1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চৌদ্দগ্রামে ইয়াবা ট্যাবলেট ও গাঁজা সহ আটক ১ - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৬:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরার শ্রীপুরে মহিলা এম পি অ্যাডভোকেট নেওয়াজ হালিমা আরলীকে গণসংবর্ধনা প্রদান দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারী সমিতির আলোচনা সভা কক্সবাজারের চৌফলদণ্ডীতে  ৩ শতাধিক রোগীকে ফ্রি চিকিৎসা সেবা প্রদান ঈদগাঁওয়ে পুলিশের অভিযানে ২ আসামি গ্রেফতার দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৪.৩২ বিলিয়ন মার্কিন ডলার   ঈদগাঁওর গোমাতলীর হাজী আবু তাহেরের মৃত্যু, বাদে আছর জানাযা ও শোক কর্ণফুলীতে জামায়াতের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য অধ্যাপক ড. এম এম শরীফুল করীম ঈদগাঁওয়ে র‌্যাবের অভিযান,অস্ত্রসহ ২ জন গ্রেফতার ২০২৭ সালের এসএসসি-এইচএসসি পরীক্ষার তারিখ ঘোষণা

চৌদ্দগ্রামে ইয়াবা ট্যাবলেট ও গাঁজা সহ আটক ১

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৪
  • ২৩৪ বার

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি

কুমিল্লার চৌদ্দগ্রামে থানা পুলিশের অভিযানে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ২ কেজি গাঁজা সহ মো: জাবেদ (৩৫) নামে চিহিৃত এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। সে উপজেলার উজিরপুর ইউনিয়নের জগমোহনপুর গ্রামের আবুল কাশেম প্রকাশ হাশেম এর ছেলে। মঙ্গলবার বিকালে বিষয়টি নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) ত্রিনাথ সাহা।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দিবাগত রাত ০১:৪৫ ঘটিকায় চৌদ্দগ্রাম থানার উপ-পরিদর্শক মো: জাহাঙ্গীর আলম খাঁন ও সহকারী উপ-পরিদর্শক মো: হারুন অর রশিদ সঙ্গীয় ফোর্স সহ উপজেলার শ্রীপুর ইউনিয়নের চাঁনপুর সাকিনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নালঘর রাস্তা মাথা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ৫০০ পিস ইয়াবা ও ২ কেজি গাঁজা সহ মো: জাবেদ নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে। এ সময় মাদক পরিবহনকাজে ব্যবহৃত একটি নীল রঙের পালসার মোটরসাইকেল জব্দ করা হয়। পরে আটককৃত ব্যক্তির বিরুদ্ধে থানায় মাদক আইনে মামলা দায়ের শেষে মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

এ বিষয়ে চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) ত্রিনাথ সাহা বলেন, ‘বিশেষ অভিযান চালিয়ে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ২ কেজি গাঁজা সহ চিহিৃত এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। তার বিরুদ্ধে চৌদ্দগ্রাম থানা সহ দেশের বিভিন্ন থানায় চারটি মাদকের মামলা রয়েছে। মাদকের বিরুদ্ধে থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।’

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net