1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মরার আগে জীবনের শেষ ভোটটা নৌকায় দিয়েই মরতে চাই - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নবীনগরে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত দেশের অর্থনৈতিক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনার দৃঢ় অঙ্গীকার প্রধানমন্ত্রীর ঈদগাঁওয়ে স্কুল মাদরাসায় প্রধানমন্ত্রী ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচি পালন ঈদগাঁও উপজেলা সিসি ক্যামেরার আওতায় আসছে এমপি কাজলের প্রচেষ্টায় বাস্তবায়িত হচ্ছে গ্রাহকদের জন্যে স্মার্টফোন সাশ্রয়ী করতে বাংলালিংকের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান  ড. শহীদুল্লাহ একাডেমীতে প্রধানমন্ত্রী ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচি পালন ডেমরায় অন্ত:সত্ত্বা নারীর লাশ উদ্ধার: স্বামী গ্রেফতার সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী কর্ণফুলীতে মিথ্যা অপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন ইসলামাবাদ রেলওয়ে স্টেশনে ট্রেন যাত্রাবিরতির দাবি জানিয়েছেন এমপি কাজল

মরার আগে জীবনের শেষ ভোটটা নৌকায় দিয়েই মরতে চাই

মোঃ সাইফুল্লাহ মাগুরা
  • আপডেট টাইম : সোমবার, ৮ জানুয়ারি, ২০২৪
  • ৩৬৯ বার

৭০ বছরের উপরে কাসেম আলীর বয়স। অনেক দিন ধরে প্যারালাইজডে আক্রান্ত হয়ে পুরোটা শয্যাশায়ী। তবুও সে ভোট দিয়ে উচ্ছ্বসিত। বললেন, ‘নৌকা মার্কায় ভোট দিছি। হয়তো এটাই আমার জীবনের শেষ ভোট। শেষ ভোটটা নৌকায় দিতে পেরে খুব ভালো লাগছে। মরার আগে জীবনের শেষ ভোটটা নৌকায় দিয়েই মরতে চাই।’ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-১ আসনে ভোট দিতে এসে এভাবে উচ্ছ্বাস প্রকাশ করেন মাগুরার শ্রীপুর উপজেলার দ্বারিয়াপুর ইউনিয়নের দ্বারিয়াপুর গ্রামের ৭০ বছরের কাসেম আলী। রোববার (৭ জানুয়ারি) দুপুরে অ্যাম্বুলেন্স থেকে নামিয়ে স্ট্রেচারে করে দ্বারিয়াপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের দ্বারিয়াপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিতে আসেন এই বৃদ্ধ।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সোমবার সকাল ৮ টা থেকে ভোট গ্রহণ শুরু হয়। দুপুরের দিকে দ্বারিয়াপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কেন্দ্রে আসেন কাসেম আলী। স্ত্রীকে সাথে নিয়ে তিনি ভোট কেন্দ্রে প্রবেশ করেন। কাসেম আলী তার স্ত্রীকে তার পছন্দের প্রার্থীর নৌকা মার্কায় ভোট দিতে বলেন। কাসেম আলী দ্বারিয়াপুর গ্রামের মৃত মনিরুজ্জামানের পুত্র।

তার মত বেশ কয়েকজন শয্যাশায়ী রোগী ও বয়স্করা অ্যাম্বুলেন্সে ভোট কেন্দ্রে এসে ভোট প্রদান করেছেন। ভোট কেন্দ্রে ভোটার উপস্থিতি বাড়াতে এমন উদ্যোগ নিয়েছেন দ্বারিয়াপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ জাকির হোসেন কানন। তার উদ্যোগেই তাদের ভোট কেন্দ্রে নিয়ে আসা ও বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়।

এ বিষয়ে তিনি বলেন, ভোট কেন্দ্রে ভোটার উপস্থিতি বাড়াতে যারা একদম বাড়ি থেকে বের হতে পারে না তাদের অ্যাম্বুলেন্সে করে ভোট কেন্দ্রে নিয়ে আসা-যাওয়ার ব্যবস্থা করা হয়েছে। যার কারণে অনেক মুমূর্ষ রোগী ও বয়স্ক ব্যক্তিরা ভোট কেন্দ্রে এসে ভোট প্রদান করতে পেরেছে। কাসেম আলী ও চেয়েছে তার জীবনের শেষ ভোটটা নৌকায় দিতে। এত অসুস্থতার মাঝেও তিনি নিজ ইচ্ছায় ভোট দিতে আসছে। তার ইচ্ছা আমরা পূরণ করলাম বলে আমাদের নিজেদেরকে ধন্য মনে করছি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ

সরকারের উন্নয়ন কার্যক্রম তুলে ধরতে কুমিল্লায় নারী সমাবেশ কুমিল্লা প্রতিনিধি।। গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের বলেছেন, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের আওতায় আগামী বছর আরও বিপুল সংখ্যক পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনা হবে। একই সঙ্গে কৃষক কার্ড প্রদান, কৃষি ঋণ মওকুফ, খাল খনন, বৃক্ষরোপণ এবং নারীদের জন্য পরিবহন সুবিধা নিশ্চিত করাসহ বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়নে সরকার কাজ করছে। রোববার (১৭ মে) কুমিল্লার বরুড়া উপজেলা পরিষদ মিলনায়তন আয়োজিত নারী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, সরকার কৃষকদের সহায়তায় বাস্তবমুখী বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে। কৃষিকে আরও লাভজনক ও টেকসই করতে কৃষি সহায়তা কার্যক্রম সম্প্রসারণের পাশাপাশি গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করার লক্ষ্যে কাজ চলছে। বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে ঘোষিত মাদক, গুজব ও বাল্যবিবাহ প্রতিরোধ, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, কৃষি ঋণ মওকুফ, বৃক্ষরোপণ, নারীদের জন্য গাড়ি এবং খাল খননসহ বিভিন্ন কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ সমাবেশের আয়োজন করা হয়। বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান রনির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হাসান, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান শাহীনা মমতাজ এবং শিক্ষক কহিনুর কবিতা। স্বাগত বক্তব্য দেন কুমিল্লা জেলা তথ্য অফিসের সিনিয়র তথ্য কর্মকর্তা মোহাম্মদ নূরুল হক। জেলা তথ্য অফিস, কুমিল্লা, গণযোগাযোগ অধিদপ্তর, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে এবং উপজেলা প্রশাসন, বরুড়ার সহযোগিতায় এ নারী সমাবেশ অনুষ্ঠিত হয়

© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net