1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঠাকুরগাঁওয়ে জেঁকে বসেছে শীত ঘন কুয়াশা - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁওয়ে মাজার জিয়ারতে শুরু সাইফুল ইসলামের নির্বাচনি প্রচারণা চন্দনাইশে মালিককে গুলি করে হত্যা, ৩টি গরু লুট বাংলা ভাষা ও সাহিত্য নিশ্চয়ই একদিন বিশ্বজগতে আলো ছড়াবে : প্রধানমন্ত্রী সাটুরিয়ায় শিমুলিয়ার নববিবাহিতা শম্পা সূত্রধরের রহস্যজনক মৃত্যু, হত্যা অভিযোগ পরিবারের হাতিয়ায় সংসদ সদস্য হান্নান মাসুদের গাড়িবহরে হামলা, অবরুদ্ধসহ আহত ১০ বিডিআর শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন ঈদগাঁওয়ে মাদক সরঞ্জামসহ জিয়াবুল গ্রেফতার ঈদগাঁওয়ে সাড়ে ৬ হাজার পরিবার পাচ্ছে ভিজিএফের চাউল সৈয়দপুরে শহর জামায়াতের আমীর অসুস্থ দোয়ার আবেদন চান্দিনায় যাত্রীবাহী বাস চাপায় নারী নিহত 

ঠাকুরগাঁওয়ে জেঁকে বসেছে শীত ঘন কুয়াশা

মোঃ মজিবর রহমান শেখ ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি
  • আপডেট টাইম : সোমবার, ১৫ জানুয়ারি, ২০২৪
  • ২৬৬ বার

হিমালয়ের কাছাকাছি অবস্থিত ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল, বালিয়াডাঙ্গী, হরিপুর, পীরগঞ্জ, ঠাকুরগাঁও সদর, এই ৫ টি উপজেলায় গত কয়েক দিন ধরে ঘন কুয়াশার সাথে পাল্লা দিয়ে বাড়ছে শীত।
ঘন কুয়াশার পাশাপাশি হিমেল হাওয়ার ছোবলে স্বাভাবিক চলাফেরায় বেশ দায় হয়ে পড়েছে সাধারণ মানুষের । সোমবার (১৫ জানুয়ারি) ঠাকুরগাঁও জেলার
সমগ্র উপজেলায় এমন চিত্র দেখা গেছে।
তাপ মাত্রা নেমে এসেছে ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসে। যা দেশের সর্বনিম্ন তাপমাত্রা হিসাবে রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর ।


সর্বস্তরে স্মৃতিসৌধ বাস্তবায়ন আন্দোলন
তার পরও দিনের একটা বড় অংশ ঢাকা থাকছে ঘন কুয়াশায়। এমন অবস্থা বিরাজ করায় বিপাকে পড়েছে খেটে খাওয়া সাধারণ মানুষ। এ রকম বৈরি আবহাওয়ায় দিনে আনে দিনে খাওয়া মানুষেরা গরম কাপড়ের অভাবে কাজের সন্ধানে বের হতে পারেনা। নিদারুণ কষ্টে চলছে তাদের জীবন। একই সাথে মৃদু শৈত্যপ্রবাহে অসহায় হয়ে পড়েছে ছিন্নমূল শীতার্ত মানুষেরা। বিভিন্ন শীত জনিত রোগে বেশি আক্রান্ত হচ্ছে বৃদ্ধ ও শিশুরা। সন্ধ্যা নামার সাথে সাথে কুয়াশার চাদরে ঢেকে যায় সমস্ত রাস্তা- ঘাট। এর ফলে চলাচলে অসুবিধায় ভোগে বিভিন্ন যানবাহনের চালক ও যাত্রীরা। রাস্তায় চলাচল করতে গেলে গাড়ির আলো থাকা সত্বেও ৩-৪ ফিট সামনে কিছুই দেখা যায় না। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যেতে হিমশিম খেতে হচ্ছে শিক্ষার্থীদের। এই শীত ও ঘন কুয়াশার কবল থেকে রেহাই পাইনি ধানের বীজতলা, বিভিন্ন জাতের রবি শস্য ও সবজির ক্ষেত। এমন আবহাওয়া আরো কয়েকদিন চলমান থাকলে চরম ভোগান্তির মোকাবেলা করে টিকে থাকতে প্রচন্ড বেকায়দায় পড়তে হবে ঠাকুরগাঁও জেলাবাসীকে

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net