, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, কৃষি ঋণ মওকুফ, বৃক্ষরোপণ, নারীদের জন্য গাড়ি এবং খাল খননসহ বিভিন্ন কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ সমাবেশের আয়োজন করা হয়। বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান রনির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হাসান, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান শাহীনা মমতাজ এবং শিক্ষক কহিনুর কবিতা। স্বাগত বক্তব্য দেন কুমিল্লা জেলা তথ্য অফিসের সিনিয়র তথ্য কর্মকর্তা মোহাম্মদ নূরুল হক। জেলা তথ্য অফিস, কুমিল্লা, গণযোগাযোগ অধিদপ্তর, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে এবং উপজেলা প্রশাসন, বরুড়ার সহযোগিতায় এ নারী সমাবেশ অনুষ্ঠিত হয়

© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net