1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
লালমনিরহাট জেলা পরিষদের উপ- নির্বাচন স্থগিত করেছে মহামান্য বাংলাদেশ সুপ্রীম কোর্ট - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
এলজিআরডি মন্ত্রীর সাথে সাইবার ইউজার দলের নেতৃবৃন্দের সাক্ষাৎ  নাঙ্গলকোটে ভূয়া বিএমডিসি রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে চিকিৎসা সেবা প্রদান : জনস্বাস্থ্যের জন্য ভয়াবহ হুমকি ২২ অবৈধ পেমেন্ট প্ল্যাটফর্ম চিহ্নিত করল বাংলাদেশ ব্যাংক ছাত্রদের আন্দোলনের মুখে সার্বিয়ার প্রেসিডেন্টের পদত্যাগ সাংবাদিকরা সাইবার সুরক্ষা আইনের শিকার হোক, সেটা আমরা চাই না: স্বরাষ্ট্রমন্ত্রী মাগুরার মহম্মদপুরে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের  উদ্বোধন  ঐতিহ্য, সংস্কৃতি ও গৌরবের বার্তা নিয়ে লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’ স্বার্থ সংরক্ষণে জাতীয় পর্যায়ে কৃষকদের কেন্দ্রীয় সংগঠন গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির মৌডুবী ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় সমর্থন প্রত্যাশী যুবদল নেতা লিটু গাজী প্লাস্টিক বর্জ্য থেকে সবুজ ভবিষ্যৎ গড়ার উদ্যোগ ‘রিলিফ’ বাস্তবায়ন করল জেসিআই ঢাকা ডায়নামিক

লালমনিরহাট জেলা পরিষদের উপ- নির্বাচন স্থগিত করেছে মহামান্য বাংলাদেশ সুপ্রীম কোর্ট

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৪
  • ২৯১ বার

মোঃ আব্দুস সালাম খাঁন

স্টাফ রিপোর্টার।।

লালমনিরহাট জেলা পরিষদের উপ- নির্বাচন স্থগিত করেছে মহামান্য বাংলাদেশ সুপ্রীম কোর্ট, হাইকোর্ট বিভাগ।

বৃহস্পতিবার ১৫ ফেব্রুয়ারী দুপুর ২টায় এ বিষয়টি জানান, লালমনিরহাট জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার মোঃ লুৎফুল কবীর সরকার।

তিনি জানান, মহামান্য বাংলাদেশ সুপ্রীম কোর্ট, হাইকোর্ট বিভাগের বিগত ০৮/০২/২০২৪ ইং তারিখের রিট পিটিশন নং- ১৫০২/২০২৪ এর প্রদত্ত আদেশ বাস্তবায়ন প্রসঙ্গে পাটানো পত্রে নির্বাচন স্থগিতের বিষয়টি জানানো হয়েছে।

আগামী ০৯/০৩/২০২৪ ইং তারিখে অনুষ্ঠিতব্য লালমনিরহাট জেলা পরিষদ উপ-নির্বাচনের প্রদত্ত তপশীলে বর্ণিত আগামী ০৯/০৩/২০২৪ ইং তারিখের নির্বাচন গ্রহন সহ যাবতীয় কার্যক্রম মহামান্য আদালত আগামী ২০ (বিশ) দিনের জন্য স্থাগিত করিয়াছেন মর্মে আদেশ সূত্রে জানা গেছে।

মহামান্য বাংলাদেশ সুপ্রীম কোর্ট, হাইকোর্ট বিভাগের রিট পিটিশন নং- ১৫০২/২০২৪ এর প্রদত্ত আদেশ বাস্তবায়নের জন্য দাখিল করে।

তবে ওই পত্রে জেলা পরিষদ আইন ২০০০ এর ২টি ধারাকে চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে রিট পিটিশন আনায়ন করে।

লালমনিরহাট জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার মোঃ লুৎফুল কবীর সরকার আরও জানান, উপরের নির্দেশনা অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

রিটার্নিং অফিসার জানান, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে লালমনিরহাট-৩ (সদর) আসনে প্রার্থী হতে লালমনিরহাট জেলা পরিষদ চেয়ারম্যান মো. মতিয়ার রহমান গত বছরের ২৭ নভেম্বর পদত্যাগ করেন। স্থানীয় সরকার বিভাগের জেলা পরিষদ শাখা একই তারিখে ওই পদত্যাগপত্র গ্রহণ করলে পদটি শূন্য ঘোষণা করা হয়।

এদিকে মঙ্গলবার ১৩ ফেব্রুয়ারী লালমনিরহাট জেলা পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচনে মনোনয়নপত্র জমা দিয়েছেন- ফরিদুল ইসলাম, মোঃ আশরাফ হোসেন বাদল, মোঃ নজরুল হক পাটোয়ারী ভোলা, মমতাজ আলী ও সফুরা বেগম মর্মে জানা গেছে।

উল্লেখ্য, আগামী ৯ মার্চ শনিবার এ জেলা পরিষদ উপ- নির্বাচনের ভোট গ্রহণের কথা ছিল।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net