ঢাকা   ০৩:৫৪:১৩ এএম, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
পার্বত্য অঞ্চলের প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী : ইউএনডিপি প্রতিনিধিদলকে প্রতিমন্ত্রী মীর হেলাল চলতি মৌসুমে সাড়ে ৩৭ লক্ষ টাকার শিম উৎপাদন হবে চন্দনাইশে শিমের বাম্পার ফলন কৃষকেরা বেজায় খুশি মাগুরায় উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত চান্দিনায় পুকুরে বিষ প্রয়োগে ২০ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ পাঁচ লিটারে ১৫০ মিলিলিটার কম,অবৈধ গ্যাস সিলেন্ডার রিফিলের দায়ে তিন প্রতিষ্ঠানকে ১ লাখ ৯০ হাজার টাকা জরিমানা এসএমই খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের : প্রধানমন্ত্রী সৃজনশীল অর্থনীতিতে জোর দিচ্ছে সরকার: অর্থমন্ত্রী জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী সাদিক কায়েমের গ্রামের বাড়িতে পেট্রোল বোমা হামলা ও অগ্নিসংযোগ ভুল চিকিৎসার অভিযোগে মৃত্যুর সঙ্গে লড়ছেন গৃহবধূ সোনাগাজী ডায়াবেটিস হাসপাতালে চিকিৎসার পর সংকটাপন্ন রোগী, থানায় ও সিভিল সার্জনের কাছে অভিযোগ

ঠাকুরগাঁওয়ে নতুন আঙ্গিকে লেইজার ক্যাফে এন্ড চাইনিজ রেষ্টুরেন্টের যাত্রা শুরু !

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৪
  • ৩৫২ বার
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

মোঃ মজিবর রহমান শেখ,

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি

ভোজন বিলাসী মানুষগুলোর কথা ভেবে নতুন মাত্রা নিয়ে ঠাকুরগাঁও জেলায় যাত্রা শুরু করলো লেইজার ক্যাফে এন্ড চাইনিজ রেস্টুরেন্ট। পৌর শহরের সত্যপীর ব্রিজ এলাকায় বিজিবি ১নং -গেইট সংলগ্ন, ঠাকুরগাঁও ব্যাটালিয়ন (৫০বিজিবি) এর সার্বিক তত্ত্বাবধানে চলবে এই চাইনিজ রেষ্টুরেন্টটি। সম্প্রতি ঠাকুরগাঁও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও ঠাকুরগাঁও জেলার আমন্ত্রিত অতিথিদের নিয়ে এটির উদ্বোধন হয়।
রেস্টুরেন্ট কর্তৃপ জানান, মনোরম পরিবেশ ও দৃষ্টি নন্দনরূপে সাজানো হয়েছে লেইজারের চারপাশ। প্রশিণপ্রাপ্ত ও অভিজ্ঞ শেফ দ্বারা তৈরি হচ্ছে মানসম্মত সুস্বাদু গরম খাবার। বিয়ে, জন্মদিন অফিসিয়াল প্রোগ্রাম সহ যে কোন ধরনের অনুষ্ঠানের ব্যবস্থা রাখা হয়েছে, সম্পুর্ন লেইজার শীতাতপ নিয়ন্ত্রিত। এছাড়াও লেইজার ক্যাফে এন্ড চাইনিজ রেস্টুরেন্টটিতে গ্রাহকগণ ফ্রি ওয়াইফাই সুবিধা পাবেন। শিশুদের জন্য মিনি চিড়িয়াখানা, সকল বয়সের মানুষদের জন্য আাউটডোর পার্ক ও বাচ্চাদের জন্য থাকছে ইনডোর খেলাধুলার ব্যবস্থা। সেই সাথে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা। উদ্বোধন উপলক্ষে মাসব্যাপী লাকি কুপনের মাধ্যমে আকর্ষণীয় উপহার জেতার সুযোগ দিয়ে ছাত্র-ছাত্রী ও যে কোন প্রাতিষ্ঠানিক আইডি কার্ড প্রদর্শনে থাকছে ৫% ডিসকাউন্টের ব্যবস্থা। রেস্টুরেন্টটিতে আসা অতিথিরা জানান, শহরের মধ্যে এরকম পরিবেশ অন্য কোথাও নেই। পরিবার নিয়ে এসে আনন্দ করার মতো একটি জায়গা লেইজার ক্যাফে এন্ড চাইনিজ রেস্টুরেন্টে সু-সজ্জিত ও নিরাপত্তার পরিবেশে খাবারের মানও ভাল। এখানে মানসম্মত খাবার সরবরাহ করার মধ্য দিয়ে যে কোন অনুষ্ঠানের খাবার সরবরাহ করার ব্যবস্থা করবে লেইজার কর্তৃপক্ষ। সঠিক ভাবে ব্যবসা পরিচালনার জন্য সকলের সহযোগিতা কামনা করেছেন।

 

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি