1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
- দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০২:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ভাঙ্গুড়ায় ১৮০ পিস ইয়াবা ও ৬৯ হাজার টাকা নিয়ে মাদক ব্যবসায়ী আটক  মাগুরায় শহরের বেবি প্লাজা মাকেটের ৬টি দোকানে শাটার ভেঙ্গে  চুরি রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী নোয়াখালীকে সিটি কর্পোরেশন ঘোষণার দাবিতে প্রধানমন্ত্রীর বরাবরে নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের স্মারকলিপি জাতীয় পরিচয়পত্রে জন্ম তারিখ, নাম সংশোধন সহজ করলো ইসি মহম্মদপুরে সন্ত্রাস-চাঁদাবাজির বিরুদ্ধে বিএনপির প্রতিবাদ মিছিল ও সমাবেশ সাতকানিয়া-লোহাগাড়া টিভি সাংবাদিক ফোরাম গঠিত কৃত্রিম বুদ্ধিমত্তা ও রূপান্তরের যুগে তরুণরাই সভ্যতার মূল শক্তি: তথ্যমন্ত্রী লাকসামে সম্পত্তির জের ধরে  গ্রাম্য সালিশির সিদ্ধান্তে মাইকে চার পরিবারকে সমাজচ্যুত করার ঘোষণা  কুমিল্লাকে কোনভাবেই মাদকের নিরাপদ পথ ও আশ্রয় হতে দেয়া হবে না:  গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী

বার্তা পরিবেশন
  • আপডেট টাইম : শনিবার, ৬ জানুয়ারি, ২০২৪
  • ২২৪ বার

বাংলাদেশ জামায়াতে ইসলামী কক্সবাজার জেলা শাখার এক বিশেষ দায়িত্বশীল সমাবেশ জেলা আমির অধ্যক্ষ মাওলানা নূর আহমেদ আনোয়ারির সভাপতিত্বে ৫ জানুয়ারি ২০২৪ অনলাইন প্লাটফর্মে অনুষ্ঠিত হয়। দায়িত্বশীল সমাবেশে জেলা আমির অধ্যক্ষ মাওলানা নূর আহমেদ আনোয়ারী বলেছেন, দেশবাসী ও আন্তর্জাতিক সম্প্রদায়ের আহ্বান উপেক্ষা করে আওয়ামীলী একতরফা জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করে জন সেন্টিমেন্ট ও গণতন্ত্রকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে ৭ জানুয়ারি প্রহসনের নির্বাচন আয়োজন করতে যাচ্ছে। যা দেশবাসী ইতোমধ্যে প্রত্যাখ্যান করেছে। দেশের মানুষ উৎসবমুখর ও সকলের অংশগ্রহণে সত্যিকারের প্রতিদ্বন্দ্বীতার মাধ্যমে নির্বাচন দেখতে আগ্রহী। কিন্তু আওয়ামী লীগ জনমত উপেক্ষা করে স্বাধীনভাবে ভোট দেওয়ার আবেগকে ভয়ভীতির মাধ্যমে দমিয়ে ডামি প্রার্থী দাঁড় করিয়ে নির্বাচনী পরিবেশ ও গণতন্ত্রের ইতিহাসে এক কালো অধ্যায় রচিত করতে যাচ্ছে। জামায়াত ইসলামী দেশ ও দেশের মানুষের মতামত, ইচ্ছা ও আবেগকে সম্মান দেখিয়ে পাতানো ও প্রহসনমূলক নির্বাচন বর্জন করে ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলনে শুরু থেকেই সোচ্চার ভূমিকা পালন করে আসছে। ৭ জানুয়ারির নির্বাচনে আ’লীগ যে প্রহসনের নাটক মঞ্চস্থ করতে যাচ্ছে তা প্রত্যাখ্যান করে আমরা জেলাবাসীকে একতরফা ও এক ব্যক্তির ইচ্ছা পূরণের নির্বাচনে ভোটদান থেকে বিরত থাকার অনুরোধ করছি। এছাড়া মানবাধিকার , গণতন্ত্র, ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলনে শামিল হওয়ার জন্য জেলাবাসীর প্রতি সমাবেশ থেকে আহ্বান জানানো হয়। সমাবেশে আরো বক্তব্য রাখেন জেলা নায়েবে আমীর অধ্যাপক মাওলানা মুফতি মুহাম্মদ হাবিবুল্লাহ, সেক্রেটারি অ্যাডভোকেট ফরিদ উদ্দিন ফারুকী, সহকারী সেক্রেটারি অধ্যাপক আবু তাহের চৌধুরী, জাহিদুল ইসলাম, সাংগঠনিক সেক্রেটারি শামসুল আলম বাহাদুর, কক্সবাজার শহর আমির আবদুল্লাহ আল ফারুক প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net